-
কাশ্মীর নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন কূটনীতিকের মন্তব্যের জেরে মার্কিন রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানে
আগস্ট ২০, ২০২৬ ২০:৫৭পার্সটুডে: বিতর্কিত কাশ্মীর অঞ্চলের মর্যাদা নিয়ে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদে ইসলামাবাদে নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিককে তলব করেছে পাকিস্তান।
-
ইরানের শহীদ ইমামের জানাজা ও শোক-সমাবেশ ইরাকের ইতিহাসে বৃহত্তম: হাশিম আল-হায়দারি
আগস্ট ২০, ২০২৬ ২০:১৬পার্সটুডে: ইরাকের আহদুল্লাহ বা আল্লাহর অঙ্গীকার আন্দোলনের মহাসচিব বলেছেন, ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর জানাজায় ১০ মিলিয়ন তথা এক কোটি ইরাকির উপস্থিতি ছিল ইরাকের ইতিহাসের বৃহত্তম জানাজা।
-
'সামরিক যুদ্ধে ব্যর্থ আমেরিকা পরবর্তী পরাজয়ের নাম দিয়েছে অর্থনৈতিক-যুদ্ধ’
আগস্ট ২০, ২০২৬ ১৮:৪১পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী জোর দিয়ে বলেছেন, সামরিক যুদ্ধে ব্যর্থ হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র এখন ‘অর্থনৈতিক-যুদ্ধ’-এর নামে ইরানের ওপর আরও চাপ প্রয়োগের চেষ্টা করছে।
-
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, বিরোধীদলীয় নেতার অভিনন্দন
আগস্ট ২০, ২০২৬ ১৮:০১দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ শেষে প্রকাশ্যে ভোট গণনা করা হয়। গণনা প্রক্রিয়া শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচনি কর্তা এ এম এম নাসির উদ্দিন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
-
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি ও হিজবুল্লাহর যুদ্ধ-ক্ষমতা নিয়ে আতঙ্কে ইসরায়েল
আগস্ট ২০, ২০২৬ ১৬:৩৩পার্সটুডে: ফিলিস্তিন-দখলদার ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম হরমুজ প্রণালিতে ইসলামি প্রজাতন্ত্র ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রভাব নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে। তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে যে, মার্কিন অবরোধ ভেঙে দিতে ইরান আবারও যুদ্ধ শুরু করতে পারে।
-
ফার্সি ভাষায় বাংলাদেশকে জানার অনন্য আয়োজন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যা প্রকাশ
আগস্ট ২০, ২০২৬ ১৫:০৬ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি ভাষা ও সাহিত্য বিভাগের উদ্যোগে ফার্সি ভাষায় প্রকাশিত লিটল ম্যাগাজিন ‘রোজনামচা’র দ্বিতীয় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। বাংলাদেশের প্রকৃতি, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, স্থাপত্য, শিক্ষা, জীবনযাপন ও পর্যটনকে ফার্সি ভাষার পাঠকদের সামনে তুলে ধরাই এই সংখ্যার মূল লক্ষ্য।
-
মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজের অনন্য কৃতিত্ব
আগস্ট ২০, ২০২৬ ১১:৪৮সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন হিফজ, তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়া।
-
হরমুজ ‘আমেরিকার’ হলে ক্যালিফোর্নিয়া ‘ইরানের’: ট্রাম্পের দাবির জবাবে তেহরান
আগস্ট ১৯, ২০২৬ ১৭:৪৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে ঘোষণা করার হুমকি দেওয়ার পর ব্যঙ্গাত্মক জবাব দিয়েছে ইরান। ভারতে ইরানের হায়দারাবাদ কনস্যুলেটের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে যুক্তরাষ্ট্রের একটি মানচিত্র প্রকাশ করা হয়েছে। সেখানে ক্যালিফোর্নিয়াকে ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের নতুন ভূখণ্ড’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
-
আমিরাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ নাকচ করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
আগস্ট ১৯, ২০২৬ ১৪:০০পার্সটুডে: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি সংযুক্ত আরব আমিরাতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন যে, ইরান দেশটির দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি এ অভিযোগকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।
-
কলকাতার হোটেলে আগুন লাগার ঘটনায় ৯ বাংলাদেশির মৃত্যু
আগস্ট ১৯, ২০২৬ ১৩:৩৪পার্সটুডে: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার নিউ মার্কেটের পাশে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও এক শিশু রয়েছে। এনডিটিভি এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।