-
ইরানে বিশ্ব কুদস দিবসের মিছিলে মানুষের ঢল; ৭ শহীদ সেনার কফিনে শ্রদ্ধা
এপ্রিল ০৫, ২০২৪ ১১:৫৫ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে আজ (শুক্রবার) পবিত্র আল কুদস দিবস পালিত হচ্ছে। ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ এবং মুসলমানদের প্রথম কেবলাসমৃদ্ধ পবিত্র বায়তুল মুকাদ্দাস শহর দখলমুক্ত করার প্রত্যয়কে সামনে রেখে প্রতি বছর মুসলমানেরা পবিত্র রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস দিবস হিসেবে পালন করে থাকেন। তবে এবারের কুদস দিসব সর্বত্র ভিন্ন মাত্রা পেয়েছে। কারণ গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের ভয়াবহ গণহত্যা চলার মধ্যেই এই দিবসটি পালিত হচ্ছে।
-
আল-কুদসের মুক্তি মুসলিম ঐক্যের প্রধান ভিত্তি হতে পারে: প্রেসিডেন্ট রায়িসি
এপ্রিল ০৫, ২০২৪ ১১:১৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ ফিলিস্তিন, লেবানন ও ইয়েমেনসহ সকল মুসলিম দেশের প্রতিটি প্রতিরোধ সংগঠনের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।
-
শুক্রবার বিশ্ব কুদস দিবস: ইসরাইলের বিরুদ্ধে স্বাধীন জাতিগুলোর জেগে ওঠার দিন
এপ্রিল ০৪, ২০২৪ ১২:৩৯ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রশাসনের বিভিন্ন পর্যায়ের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক সমাবেশে 'আল-আকসার ঝড়' সফল অভিযান এবং গাজা আক্রমণের লক্ষ্য অর্জনে এখন পর্যন্ত ইসরাইলের ব্যর্থতার কথা উল্লেখ করেছেন।
-
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুটি সামরিক স্থাপনায় সন্ত্রাসী হামলার বিবরণ
এপ্রিল ০৪, ২০২৪ ১৫:৪৭সালাহউদ্দিন ফারুকী (আব্দুল-হামিদ মোল্লাজাদেহ) জইশ আল-আদল সন্ত্রাসী গোষ্ঠীর অন্যতম নেতা। ইরান তাকে আইএসআইএস বা দায়েশের নেতাদের মতোই মোসাদের সন্ত্রাসী নীতি বাস্তবায়নকারী নেতা বলে মনে করে। ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান ও বেলুচিস্তানের গভর্নরের উপ-নিরাপত্তা ও আইন প্রয়োগকারী সংস্থার সচিব আলিরেজা মারহামাতি বুধবার রাতে সন্ত্রাসী গোষ্ঠী জইশ আল-আদল ওই প্রদেশের "রাস্ক" এবং "চ'বাহার" শহরের দুটি সামরিক সদর দফতরে হামলার খবর পাওয়া দিয়েছেন। জইশ আল-আদল ইরানে জইশ আল-জুলম নামে পরিচিত।
-
শুক্রবার বিশ্ব কদস দিবসে স্বাধীনতাকামী এবং মানবাধিকার কর্মীদের বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জানাল ইরান
এপ্রিল ০৪, ২০২৪ ১৫:৪০ইসলামি প্রজতান্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আসন্ন আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষ্যে ক্যানসার সমতুল্য এবং আন্তর্জাতিক এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা বিঘ্নসৃষ্টিকারী ইহুদিবাদী ইসরাইলকে মোকাবেলার জন্য সকল মুসলিম সরকার এবং জাতি, বিশ্বের স্বাধীনতাকামী কর্মী এবং মানবাধিকার সংস্থাগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। একইসঙ্গে মজলুম ফিলিস্তিনি জাতি বিশেষ করে যুদ্ধ বিধ্বস্ত অবরুদ্ধ গাজা উপত্যকার অধিবাসীদের জন্য সব ধরনের সমর্থনের আহ্বান জানিয়েছে ইরান।
-
গাজা যুদ্ধে পরাজয় ঠেকাতে অক্ষম ইসরাইল: সর্বোচ্চ নেতা
এপ্রিল ০৪, ২০২৪ ০৬:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেট ভবনে হামলা চালানোর কারণে ইহুদিবাদী ইসরাইল বড় ধরনের থাপ্পড় খাবে।
-
মধ্যপ্রাচ্যসহ বিশ্ব-পরিস্থিতি আগের মত থাকবে না: রায়িসি
এপ্রিল ০৪, ২০২৪ ০৬:৫৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে আল-আকসা তুফান অভিযান একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হয়ে থাকবে। তিনি আরো বলেছেন, ওই গৌরবময় অভিযানের পর মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের পরিস্থিতি আর আগের মতো থাকবে না।
-
‘এটি গাজায় ইসরাইলের আটকে যাওয়ার ইঙ্গিত, যুদ্ধের বিস্তার ঘটাতে চায় তারা’
এপ্রিল ০৩, ২০২৪ ১৪:৩৫ইরানের জাতীয় সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক নীতির প্রধান ওয়াহিদ জালালযাদে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের বর্বর সামরিক বাহিনী সিরিয়ায় ইরানি কনসুলেটে যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার মধ্য দিয়ে তাদের দুর্বলতা এবং গাজা উপত্যকায় ৬ মাসের যুদ্ধের ব্যর্থতা পরিষ্কার হয়ে উঠেছে।
-
ইরানের শহীদ সামরিক উপদেষ্টাদের জানাযা অনুষ্ঠিত
এপ্রিল ০৩, ২০২৪ ১৩:২৮সিরিয়ার রাজধানীর দামেস্কের ইরানি কনসুলেট ভবনে ইহুদিবাদী ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় শহীদ সামরিক উপদেষ্টাদের নামাজে জানাজা ও শোক মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে হাজার হাজার মানুষ অংশ নেন।
-
ইরান দূতাবাসে হামলার বিষয়ে নিরাপত্তা পরিষদে নিন্দা; নারাজ আমেরিকা
এপ্রিল ০৩, ২০২৪ ১৩:২০সিরিয়ায় ইরানি দূতাবাসের কনস্যুলার বিভাগে ইসরাইলি হামলার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে দখলদার ও বর্ণবাদীদের সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র সমালোচনা করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো এই হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে।