-
অধিকাংশ জাহাজ ইরানের হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করে
জুলাই ১৬, ২০২৬ ১২:৩৬পার্সটুডে- সামুদ্রিক তথ্য পর্যবেক্ষণকারী সংস্থা কেপলার জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সিংহভাগ জাহাজই ইরান কর্তৃক নির্ধারিত পথ দিয়ে চলাচল করেছে।
-
কলিবফ: ইরান নিজের শক্তির ওপর নির্ভর করে শত্রুকে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে দেবে না
জুলাই ১৬, ২০২৬ ১১:২৮পার্সটুডে- ইরানের সংসদের স্পিকার বলেছেন: ইরান নিজের শক্তির ওপর নির্ভর করে শত্রুকে তাদের ইচ্ছা চাপিয়ে দিতে দেবে না এবং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির সাথে এক জটিল যুদ্ধে আমরা মহান সম্মান অর্জন করেছি।
-
আমেরিকার যেকোনো আগ্রাসনের জবাব ইরান অবশ্যই দেবে: গারিবাবাদি
জুলাই ১৬, ২০২৬ ০৯:৫৯পার্সটুডে- ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো আক্রমণাত্মক কর্মকাণ্ডের কঠোর জবাব দেবে ইরানের সশস্ত্র বাহিনী।
-
প্রতিরোধ ফ্রন্ট শত্রুর জন্য এক চোরাবালিতে পরিণত হবে: মেজর জেনারেল সাফাভি
জুলাই ১৫, ২০২৬ ২০:৫৬পার্সটুডে- ইরানের সর্বোচ্চ নেতার সহকারী ও জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন: এই অঞ্চলের যুদ্ধের ফলাফল নিঃসন্দেহে ইরান এবং প্রতিরোধ অক্ষের পক্ষেই যাবে।
-
কুয়েতে অবস্থিত মার্কিন প্যাট্রিয়ট ও হিমার্স সিস্টেম ধ্বংস করল আইআরজিসি
জুলাই ১৫, ২০২৬ ১৫:৫৮পার্সটুডে- ইসলামি বিপ্লবী গার্ডবাহিনী কুয়েতে স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা রাডার, প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা কমপ্লেক্স, এবং মার্কিন সামরিক ঘাঁটি প্রস্তুতি কেন্দ্র ও হিমার্স ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্যাডের উপর হামলার ঘোষণা দিয়েছে।
-
প্রতি ইঞ্চি ভূমি রক্ষায় আমরা দৃঢ়প্রতিজ্ঞ: ইরানের প্রেসিডেন্ট
জুলাই ১৫, ২০২৬ ১৪:২৮পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ইরান তার ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হুমকির মোকাবিলায করবে এবং দেশের প্রতি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করবে।
-
ইরাভানি: যুক্তরাষ্ট্র আগ্রাসী, ভুক্তভোগী নয়
জুলাই ১৫, ২০২৬ ১৪:১৭পার্সটুডে- জাতিসংঘে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের উত্থাপিত অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ওয়াশিংটনই আগ্রাসী, ভুক্তভোগী নয়। ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলার কোনো আইনি, রাজনৈতিক বা নৈতিক ভিত্তি যুক্তরাষ্ট্রের নেই।
-
ইরানে সশস্ত্র বাহিনীর বিভিন্ন ইউনিটের মধ্যে সমন্বয়ে অটুট রাখার ওপর গুরুত্বারোপ
জুলাই ১৫, ২০২৬ ১৩:৫১পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্ররা এক যৌথ বৈঠকে অংশ নিয়ে বলেন, এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হলো “ইসলাম, বিপ্লব ও দেশ”—এই তিনটি মূলনীতিকে কেন্দ্র করে ইরানের সশস্ত্র বাহিনীর মধ্যে ঐক্য ও সংহতি আরও সুদৃঢ় করা।
-
তেহরানের মুসাল্লায় ইরানের শহীদ সবোর্চ্চ নেতার স্মরণে শোকসভা অনুষ্ঠিত
জুলাই ১৫, ২০২৬ ১২:৪০পার্সটুডে- ইসলামী ইরানের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর স্মরণে তেহরানের ইমাম খোমেনি (রহ.) মুসাল্লায় এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। এতে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ, শহীদ নেতার সন্তানরা, রাষ্ট্রের তিন অঙ্গের প্রধান এবং বেসামরিক ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
-
ইরানের সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালী ছেড়ে দেবে না: সেনাবাহিনীর মুখপাত্র
জুলাই ১৪, ২০২৬ ১৮:১০পার্সটুডে- ইরানি সশস্ত্র বাহিনী হরমুজ প্রণালী ছেড়ে দেবে না, এই কথার ওপর জোর দিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন: হরমুজ প্রণালী পুনরায় খোলার একমাত্র উপায় হলো ইরানি জনগণের অধিকারকে সম্মান করা এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ সমাপ্তিকারী সমঝোতা স্মারকের বিধানগুলো যুক্তরাষ্ট্রের মেনে চলা।