-
তেহরানের আজাদী স্কয়ার ও মিলাদ টাওয়ারে বিপ্লববার্ষিকীর রাতে আলোকসজ্জা
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:২৩ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ পালন করা হচ্ছে মহান ইসলামী বিপ্লবের ৪৪ তম বিজয়বার্ষিকী। গৌরবময় ৪৪ বছর পেরিয়ে হাজার বছরের সেরা ইরানের ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী পালন করতে দেশটির প্রতিটি শহর, গ্রাম ও বন্দরে মহান বিজয়বার্ষিকীর শোভাযাত্রায় শরিক হয়েছেন সর্বস্তরের লাখো কোটি জনগণ।
-
বন্দিদের কাছ থেকে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ নাকচ করল বিচার বিভাগ
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১১:০০ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ঘোষিত সাধারণ ক্ষমায় সম্প্রতি মুক্তিপ্রাপ্ত বন্দিদের কাছ থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ নাকচ করে দিয়েছে এদেশের বিচার বিভাগ। ইরানের বিচার বিভাগের মিডিয়া সেন্টার এক বিবৃতিতে বলেছে, সর্বোচ্চ নেতা সাধারণ ক্ষমা ঘোষণা করে যে উদারতা দেখিয়েছেন তার গুরুত্ব ম্লান করে দেয়ার লক্ষ্যে এ ধরনের অভিযোগ উত্থাপন করা হচ্ছে।
-
ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপের’ ব্যর্থতা স্বীকার করেছে আমেরিকা: রায়িসি
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইসলামি বিপ্লবের মাধ্যমে প্রতিষ্ঠিত ইসলামি শাসনব্যবস্থার দৌলতে ইরান আজ নানা অঙ্গনে এতটা অগ্রগতি অর্জন করেছে যে, শত্রুরা তা সহ্য করতে পারছে না।
-
ইরানের ইসলামী বিপ্লবের অগ্রযাত্রার ৪৪ বছর পূর্তি ও নানা সাফল্যের মূল রহস্য!
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:৪২ইসলামী প্রজাতন্ত্র ইরানে আজ পালন করা হচ্ছে কিংবদন্তীতুল্য ইসলামী বিপ্লবের ৪৪ তম বিজয়-বার্ষিকী।
-
শত্রুর হাইব্রিড যুদ্ধ নস্যাতে ঐক্য জরুরি: আইআরজিসি
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ০৮:৫৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এদেশের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধ প্রতিহত করতে জনগণের মধ্যে ঐক্য ও সংহতি বজায় রাখার আহ্বান জানিয়েছে।
-
ইসলামি বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রায় লাখো-কোটি জনতা
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ০৭:৫৯ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বিজয় বার্ষিকী উপলক্ষে সারাদেশে লাখো-কোটি মানুষের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
-
ইস্পাহানে ব্যর্থ ড্রোন হামলায় জড়িতদের আটক
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ০৬:৪২ইরানের মধ্যাঞ্চলীয় ঐতিহাসিক ইস্পাহান শহরে সাম্প্রতিক ব্যর্থ ড্রোন হামলায় জড়িত মূল হোতাদের আটক করার খবর দিয়েছে এদেশের নিরাপত্তা বাহিনী। ইহুদিবাদী ইসরাইলের ভাড়াটে গুপ্তচররা ওই হামলা চালানোর চেষ্টা করেছিল।
-
ইরানি জনগণকে জাতিসংঘ মহাসচিবসহ বিশ্ব নেতাদের শুভেচ্ছা
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ০৬:২৮জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস’সহ বিশ্বের বেশ কয়েকজন নেতা ইরানের ইসলামি বিপ্লবের ৪৪তম বার্ষিকী উপলক্ষে এদেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
-
ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রে কাজ করেছে বহু গবেষণা কেন্দ্র, কিন্তু লাভ হয়নি: আয়াতুল্লাহ খাতামি
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৪:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ সাইয়েদ আহমাদ খাতামি বলেছেন, ইসলামি বিপ্লবের পর আমেরিকা ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য বহু গবেষণা কেন্দ্রকে কাজে লাগিয়েছে, কিন্তু আল্লাহর রহমতে সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়ে গেছে।
-
ইসরাইলকে কষ্টদায়ক জবাব দেওয়া হয়েছে: ইরান
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১৩:৪১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র রামাজান শরিফ বলেছেন, ইহুদিবাদীদেরকে কষ্টদায়ক জবাব দেওয়া হয়েছে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিক-কে দেওয়া এক সাক্ষাতকারে তিনি গতকাল (বৃহস্পতিবার) এ কথা বলেছেন।