-
ভারতে জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত
মার্চ ১৭, ২০২১ ১৬:৪৭ভারতে মিগ-২১ জঙ্গিবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছে। আজ (বুধবার) দেশটির বিমান বাহিনী বা আইএএফ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
বিজেপি সরকার কিছু কাজ না করে কুৎসা করে: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ১৭, ২০২১ ১৬:১০ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে বলেন, ‘আমাদের সরকার সব কাজ করেছে। বিজেপি সরকার কোনও কাজ না করে শুধু হামলা করে, কুৎসা ও অপপ্রচার করে।’ রাজ্যে আসন্ন নির্বাচন উপলক্ষে আজ (বুধবার) ঝাড়গ্রামে দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করা হবে: অভিষেক বন্দোপাধ্যায়
মার্চ ১৭, ২০২১ ১৫:২১সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি’র ভিন রাজ্যের নেতাদের সম্পর্কে বলেছেন, বহিরাগতদের বাংলা থেকে বিতাড়িত করা হবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (বুধবার) বাঁকুড়ায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
অসমে বদরউদ্দিন আজমলের এআইইউডিএফের পক্ষ থেকে কঠিন চ্যালেঞ্জের আশঙ্কা বিজেপির
মার্চ ১৬, ২০২১ ১৬:৩৪ভারতের অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি বলেছে যে রাজ্যের কংগ্রেস নয়, বরং অন্য কোনও দলের থেকে বেশি হুমকি রয়েছে। বিজেপির মতে, রাজ্যে মাওলানা বদরউদ্দিন আজমলের ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ)--এর পক্ষ থেকে তারা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। বিজেপি নেতা ও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা সম্প্রতি বলেছেন, অন্যান্য আঞ্চলিক দলের চেয়ে আজমল সবসময়ই ফ্যাক্টর হয়েছে।
-
দিল্লির বিজেপি নেতারা বাংলা জানে না, ‘সোনার বাংলা’ উচ্চারণ করতে পারে না : অভিষেক
মার্চ ১৬, ২০২১ ১৫:১৮সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বিজেপি’র সমালোচনা করে বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী একদিনে বলছেন আত্মনির্ভর ভারতের কথা, অন্যদিকে, চাচ্ছেন দিল্লির স্তাবকতা করে পুরুলিয়ার মানুষ, জঙ্গলমহলের মানুষ বেঁচে থাকুক। এই লড়াইটা তাদের বিরুদ্ধে গর্জে ওঠার লড়াই।’ রাজ্য আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে তিনি আজ (মঙ্গলবার) বিকেলে পুরুলিয়ায় এক জনসমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
বিজেপি আমাকে স্তব্ধ করতে পারবে না: মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ১৬, ২০২১ ১৪:৪০ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল সভানেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আমি বিজেপিকে বলি আমি যতক্ষণ বেঁচে থাকব আমার কন্ঠ চলবে, তোমরা আমাকে স্তব্ধ করতে পারবে না। ভারতবর্ষে একটা লোকও যদি প্রতিবাদ করার না থাকে আমি থাকব জেনে রাখবে।’ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ (মঙ্গলবার) বাঁকুড়ার ছাতনায় দলীয় সমাবেশে বক্তব্য রাখার সময়ে তিনি ওই মন্তব্য করেন।
-
কুরআন সংশোধনের দাবিতে মামলা: ওয়াসিম রিজভির বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেফতার দাবি
মার্চ ১৫, ২০২১ ১৭:৪৭ভারতের সুপ্রিম কোর্টে পবিত্র কুরআন শরীফ সংশোধনের দাবিতে মামলা দায়েরকারী ওয়াসিম রিজভিকে গ্রেফতারের দাবি উঠেছে। তার ছবি পদদলিত করার পাশাপাশি পোস্টারে আগুন দিয়ে বিক্ষোভ প্রদর্শনের ঘটনাও ঘটেছে।
-
বিজেপিকে ভোট দেয়া আর খাল কেটে কুমির আনা একই: অভিষেক বন্দ্যোপাধ্যায়
মার্চ ১৫, ২০২১ ১৭:০৩সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি বলেছেন, বিজেপিকে ভোট দেয়া আর খাল কেটে কুমির আনা একই। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (সোমবার) পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণায় দলীয় এক সমাবেশে বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা : মমতা বন্দ্যোপাধ্যায়
মার্চ ১৫, ২০২১ ১৫:১২ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে টার্গেট করে বলেছেন, ‘আগে দিল্লী সামলা তারপরে দেখিস বাংলা।’ রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে তিনি আজ (সোমবার) পশ্চিমবঙ্গের পুরুলিয়ার বলরামপুরে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখার সময়ে ওই মন্তব্য করেন।
-
আগামী মাসেই পশ্চিমবঙ্গে মোতায়েন হচ্ছে রাফায়েল জঙ্গিবিমানের দ্বিতীয় স্কোয়াড্রন
মার্চ ১৫, ২০২১ ১৪:৪৮ভারতের পশ্চিমবঙ্গে আগামী মাসেই মোতায়েন হচ্ছে ফরাসি জঙ্গিবিমান রাফায়েলের দ্বিতীয় স্কোয়াড্রন। রাজ্যের হাসিমারা এয়ার ফোর্স স্টেশনে এগুলো মোতায়েন করা হবে।