-
গাজায় জাতিগত শুদ্ধি অভিযানের পরিকল্পনার বিরুদ্ধে জর্দান, ইরাক ও মিশরে বিক্ষোভ
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১২:৩৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার স্থানীয় জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত শুদ্ধি অভিযান চালানোর যে পরিকল্পনা উত্থাপন করেছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে জর্দান, ইরাক ও মিশরে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।
-
ড. ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১২:৩০বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ‘জঙ্গি নেতা’ হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।
-
গাজার ধ্বংসস্তূপের নীচে ১২,০০০ লাশ: ভারী যন্ত্রপাতি প্রবেশ করতে দিচ্ছে না ইসরাইল
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১২:১১ইহুদিবাদী ইসরাইলের গণহত্যা অভিযানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকার বিধ্বস্ত ঘরবাড়ির নীচে অন্তত ১২,০০০ মরদেহ চাপা পড়ে আছে বলে আশঙ্কা প্রকাশ করেছে গাজার সরকারি গণমাধ্যম অধিদপ্তর। তেল আবিব যখন এসব ধ্বংসস্তূপ সরানোর জন্য গাজায় ভারী যন্ত্রপাতি প্রবেশে বাধা দিচ্ছে তখন এ ঘোষণা দেয়া হলো।
-
আইসিসির বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা আরোপের তীব্র নিন্দা জানাল ইরান
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১১:৫১আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির বিরুদ্ধে মার্কিন সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে তার অপরাধযজ্ঞের ব্যাপারে জবাবদিহি করার হাত থেকে বাঁচাতে এটি হচ্ছে ক্ষমতার জঘন্য অপব্যবহার।
-
‘আগামী সপ্তাহে সম্ভবত জেলেনস্কির সাথে বৈঠক হতে পারে’
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১১:২২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের প্রথম দিকে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে মুখোমুখি আলোচনা করতে পারেন। মার্কিন কর্মকর্তা আরো বলেন, তিনি শিগগিরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথেও কথা বলতে চান।
-
ইসরাইলের কাছে ৭৪০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে আমেরিকা
ফেব্রুয়ারি ০৮, ২০২৫ ১১:১৩মার্কিন পররাষ্ট্র দপ্তর আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানিয়েছে যে, তারা ইহুদিবাদী ইসরাইলের কাছে আরো ৭৪০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র বিক্রির পরিকল্পনা করছে। এসব অস্ত্রের মধ্যে হাজার হাজার বোমা এবং ক্ষেপণাস্ত্র থাকবে।
-
মার্কিন নিষেধাজ্ঞার নিন্দায় আইসিসি: ন্যায়বিচার চালিয়ে যাব
ফেব্রুয়ারি ০৭, ২০২৫ ১৬:১৩আন্তর্জাতিক অপরাধ আদালতের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞার পর এই আদালত ওই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে যে তারা ন্যায়বিচার চালিয়ে যাবে।
-
বিধানসভা ভোটের ফলপ্রকাশের আগেই উত্তপ্ত দিল্লি! কেজরির বাড়িতে হানা এসিবির
ফেব্রুয়ারি ০৭, ২০২৫ ১৫:৪৭ভারতের রাজধানী দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটের ফলাফল প্রকাশিত হবে আগামীকাল শনিবার। তার আগের দিন আজ শুক্রবার দিল্লির রাজনীতি উত্তাল হয়ে উঠেছে।
-
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে: নেতানিয়াহু
ফেব্রুয়ারি ০৭, ২০২৫ ১৪:৪৩ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সৌদি আরবের ভূখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি উদ্ভট তত্ত্ব দাঁড় করিয়েছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবে আছে।
-
মার্কিন সরকারের সঙ্গে আলোচনা কোনো সমস্যাই সমাধান করবে না: সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০৭, ২০২৫ ১৪:২৭ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, মার্কিন সরকারের সঙ্গে আলোচনা বা সংলাপ ইরানের সমস্যাগুলো সমাধানে কোনো ধরনের সহায়তা করবে না।