-
ইরানের তাবাস মরুভূমিতে আমেরিকার নজিরবিহীন বিপর্যয়ের কাহিনী
এপ্রিল ২৪, ২০২৪ ১৬:২৮ইরানে শাহের স্বৈরাচারী শাসনের পতন এবং জনগণের ইসলামি বিপ্লব বিজয় লাভের ১৫ মাস পর ১৯৮০ সালের ২৫ এপ্রিল ইরানের বিরুদ্ধে মার্কিন বড় ধরনের সামরিক অভিযান ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল। শাহ সরকারের আস্থাভাজন হিসাবে পরিচিত মার্কিন সরকারের ওই সামরিক অভিযানের নাম ছিল 'ঈগলের থাবা'। ইরানের তাবাস মরুভূমিতে আমেরিকা ওই বিপর্যয়ের মুখে পড়েছিল এবং তাদের অভিযান ব্যর্থ হয়।
-
মহান ইরানি জাতি আমেরিকার কাছে আত্মসমর্পণ করবে না: সর্বোচ্চ নেতা
এপ্রিল ২৪, ২০২৪ ১৬:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী আজ (বুধবার) তেহরানে হাজার হাজার শ্রমিকের সঙ্গে এক বৈঠকে বলেছেন, ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের চাপ ও নিষেধাজ্ঞার উদ্দেশ্য হলো ইরানকে তাদের সামনে নতজানু করা এবং তাদেরকে পুরোপুরি অনুসরণে বাধ্য করা। কিন্তু ইতিহাস-ঐতিহ্যের অধিকারী মহান ইরানি জাতি ও ইসলামি প্রজাতন্ত্র গুণ্ডামি ও বাড়াবাড়ির সামনে নত হবে না এবং নিষেধাজ্ঞাকে সুযোগে পরিণত করে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে।
-
পাল্টা হামলায় বদলে গেছে আঞ্চলিক পরিস্থিতি: জেনারেল বাকেরি
এপ্রিল ২৪, ২০২৪ ০৭:৪৫ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফিস স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, সম্প্রতি ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে তার দেশ যে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে তার প্রভাব মধ্যপ্রাচ্যসহ সারা বিশ্বে পড়েছে। গতকাল ( মঙ্গলবার) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।
-
আরেকবার ভুল করলে ইসরাইলের কিছুই অবশিষ্ট থাকবে না: ইরান
এপ্রিল ২৪, ২০২৪ ০৭:০৩ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি তার দেশের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি আরেকটি ভুল করে তাহলে তাকে বিধ্বংসী জবাব দেয়া হবে।
-
শ্রীলঙ্কায় ইরানি প্রকৌশলীদের তৈরি বড় প্রকল্প 'উমাবিয়া' বাস্তবায়ন
এপ্রিল ২৩, ২০২৪ ১৭:১৫শ্রীলঙ্কায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের কোম্পানির মাধ্যমে নির্মিত বহুমুখী 'উমাবিয়া' বাঁধ এবং বিদ্যুৎ প্রকল্প বাঁধ নির্মাণ, পানি সরবরাহ এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ইরানের প্রকৌশল খাতে রপ্তানীর একটি বড় ধরনের উন্নয়ন প্রকল্পের উদাহরণ।
-
‘আরেকটি আগ্রাসনের চেষ্টা করলে চূড়ান্ত ও শক্তিশালী জবাব দেয়া হবে’
এপ্রিল ২২, ২০২৪ ১৭:১৪ইসলামী প্রজাতন্ত্র ইরান অঙ্গীকার ব্যক্ত করে বলেছে, ইহুদিবাদী ইসরাইল যদি ইরানের ওপরে কিংবা তার স্বার্থের বিরুদ্ধে আর কোনো ধরনের আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে তার চূড়ান্ত এবং শক্তিশালী জবাব দেয়া হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি আজ (সোমবার) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
পাকিস্তানে পৌঁছেছেন রায়িসি; গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ও বাণিজ্য
এপ্রিল ২২, ২০২৪ ০৯:৫২ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (সোমবার) সকালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। দু দেশের মধ্যকার নিরাপত্তা ও বাণিজ্য সম্পর্ক বাড়ানোর লক্ষ্য নিয়ে তিনি এই গুরুত্বপূর্ণ সফর করছেন।
-
পশ্চিম এশিয়ায় উত্তেজনার মূল কারণ গাজায় ইসরাইলি গণহত্যা: ইরান
এপ্রিল ২২, ২০২৪ ০৫:৫৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা চায় না। তিনি আরো বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী সরকারের চলমান গণহত্যামূলক আগ্রাসন পশ্চিম এশিয়া অঞ্চলে উত্তেজনা সৃষ্টির প্রধান কারণ।
-
ইরানের ইসরাইলবিরোধী হামলায় স্বাধীনচেতা দেশগুলো খুশি হয়েছে: রায়িসি
এপ্রিল ২২, ২০২৪ ০৫:৫১ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে যে শাস্তিমূলক পদক্ষেপ নিয়েছে তাতে বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর জনগণ খুশি ও আশান্বিত হয়েছে। তিনি রোববার বিকেলে তেহরানে মন্ত্রিসভার এক বৈঠকে এ মন্তব্য করেন।
-
পাকিস্তান ও শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি
এপ্রিল ২২, ২০২৪ ০৫:৪৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ থেকে তিনদিনব্যাপী পাকিস্তান ও শ্রীলঙ্কা সফর শুরু করছেন। আজ (সোমবার) একটি উচ্চ-পদস্থ রাজনৈতিক ও অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে তিনি ইসলামাবাদের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন বলে কথা রয়েছে।