-
বাংলাদেশে নতুন করে ৩৯২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, বাড়ছে করোনার সংক্রমণ
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১৪:০০বাংলাদেশে বর্ষা ঋতু বিদায় নিলেও মাঝেমধ্যে বৃষ্টি আর যত্রতত্র জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন বাড়ছে। তাই ফের বাড়ছে এডিস বাহিত রোগ ডেঙ্গুর সংক্রমণ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪৫ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
-
ইভিএম কিনতে ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিল ইসি
সেপ্টেম্বর ১৯, ২০২২ ১১:২৬বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহারের লক্ষ্যে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার জন্য ৮ হাজার ৭১১ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
-
সিরিয়ার ইদলিব অঞ্চলে সন্ত্রাসী গোষ্ঠীর ওপর হামলা চালালো রাশিয়ার যুদ্ধবিমান
সেপ্টেম্বর ১৯, ২০২২ ০৯:৫১সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের কয়েকটি অবস্থান লক্ষ্য করে রাশিয়ার জঙ্গিবিমান কয়েক দফা হামলা চালিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর দিয়েছে।
-
খালেদা জিয়ার জামিনে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৫:৪৭দুর্নীতির দায়ে দন্ডপ্রাপ্ত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনে মুক্তির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আগামী সোমবার প্রজ্ঞাপন জারি করা হবে।
-
বান্দরবানের ঘুমধুম সীমান্তে ফের গোলাগুলি: বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ১৮, ২০২২ ১৩:০৯বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে আজও গোলাগুলি চলছে। রোববার দুপুর ১২টার দিকেও দু’দফায় গুলির শব্দ শোনা গেছে। শুক্রবার রাতে ৩টি মর্টারশেল বিস্ফোরণে কয়েকজন হতাহত হওয়ার পর থেকে চরম আতঙ্ক বিরাজ করছে সীমান্ত এলাকায়।
-
আ. লীগের হামলায় বিএনপির আলাল, তাবিথ ও বুলু আহত, রিজভীর ক্ষোভ
সেপ্টেম্বর ১৭, ২০২২ ২০:০২বাংলাদেশের রাজধানীর বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচিতে আওয়ামী লীগের হামলায় বিএনপি নেতা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর হামলা করেছে একদল দুর্বৃত্ত। হামলায় বরকত উল্লাহ বুলুর মাথা ফেটে যায়।
-
মিয়ানমারের ছোড়া মর্টারশেলে নিহত ১, বান্দরবান সীমান্তে আতঙ্ক
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১৩:২৩বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তে তুমব্রু এলাকায় গতরাতে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু ও পাঁচজন আহত হওয়ার ঘটনায় সীমান্ত অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
-
মিয়ানমার কথা না শুনলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব: স্বরাষ্ট্রমন্ত্রী
সেপ্টেম্বর ১৭, ২০২২ ১০:৪৮বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আমরা কোনো ধরনের যুদ্ধ চাই না, শান্তিপূর্ণ সমাধান চাই। মিয়ানমারের সংঘাত যাতে আমাদের দেশে না আসে, সীমান্তে সেই ধরনের ব্যবস্থা নিতে বলেছি। তারা (মিয়ানমার) যদি কথা না শোনে তাহলে আমরা জাতিসংঘের কাছে অভিযোগ দেব।’
-
গ্যাস বেলুন বিস্ফোরণ: অভিনেতা আবু হেনা রনির শ্বাসনালী পুড়ে গেছে
সেপ্টেম্বর ১৭, ২০২২ ০৬:৪৭গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) চার বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। রনির শ্বাসনালীসহ শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসক। আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
-
বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের ছোড়া মর্টারশেল বিস্ফোরণে নিহত ১
সেপ্টেম্বর ১৬, ২০২২ ১৮:১৮মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল বিস্ফোরণে মো. ইকবাল (১৭) নামে এক রোহিঙ্গা কিশোর নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। এছাড়া, তমব্রু হেডম্যান পাড়ার ৩৫ নম্বর পিলারের কাছে মিয়ানমারের ভেতরে মাইন বিস্ফোরণে আহত হন এক বাংলাদেশি।