-
'ইরান-মার্কিন অভূতপূর্ব চুক্তির ঐতিহাসিক সুযোগ এসেছে; তেহরান যেকোনো মূল্যে সার্বভৌমত্ব রক্ষা করবে'
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ০৭:১০পার্স-টুডে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন যে, ইরান এবং যুক্তরাষ্ট্রের কাছে একটি 'ঐতিহাসিক সুযোগ' এসেছে, যা একটি অভূতপূর্ব চুক্তির সম্ভাবনা তৈরি করছে।
-
'নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রীকে অবিলম্বে মুক্তি দিন'
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১৪:১৯পার্স-টুডে: ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান খেইল ঘোষণা করেছেন যে, তার দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক উদ্দেশ্যে মার্কিন সামরিক অভিযানের লক্ষ্যবস্তু হয়েছে। তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে মার্কিন যুক্তরাষ্ট্রে আটক রাখার ঘটনাকে অবৈধ বলে উল্লেখ করেন এবং অবিলম্বে তাদের মুক্তি দেয়ার দাবি জানান।
-
ইরানে আগ্রাসনের ঝুঁকি সম্পর্কে ট্রাম্পকে সতর্ক করলেন মার্কিন শীর্ষ জেনারেল: রিপোর্ট
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ১২:৫০পার্স-টুডে: মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মার্কিন সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কাইন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে আগ্রাসনের সঙ্গে সম্পর্কিত নানা বিপদ সম্পর্কে সতর্ক করেছেন, যার মধ্যে রয়েছে একটি দীর্ঘমেয়াদি এবং ব্যয়বহুল যুদ্ধে জড়িত হওয়ার উচ্চ মাত্রার আশঙ্কা।
-
ভারতের ঝাড়খণ্ডে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, সাত আরোহীর সবাই নিহত
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ০৭:৫৫ভারতের ঝাড়খন্ডে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাত আরোহীর সবাই নিহত হয়েছেন। গতকাল (সোমবার) সন্ধ্যায় চাতরা জেলার সিমারিয়া এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
-
ইরানে যুদ্ধ করা নয়, বরং অর্থনীতির দিকে মনোযোগ দিন: ট্রাম্পকে শীর্ষ উপদেষ্টাদের পরামর্শ
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১৬:০৯পার্স-টুডে: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টারা তাকে ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে অভ্যন্তরীণ অর্থনৈতিক বিষয়গুলোকে অগ্রাধিকার দেয়ার জন্য উদ্বুদ্ধ করছেন। তারা সতর্ক করে দিয়েছেন যে যেকোনো সামরিক অভিযান রাজনৈতিকভাবে গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।
-
আইএস (সাবেক আইসিস/দায়েশ): জোলানি সরকার পশ্চিমাদের পুতুল
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১৩:৫৭পার্স-টুডে: সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস ( সাবেক আইসিস) এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, “আবু মোহাম্মদ জুলানি”-র নেতৃত্বাধীন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তাদের নতুন দফার অভিযান শুরু হয়েছে।
-
মিলান ২০২৬ মহড়ার উদ্বোধনী পর্বে ইরানি ডেস্ট্রয়ার ‘দা'না’র অংশগ্রহণ
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:৩৭পার্সটুডে: ভারতের নৌবাহিনীর আয়োজনে অনুষ্ঠিত বৃহৎ ও আন্তর্জাতিক নৌ-মহড়া “মিলান ২০২৬”-এর উদ্বোধনী পর্বে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ডেস্ট্রয়ার ‘দা'না’ (জ্ঞানী) অংশ নিয়েছে।
-
সিটি করপোরেশনগুলোতে প্রশাসক পদে নিয়োগ পেলেন বিএনপির ৬ নেতা
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১২:১০বিএনপি ক্ষমতায় যাওয়ার এক সপ্তাহের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণসহ দেশের ছয়টি সিটি করপোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে নিয়োগ পাওয়া সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দায়িত্ব নেওয়ার পর স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের আশ্বাস দিলেও তার মধ্যেই এ নিয়োগ সম্পন্ন হলো।
-
তাজুল ইসলামের নিয়োগ বাতিল, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ১১:৩৯আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরের পদ থেকে মোহাম্মদ তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলে নতুন চিফ প্রসিকিউটর হিসেবে আইনজীবী মো. আমিনুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।
-
বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং: চীনা রাষ্ট্রদূত
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১৫:৩৬ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্কে কোনো তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না বেইজিং। নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকবে চীন।