বাংলাদেশ
  • গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা

    গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা

    অক্টোবর ১২, ২০২২ ১৩:১৪

    ব্যাপক অনিয়মের অভিযোগে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচন স্থগিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১২ অক্টোবর) অপরাহ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানিয়েছেন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো।

  • আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতা (অক্টোবর-২০২২)

    আইআরআইবি ফ্যান ক্লাবের উদ্যোগে বিশেষ কুইজ প্রতিযোগিতা (অক্টোবর-২০২২)

    অক্টোবর ১২, ২০২২ ১৩:০৪

    ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর উদ্যোগে চলতি মাসেও বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। উত্তর পাঠানোর শেষ তারিখ ৩১ অক্টোবর।

  • সাকিবের ৭০ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

    সাকিবের ৭০ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ডের কাছে হারল বাংলাদেশ

    অক্টোবর ১২, ২০২২ ০৮:৩৭

    অধিনায়ক সাকিব আল হাসানের বীরোচিত ৭০ রানের ইনিংসের পরও নিউজিল্যান্ডের কাছে ৪৮ রানে হেরে গেল বাংলাদেশ। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে উঠল নিউজিল্যান্ড। বিপরীতে ৩ ম্যাচের ৩টিতেই হেরে ত্রিদেশীয় সিরিজে শিরোপা দৌঁড় থেকে ছিটকে গেল সাকিবের দল। পাকিস্তান বিপক্ষে আগামীকালের শেষ ম্যাচটা এখন শুধুই আনুষ্ঠানিকতার। 

  • সর্বাধিক ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিরল বাংলাদেশ

    সর্বাধিক ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে ফিরল বাংলাদেশ

    অক্টোবর ১১, ২০২২ ২১:০৫

    এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে ২০২৩-২৫ মেয়াদে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার (১১ অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাংলাদেশ ১৬০ ভোট পেয়েছে।

  • জনগণই আমাদের শক্তি: শেখ হাসিনা

    জনগণই আমাদের শক্তি: শেখ হাসিনা

    অক্টোবর ১১, ২০২২ ১৬:৪৯

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যতক্ষণ জনগণ আমাদের সঙ্গে আছে, ততক্ষণ চিন্তার কিছু নেই। কারণ, জনগণই আমাদের শক্তি।

  •  আ. লীগের ঘরোয়া কোন্দলে সারা দেশে ৩ নিহত, আহত ৪০

    আ. লীগের ঘরোয়া কোন্দলে সারা দেশে ৩ নিহত, আহত ৪০

    অক্টোবর ১১, ২০২২ ১৫:৪৬

    এলাকায় আধিপত্য বিস্তার এবং  দলে  পদ দখলের  প্রতিযোগিতায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বি গ্রুপের মধ্যে  সংঘর্ষে  গত  দু’দিনে বিভিন্ন  জেলায়  অন্ততঃ তিনজন নিহত  এবং  পাঁচ পুলিশ সদস্য সহ ৪০ জনের বেশী আহত হয়েছেন। এর মধ্যে নাটোরে নিহত হয়েছেন দু’জন আর  রংপুরে বল্লম-বিদ্ধ হয়ে মারা গেছে এক স্কুলছাত্র। 

  • আইআরআইবি ফ্যান ক্লাবের সেপ্টেম্বর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

    আইআরআইবি ফ্যান ক্লাবের সেপ্টেম্বর মাসের কুইজ বিজয়ীদের নাম ঘোষণা

    অক্টোবর ১১, ২০২২ ০৮:২৯

    'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত সেপ্টেম্বর মাসের অনলাইন কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ৯৮ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ৯৫ জন (বাংলাদেশ ৭৯, ভারত ১৬)। বাকি ৩ জন (বাংলাদেশ ১, ভারত ২) ভুল উত্তর দিয়েছেন।

  • কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, রেডিও জিতুন (পর্ব-১০)

    কুইজ প্রতিযোগিতায় অংশ নিন, রেডিও জিতুন (পর্ব-১০)

    অক্টোবর ১০, ২০২২ ২০:১৫

    'আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ' এবং 'ভয়েস অব ডি-এক্সিং'-এর যৌথ উদ্যোগে চলতি অক্টোবর মাসেও অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলা ভাষাভাষী সকল শ্রোতা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

  • 'বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে সরকার খালেদাকে কারাগারে ফেরতের কথা ভাববে'

    'বিএনপি উল্টাপাল্টা স্বপ্ন দেখলে সরকার খালেদাকে কারাগারে ফেরতের কথা ভাববে'

    অক্টোবর ১০, ২০২২ ১৪:৪১

    বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, "বিএনপি নেতা আমানউল্লাহ আমান স্বপ্নে দেখেছেন যে, ১০ ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। আমানের জানা উচিত, খালেদা জিয়ার সাজা স্থগিত রয়েছে শেখ হাসিনার বদন্যতায়। সেটা তারা ভুলে গেলে সরকার আবারও ভাববে, খালেদা জিয়াকে আবার কারাগারে পাঠানো উচিত কিনা।"