-
ইরানের পাওনা ১,০০০ কোটি ডলার পরিশোধ করেছে ইরাক
জুলাই ০৪, ২০২৩ ১১:০১ইরাক সরকার ইরানের কাছ থেকে জ্বালানী কেনা বাবদ তার সব ঋণ পরিশোধ করে দিয়েছে বলে একজন ইরানি কর্মকর্তা খবর দিয়েছেন। ইরানের কাছ থেকে জ্বালানী কেনা বাবদ তেহরানের কাছে ১০ বিলিয়ন ডলার বা ১,০০০ কোটি ডলার ঋণি ছিল বাগদাদ।
-
এমকেওর বেশ কিছু কম্পিউটার ও হার্ড ডিস্ক ইরানের হস্তগত
জুলাই ০৪, ২০২৩ ০৬:০১আলবেনিয়ায় বসবাসরত ইরানের ইসলামি সরকারবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহেদিনে খালক বা এমকেও’র ব্যবহৃত বেশ কিছু কম্পিউটার ও হার্ড ডিস্ক ইরানের হস্তগত হয়েছে। গত ২০ জুন আলবেনিয়ার রাজধানী তিরানার উপকণ্ঠে এমকেওর আশরাফ-৩ ঘাঁটিতে হানা দিয়ে প্রায় দেড়শ’ কম্পিউটার জব্দ করেছিল দেশটির নিরাপত্তা বাহিনী।
-
“কথিত শান্তি প্রতিষ্ঠা করে ইসরাইলের ‘যুদ্ধ-যন্ত্র’ বন্ধ করা যাবে না”
জুলাই ০৪, ২০২৩ ০৫:৫৪অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। ওই হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ সর্বোৎকৃষ্ট উদাহরণ আখ্যায়িত করে তেহরান বলেছে, এই আগ্রাসন প্রমাণ করে ইসরাইলের সঙ্গে কথিত শান্তি প্রতিষ্ঠা করে এই দখলদার সরকারের ‘যুদ্ধ-যন্ত্র’ বন্ধ করা যাবে না।
-
ইরানের হামেদন প্রদেশে কোরআন অবমাননার বিরুদ্ধে সর্বস্তরের জনগণের বিক্ষোভ
জুলাই ০৩, ২০২৩ ১৬:২৬সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন অবমাননার ঘটনায় সারা বিশ্বের মুসলমানরা ব্যাপক বিক্ষোভ এবং প্রতিবাদে সোচ্চার হয়েছেন। ইরানি জনগণ এবং সরকারও এই ন্যাক্বারজনক কর্মকাণ্ডের বিরুদ্ধে নানাভাবে প্রতিবাদ জানাচ্ছেন।
-
দামাভান্দ-টু ডেস্ট্রয়ারে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বসাবে ইরান
জুলাই ০৩, ২০২৩ ১৪:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি বলেছেন, দেশীয় প্রযুক্তিতে তৈরি দামাভান্দ-২ ডেস্ট্রয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে।
-
ইরান-তুরস্ক বার্ষিক বাণিজ্য বেড়েছে ১৯ ভাগ
জুলাই ০৩, ২০২৩ ০৮:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্কের মধ্যকার বার্ষিক বাণিজ্য শতকরা ১৯ ভাগ বেড়েছে। বাণিজ্য বৃদ্ধির এই মাত্রাকে দুই দেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে।
-
সুইডেনে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত করেছে ইরান
জুলাই ০৩, ২০২৩ ০৬:০৪সুইডেনে পবিত্র কুরআন অবমাননার প্রতিবাদে দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠানোর প্রশাসনিক প্রক্রিয়া স্থগিত করেছে ইরান। পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান একথা ঘোষণা করে বলেছেন, “সব প্রশাসনিক প্রক্রিয়া শেষ হওয়া সত্ত্বেও আপাতত সুইডেনে রাষ্ট্রদূত পাঠানোর বিষয় স্থগিত রাখা হয়েছে। সুইডিশ সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কুরআন অবমাননার ঘটনা ঘটায় এ সিদ্ধান্ত নিয়েছে তেহরান।”
-
‘গণদাবি প্রত্যাখ্যান করে সন্ত্রাসী গোষ্ঠীকে বৈঠক করতে দিয়েছে ফ্রান্স’
জুলাই ০৩, ২০২৩ ০৫:৪৯ইরানের ইসলামি সরকারবিরোধী সন্ত্রাসী গোষ্ঠী মুজাহেদিনে খালক বা এমকেও’কে ফ্রান্সের মাটিতে বৈঠক করতে দেয়ায় প্যারিস সরকারের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান সতর্ক করে দিয়ে বলেছে, এই ঘটনার রাজনৈতিক ও আইনগত পরিণতি ফ্রান্স সরকারকেই ভোগ করতে হবে।
-
প্রতিবাদে সুইডেনে রাষ্ট্রদূত পাঠাবে না ইরান: সূত্র
জুলাই ০২, ২০২৩ ১৭:৫৫সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে গত বুধবার পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ইসলামি প্রজাতন্ত্র ইরান স্ক্যান্ডানেভিয়ান এই দেশটিতে নতুন রাষ্ট্রদূত পাঠাবে না। ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ সূত্র এই তথ্য জানিয়েছে।
-
২০২২ সালে ইরানের তেল রপ্তানি থেকে আয় বেড়েছে ৩৫%
জুলাই ০২, ২০২৩ ১১:২০ইসলামি প্রজাতন্ত্র ইরান ২০২২ সালে অপরিশোধিত তেল বিক্রি থেকে শতকরা ৩৫ ভাগ বাড়তি আয় করেছে। গত বছর ইরান মোট পাঁচ হাজার চারশ কোটি ডলারের তেল রপ্তানি করে।