৭ ডিসেম্বর থেকে সব জায়গায় সতর্ক পাহারা থাকবে: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i116836-৭_ডিসেম্বর_থেকে_সব_জায়গায়_সতর্ক_পাহারা_থাকবে_ওবায়দুল_কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। আগামীকাল ৭ ডিসেম্বর থেকে দেশের সব পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় সব জায়গায় সতর্ক পাহারা বসবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৬, ২০২২ ১২:৫৩ Asia/Dhaka
  • ৭ ডিসেম্বর থেকে সব জায়গায় সতর্ক পাহারা থাকবে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। আগামীকাল ৭ ডিসেম্বর থেকে দেশের সব পাড়া-মহল্লা, ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলায় সব জায়গায় সতর্ক পাহারা বসবে।

আজ মঙ্গলবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, খেলা হবে, ডিসেম্বরে খেলা হবে, নির্বাচনে খেলা হবে। আন্দোলনের বিরুদ্ধে খেলা হবে। ভোট চুরির বিরুদ্ধে খেলা হবে। বিজয়ের মাস প্রস্তুত হয়ে যান। ১৩ বছরে ১৩ মিনিটও দাঁড়াতে পারে না। তারা নাকি সরকার পতন করবে। কাদের বলেন, বিএনপি ডাকে মহাসমাবেশ,  বাস্তবে হয় সমাবেশ। আওয়ামী লীগ ডাকে সমাবেশ, তা হয়ে যায় মহাসমাবেশ। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ছাত্রলীগ তাদের সবুজ কৈশোরের ভালবাসা। ছাত্রলীগ প্রথম প্রেম। শেখ হাসিনার নতুন অঙ্গীকার স্মার্ট বাংলাদেশ। রাজনীতিবিদরা ভাবেন পরবর্তী নির্বাচন নিয়ে আর শেখ হাসিনা পরবর্তী প্রজন্ম নিয়ে ভাবেন।

ছাত্রলীগের এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে সভাপতিত্ব করেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির বর্তমান সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।#

 

পার্সটুডে/নিলয় রহমান/বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।