-
সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে সিআইডির ১৭ মামলা
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:৩৫মানি লন্ডারিং এর মাধ্যমে ১০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমানসহ ২৮ ব্যক্তির বিরুদ্ধে ১৭টি মামলা করেছে সিআইডি। রপ্তানি বাণিজ্যের আড়ালে মানিলন্ডারিং এর মাধ্যমে ৮৩ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ১০০০ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগে ওইসব মামলা করেছে সিআইড। রাজধানীর মতিঝিল থানায় এসব মামলা দায়ের করেছে সংস্থাটি।
-
কাজে না ফেরা পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ১১:০৫এখনো কাজে না ফেরা বাংলাদেশের পুলিশের যেসব সদস্য এখনও কাজে ফেরেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যেসব পুলিশ সদস্য এখনো কাজে যোগদান করেননি, লুকিয়ে আছেন, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
-
গাজার পক্ষে অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করল হিজবুল্লাহ
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৮:৪৬লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গাজা উপত্যকায় ইসরাইল-বিরোধী অভিযান অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। সংগঠনটি বলেছে, সাম্প্রতিক ইসরাইলি নৃশংসতায় লেবাননে যে হতাহতের ঘটনা ঘটেছে তাতে দখলদারদের বিরুদ্ধে সংগ্রামই কেবল জোরদার হবে; প্রতিরোধ লড়াইয়ের সংকল্পকে শক্তিশালী করবে।
-
দক্ষিণ গাজার রাফায় ভয়াবহ সংঘর্ষ; ৪ দখলদার সেনা খতম
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৭:৩৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ সংঘর্ষে ইহুদিবাদী ইসরাইলের অন্তত চার বর্বর সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী গতকাল (মঙ্গলবার) একথা ঘোষণা করেছে।
-
লেবাননে ইসরাইলের ‘সন্ত্রাসী হামলার’ নিন্দা করল ইরান, সহায়তার প্রস্তাব
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৬:২৫লেবাননে ইহুদিবাদী ইসরাইলের "সন্ত্রাসী হামলার" তীব্র নিন্দা করেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গতকালের এ হামলায় অন্তত নয়জন শহীদ এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন।
-
লেবাননে পেজার বিস্ফোরণে হিজবুল্লাহ সদস্যসহ ৯ ব্যক্তি শহীদ, আহত ২৮০০
সেপ্টেম্বর ১৮, ২০২৪ ০৬:১৪লেবাননের বিভিন্ন স্থানে পেজার নামে পরিচিত বেতার যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর হাজার হাজার সদস্যের পাশাপাশি বহু বেসামরিক ব্যক্তি শহীদ বা আহত হয়েছেন।
-
যুদ্ধমন্ত্রী গ্যালান্টকে বরখাস্ত করতে যাচ্ছেন ক্ষিপ্ত নেতানিয়াহু
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১৬:৫২ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধমন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করার পরিকল্পনা করেছেন। গাজা যুদ্ধের বিষয়ে মতবিরোধ তীব্র আকার ধারণ করার পর তিনি এই পরিকল্পনা বাস্তবায়ন করতে চলেছেন।
-
সিরিয়ার ইদলিবে সন্ত্রাসীদের ড্রোন প্রশিক্ষণ দিচ্ছে ইউক্রেনের সেনারা
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১৬:২৪উগ্র সন্ত্রাসীদের ড্রোন পরিচালনা প্রশিক্ষণ দেয়ার জন্য ইউক্রেনের ২৫০ সেনা সদস্যের একটি দল সিরিয়া ইদলিব প্রদেশে তৎপর রয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
-
দায়েশের পতনের পর ইরাকে মার্কিন সেনা উপস্থিতির প্রয়োজন নেই
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১৬:১৮ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বলেছেন, মার্কিন সামরিক বাহিনী এবং দেশজুড়ে বিভিন্ন ঘাঁটিতে অবস্থানরত কথিত সামরিক উপদেষ্টাদের আর ইরাকে থাকার প্রয়োজন নেই বরং তাদের ইরাক ছেড়ে চলে যাওয়া দরকার। তিনি বলেন, সেনাবাহিনী এবং সন্ত্রাসবিরোধী প্রতিরোধ সংগঠনগুলো যৌথভাবে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করার পর মার্কিন সেনাদের আর প্রয়োজন নেই।
-
ইসরাইল-বিরোধী লড়াইয়ে প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অব্যাহত থাকবে
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১৬:০৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দখলদার ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টকে সমর্থন দেয়ার জন্য তেহরান তার নীতিতে অটল রয়েছে।