-
আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারীদের উৎখাতে ইরান-ইরাক নিরাপত্তা চুক্তি উপযুক্ত রোড ম্যাপ
অক্টোবর ০২, ২০২৩ ১০:৪১ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী আকবর আহমাদিয়ান বলছেন, আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্টকারীদের উৎখাতের জন্য ইরান-ইরাক নিরাপত্তা চুক্তি সবচেয়ে উপযুক্ত রোড ম্যাপ। গতকাল রাজধানী তেহরানে ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল আরাজির সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন।
-
ইরানি ডেস্ট্রয়ারকে ১২ গাইডেড ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে: নৌ কমান্ডার
অক্টোবর ০২, ২০২৩ ০৬:২৯ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, তার বাহিনী ‘সাবালান’ ডেস্ট্রয়ারে ১২টি জাহাজ-বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করতে সক্ষম হয়েছে। ইরানের যেকোনো রণতরীতে গাইডেড ক্ষেপণাস্ত্র স্থাপনের দিক দিয়ে এই সংখ্যা একটি রেকর্ড। ইরানের সাহান্দ ও সিনা ফ্রিগেটে আটটি করে ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে।
-
আত্মসমর্পণ কিংবা সমঝোতার অপশন টেবিল থেকে সরিয়ে ফেলা হয়েছে: রায়িসি
অক্টোবর ০১, ২০২৩ ১৩:১৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন আত্মসমর্পণ কিংবা সমঝোতার অপশন টেবিল থেকে সরিয়ে ফেলা হয়েছে। প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ইহুদিবাদী ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিককরণকে ভুল এবং অর্থহীন পশ্চাদপদতা বলে মন্তব্য করেছেন।
-
সন্ত্রাস-বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা দেবে ইরান: সামরিক প্রধান
অক্টোবর ০১, ২০২৩ ১০:১১ইরানের সর্বোচ্চ সামরিক কমান্ডার বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী সন্ত্রাস-বিরোধী যুদ্ধে পাকিস্তানকে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কাছে পাঠানো এক বার্তায় তেহরানের এ প্রস্তুতি ঘোষণা করেন।
-
অচিরেই সুইফটের বিকল্প ‘ব্রিকস পে’তে যোগ দিচ্ছে ইরান: স্পিকার
অক্টোবর ০১, ২০২৩ ০৬:৫০উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস নিজেদের মধ্যে আর্থিক লেনদেন করার জন্য ‘ব্রিকস পে’ নামে যে ইলেকট্রনিক ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলেছে ইরান তাতে শিগগিরই যুক্ত হবে বলে খবর দিয়েছেন পার্লামেন্ট স্পিকার বাকের কলিবফ।
-
মুসলিম দেশগুলোর প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন বার্তা
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১২:২৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। ঐক্য সপ্তাহ উপলক্ষে তিনি বিশ্বের মুসলমানসহ মুসলিম দেশগুলোর সমপক্ষকে তিনি অভিনন্দন জানান।
-
ইরানের প্রেসিডেন্ট বললেন সন্ত্রাসীরা ধর্ম ও মানবতা বিরোধী
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ১১:১৮পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে যে জোড়া বোমা হামলা হয়েছে তার নিন্দা জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি। গতকাল শুক্রবারের ওই হামলায় অন্তত ৫৭ জন নিহত এবং ৬০ জন আহত হয়েছে।
-
ইসলামি ঐক্যসপ্তাহ পালন: মুসলিম ঐক্য প্রতিষ্ঠার বিরল সুযোগ
সেপ্টেম্বর ৩০, ২০২৩ ০৮:০৮ইরানে এখন চলছে ইসলামি ঐক্য সপ্তাহ উদযাপন। বিশ্বের সুন্নি মুসলমানদের বিশ্বাস ১২ রবিউল আওয়াল হচ্ছে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)এর জন্মদিন অন্যদিকে শিয়া মুসলমানরা মনে করেন ১৭ রবিউল আওয়াল হচ্ছে নবী(সা.)এর জন্মদিন। এ অবস্থায় ইমাম খোমেনি (র.) এর নির্দেশে ১২ থেকে ১৭ তারিখ পর্যন্ত ইরানে প্রতি বছর ইসলামি ঐক্য সপ্তাহ পালিত হয়।
-
'ব্রিটেন ও আমেরিকা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে'
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৯:৫৪তেহরানের অস্থায়ী জুমার নামাজের ইমাম হুজ্জাত-উল-ইসলাম ওয়াল-মুসলিম কাজেম সিদ্দিকী তেহরানে চলতি সপ্তা'র জুমার নামাজে দেয়া খুতবায় মুসলমানদের মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
-
কক্ষপথে ইরানের নুর-৩ ইমেজিং কৃত্রিম উপগ্রহ স্থাপনের নানা দিক ও বার্তা
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১৬:১৯ইসলামী প্রজাতন্ত্র ইরান পৃথিবীর কক্ষপথে নুর-৩ ইমেজিং স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছে।