ইরান
  • আমিরাত গেলেন ইরানি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    আমিরাত গেলেন ইরানি কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    জানুয়ারি ১২, ২০২৩ ০৮:১৪

    অর্থনীতি এবং বাণিজ্য বিষয়ে আলোচনা করার জন্য সংযুক্ত আরব আমিরাত সফরে গেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। এ দলে রয়েছেন ইরানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মাদ রেজা ফারজিন এবং অর্থনীতিবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেহেদী সাফারি। এরইমধ্যে গতকাল (বুধবার) তারা সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন।

  • ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি

    ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে মধ্যস্থতার প্রস্তাব দিলেন ইরানের প্রেসিডেন্ট রায়িসি

    জানুয়ারি ১২, ২০২৩ ০৬:২৫

    রাশিয়া ও ই্উক্রেনের মধ্যে বিগত ১১ মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মধ্যস্থতার ভূমিকা পালন করার জন্য তেহরানের প্রস্তুতি ঘোষণা করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। তিনি গতকাল (বুধবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ প্রস্তুতির কথা ঘোষণা করেন।

  • তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

    তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

    জানুয়ারি ১২, ২০২৩ ০৬:২০

    ইরাকের বসরা নগরীতে পারস্য উপসাগরের নাম বিকৃত করার অভিযোগে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূত নাসির আব্দুল মোহসেন আব্দুল্লাহকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীতে বর্তমানে চলমান একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে পারস্য উপসাগরের নাম বিকৃত করা হয়।

  • ইরানের সঙ্গে সম্পর্ককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

    ইরানের সঙ্গে সম্পর্ককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন ইরাকের প্রধানমন্ত্রী

    জানুয়ারি ১২, ২০২৩ ০৬:০৭

    ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মাদ শিয়া আল-সুদানি ইরানের সঙ্গে তার দেশের ঐতিহাসিক সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন। ইরাকের বসরা নগরীতে অনুষ্ঠানরত একটি আঞ্চলিক ফুটবল টুর্নামেন্টে পারস্য উগসাগরের নাম বিকৃত করার প্রতিবাদে তেহরানে নিযুক্ত ইরাকি রাষ্ট্রদূতকে তলব করার পর আল-সুদানি এ বক্তব্য দিলেন।

  •  গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের সাবেক পদস্থ কর্মকর্তার মৃত্যুদণ্ডদেশ

    গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের সাবেক পদস্থ কর্মকর্তার মৃত্যুদণ্ডদেশ

    জানুয়ারি ১২, ২০২৩ ০৫:৫৯

    ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর পক্ষে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে ইরানের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রী আলীরেজা আকবারির বিরুদ্ধে মৃতুদণ্ডের আদেশ দিয়েছে একটি ইরানি আদালত। ‘বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষে গুপ্তচরবৃত্তির’ অভিযোগে আকবারিকে গ্রেফতারের পর তার আইনজীবীর উপস্থিতিতে তার বিচার প্রক্রিয়া চলে এবং ‘অকাট্য সাক্ষ্য-প্রমাণের’ ভিত্তিতে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

  • পানামা প্রণালীতে নৌ বহর নিয়ে যাবে ইরান: নৌ কমান্ডার

    পানামা প্রণালীতে নৌ বহর নিয়ে যাবে ইরান: নৌ কমান্ডার

    জানুয়ারি ১১, ২০২৩ ১৩:৫৩

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, পানামা প্রণালীতে উপস্থিতির প্রক্রিয়া চলছে। আজ (বুধবার) 'সমুদ্র সংস্কৃতি- উন্নয়নের পথ' শীর্ষক প্রথম সম্মেলনে তিনি এ কথা বলেন।

  • ইরানের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধসহ সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: রায়িসি

    ইরানের বিরুদ্ধে শত্রুদের হাইব্রিড যুদ্ধসহ সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে: রায়িসি

    জানুয়ারি ১১, ২০২৩ ১২:৪১

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট বলেছেন সকল প্রকার ষড়যন্ত্র ও নৈরাজ্য সৃষ্টি করা সত্ত্বেও ইরান অপরাজিত রয়েছে আর শত্রুরা ব্যর্থ হয়েছে। সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন: মাহসা আমিনির মৃত্যুর অজুহাতে ইরানের বিভিন্ন শহরে সম্প্রতি যে নৈরাজ্য সংঘটিত হয়েছে ওই ঘটনায় শত্রুরা ইরানের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর সুযোগ পেয়েছে। তারা ওই সুযোগে যদ্দুর সম্ভব গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে জনগণকে উস্কানি দেওয়ার চেষ্টা করেছে।

  • মোসাদের সাথে সম্পর্কযুক্ত আরো দুটি গুপ্তচর চক্র বানচাল করল ইরান

    মোসাদের সাথে সম্পর্কযুক্ত আরো দুটি গুপ্তচর চক্র বানচাল করল ইরান

    জানুয়ারি ১১, ২০২৩ ০৮:০৪

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, তারা নতুন করে আরো দুটি গুপ্তচর চক্রের সন্ধান পেয়েছে এবং সেগুলোকে এরইমধ্যে বানচাল করা হয়েছে। পাশাপাশি ওই গুপ্তচর চক্রের কয়েকজনকে আটক করা হয়।

  • বেলজিয়ামের নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত

    বেলজিয়ামের নাগরিককে ৪০ বছরের কারাদণ্ড দিল ইরানের আদালত

    জানুয়ারি ১১, ২০২৩ ০৬:২০

    গুপ্তচরবৃত্তি ও মাদক চোরাচালানের অভিযোগে বেলজিয়ামের এক নাগরিককে মোট ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানের একটি আদালত। ওলিভার ভ্যান্ডেকাস্টিল নামের ওই বেলজিয়ানের বিরুদ্ধে আদালতে গুপ্তচরবৃত্তি ও মাদক চোরাচালানসহ চারটি অভিযোগ প্রমাণিত হয়েছে। তার বিরুদ্ধে অপর দু’টি অভিযোগ ছিল আমেরিকার সঙ্গে গোপন যোগসাজশের মাধ্যমে ইরানের ক্ষতি করা এবং মানি লন্ডারিং।