বাংলাদেশ
  • 'নয়াপল্টনে বিএনপি অফিসে অভিযান অগণতান্ত্রিক ও স্বৈরাচারী'

    'নয়াপল্টনে বিএনপি অফিসে অভিযান অগণতান্ত্রিক ও স্বৈরাচারী'

    ডিসেম্বর ০৮, ২০২২ ১৪:২৪

    বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন আগামী ২০২৪ সালের জানুয়ারী মাসে অনুষ্ঠানের কথা ঘোষণা দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে তাদের প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে প্রধান বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বিএনপি তাদের বিভাগীয় সমাবেশের মাধ্যমে যে রাজনৈতিক ওয়ার্ম আপ শুরু করেছিল তাতে আরো বেশি উত্তাপ যুক্ত করেছে রাজধানী ঢাকার বিভাগীয় সমাবেশ।

  • ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

    ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ

    ডিসেম্বর ০৭, ২০২২ ১৭:২৬

    তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। এতে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিশ্চিত করে ফেলেছে লিটন দাসের দল। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে সবশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল ভারত। সেবার ওয়ানডেতে প্রতিবেশীদের ২-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল টাইগাররা।

  • ১০ ডিসেম্বরের আগেই নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষ, নিহত ১

    ১০ ডিসেম্বরের আগেই নয়াপল্টনে বিএনপি পুলিশ সংঘর্ষ, নিহত ১

    ডিসেম্বর ০৭, ২০২২ ১৫:০৬

    বাংলাদেশের রাজনীতি মূলত এখন ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে আবর্তিত। আর ১০ ডিসেম্বরে বিএনপির সমাবেশের স্থান কোথায় হবে তা নিয়ে সরকার ও বিএনপির মধ্যে এখনো চলেছে টানাপড়েন। যদিও ডিএমপি কমিশনার সাফ জানিয়ে দিয়েছেন নয়াপল্টনে কোনভাবেই সমাবেশ করতে দেয়া হবে না বিএনপিকে।

  • নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ: নিহত ১, রিজভীসহ বহু গ্রেফতার

    নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ: নিহত ১, রিজভীসহ বহু গ্রেফতার

    ডিসেম্বর ০৭, ২০২২ ১৪:১২

    বাংলাদেশের রাজধানীর পল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষে একজন নিহত হয়েছে। নিহত ব্যক্তির নাম মকবুল আহমেদ (৪০) বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া গুলিবিদ্ধসহ আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

  • ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা

    ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবন্ধ প্রতিযোগিতা

    ডিসেম্বর ০৭, ২০২২ ০৬:১৮

    আগামী ৮ জানুয়ারি ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে ক্লাবের উদ্যোগে একটি বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা ও পাঠক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

  • দূর্মূল্যের বাজারে ওষুধের বাড়তি দাম,রোগির ভোগান্তি সৃষ্টি; অনৈতিক বলছে ক্যাব

    দূর্মূল্যের বাজারে ওষুধের বাড়তি দাম,রোগির ভোগান্তি সৃষ্টি; অনৈতিক বলছে ক্যাব

    ডিসেম্বর ০৬, ২০২২ ১৩:৫৩

    বাংলাদেশে প্রায় সব ধরনের ওষুধের দাম বেড়েছে। স্যালাইন থেকে শুরু করে জরুরি-অজরুরি সব। দেশে চিকিৎসা ব্যয় দিন দিন বেড়ে এমন অবস্থায় ঠেকেছে যে,অধিকাংশ মানুষের পক্ষেই সুষ্ঠু বা প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। ব্যয় বেশি হওয়ায় মাঝপথে চিকিৎসা বন্ধ করে দেন অনেকেই। একটু ভালো বোধ হলেই আর ওষুধ খান না বেশির ভাগ মানুষ। কারণ ওষুধের দাম বেশি। এমন অবস্থায় আবারো বেড়েছে ওষুধের দাম।

  • ৭ ডিসেম্বর থেকে সব জায়গায় সতর্ক পাহারা থাকবে: ওবায়দুল কাদের

    ৭ ডিসেম্বর থেকে সব জায়গায় সতর্ক পাহারা থাকবে: ওবায়দুল কাদের

    ডিসেম্বর ০৬, ২০২২ ১২:৫৩

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। আগামীকাল ৭ ডিসেম্বর থেকে দেশের সব পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় সব জায়গায় সতর্ক পাহারা বসবে।

  • ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কোন নেতাকর্মীকে জড়ো হতে দিবে না পুলিশ: ডিএমপি

    ১০ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কোন নেতাকর্মীকে জড়ো হতে দিবে না পুলিশ: ডিএমপি

    ডিসেম্বর ০৬, ২০২২ ১২:৩৪

    সমাবেশ তো দূরের কথা ১০ ডিসেম্বর বিএনপির কোন নেতাকর্মীকেও নয়াপল্টনে জড়ো হতে দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

  • শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় নভেম্বর মাসে বাংলাদেশ থেকে বিজয়ীদের নাম ঘোষণা

    শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতায় নভেম্বর মাসে বাংলাদেশ থেকে বিজয়ীদের নাম ঘোষণা

    ডিসেম্বর ০৫, ২০২২ ১৭:৪৫

    বাংলাদেশের কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধির লক্ষ্যে 'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' আয়োজিত 'শ্রেষ্ঠ পত্রলেখক প্রতিযোগিতা' নভেম্বর-২০২২-এর ফল প্রকাশিত হয়েছে। লেখার গুণগত মান বিচার করে এ মাসের ‘শ্রেষ্ঠ পত্রলেখক' হিসেবে দুইজনকে বিজয়ী করা হয়েছে।