-
এন্টালিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন: প্রকাশ আম্বেদকরের প্রতিবাদ
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৫:১০ভারতের সংবিধান প্রণেতা ও দলিত আন্দোলনের নেতা বাবাসাহেব আম্বেদকর ইস্যুতে এন্টালি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আজ (বৃহস্পতিবার) দুপুরে কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে পুলিশ ও বিজেপি সংসদ সদস্য আহত হয়েছে।
-
শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৪:০৭বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহত সেনাকর্মকর্তাদের পরিবারের সদস্যরা।
-
কেরানীগঞ্জে ব্যাংকে ডাকাতি করতে আসা ৩ জনের আত্মসমর্পণ
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৩:৫১বাংলাদেশের ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
-
নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের বক্তব্য অস্পষ্ট, হতাশাজনক: ফখরুল
ডিসেম্বর ১৯, ২০২৪ ১৩:৩৬বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি। তিনি বলেছেন, ‘আমরা আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন। কিন্তু তিনি তা দেননি। এটা আমাদের হতাশ করেছে।’
-
রোটা বন্দর ব্যবহার করে ইসরাইলে অস্ত্র পাঠালো আমেরিকা
ডিসেম্বর ১৯, ২০২৪ ১২:০৩ইহুদিবাদী ইসরাইলের কাছে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে স্পেনের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে আমেরিকা। স্পেনের একটি নৌ ঘাঁটি ব্যবহার করে একটি জাহাজের মাধ্যমে ইসরাইলে এক হাজার টনেরও বেশি গোলাবারুদ পাঠিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ।
-
আবার লোহিত সাগরে বিমানবাহী রণতরী পাঠিয়েছে আমেরিকা
ডিসেম্বর ১৯, ২০২৪ ১১:৫৪আমেরিকা আবারো লোহিত সাগরে একটি বিমানবাহী যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার মুখে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন সরিয়ে নেয়ার কিছুদিন পর নতুন করে এই যুদ্ধজাহাজ পাঠালো আমেরিকা।
-
‘উসকানি থেকে বিরত থাকুন, নিরপেক্ষতা বজায় রাখুন’
ডিসেম্বর ১৯, ২০২৪ ০৯:৫৩সব ধরনের উস্কানি থেকে বিরত থাকা এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র প্রধান মোহাম্মদ ইসলামী। পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি বা এনপিটি’র প্রতি ইরানের প্রতিশ্রুতি এবং অন্যদের এনপিটি’র বাধ্যবাধকতা মেনে চলা থেকে বিরত থাকার বিষয়টিও বিবেচনা নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
-
তেল আবিবের মেট্রোপলিটন এলাকায় ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাত, ১০ লাখের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে
ডিসেম্বর ১৯, ২০২৪ ০৯:৪৬ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবের মেট্রোপলিটন এলাকা লক্ষ্য করে ইয়েমেন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের ভয়ে দশ লাখের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে লুকিয়েছিল। গতরাতে ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি সরাসরি তেল আবিবের কেন্দ্রস্থলে আঘাত হানে।
-
গাজায় গণহত্যা ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় ইরানের দুঃখ প্রকাশ
ডিসেম্বর ১৯, ২০২৪ ০৬:৩৯গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞ ঠেকাতে আন্তর্জাতিক সমাজের ব্যর্থতায় গভীর দুঃখ প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি। তিনি বলেছেন, বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র গণহত্যা বন্ধ করতে ব্যবস্থা নেয়ার পরিবর্তে তেল আবিবকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাচ্ছে।
-
‘ফিলিস্তিনিদের হত্যা করে লাশগুলো কুকুরের খাদ্য হিসেবে ফেলে রাখা হয়’
ডিসেম্বর ১৯, ২০২৪ ০৬:২৯গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালানোর ভয়ঙ্কর এক প্রতিবেদন প্রকাশ করেছে খোদ ইসরাইলি দৈনিক হারেতজ। এতে ইসরাইলি সেনা কমান্ডারদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, গাজার নেতজারিম করিডোরে ফিলিস্তিনিদের হত্যা করে লাশগুলো কুকুরের খাদ্য হিসেবে রাস্তায় ফেলে রাখা হয়।