-
ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ফাতিমা (সা. আ.)'র শাহাদাৎ বার্ষিকীর ৫ম রাতের শোকানুষ্ঠান পালিত
ডিসেম্বর ২৯, ২০২২ ১৫:৩২মহানবী হজরত মুহাম্মাদ (সা.)’র প্রাণপ্রিয় কন্যা হজরত ফাতিমা জাহরা (সা. আ.)’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী শোকানুষ্ঠানের পঞ্চম রাত অতিবাহিত হয়েছে। বুধবার রাতে পঞ্চম দিনের শোকানুষ্ঠান পালিত হয়েছে।
-
ইরানে কয়েকজন ব্রিটিশ গুপ্তচর গ্রেপ্তারের ঘটনায় লন্ডনের প্রতিক্রিয়া
ডিসেম্বর ২৯, ২০২২ ১৩:০২ইরানের কেরমানে ব্রিটেনের সাথে সংশ্লিষ্ট কয়েকজন দাঙ্গাবাজকে গ্রেপ্তারের ঘটনায় লন্ডনের কর্মকর্তারা প্রতিক্রিয়া জানিয়েছেন। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সম্প্রতি গুপ্তচরবৃত্তি বিরোধী অভিযান চালায়।
-
শত্রুদের যেকোনো মতিভ্রমের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: ইরান
ডিসেম্বর ২৯, ২০২২ ১২:১০শত্রুদের যেকোনো সম্ভাব্য মতিভ্রমের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে ঘোষণা করেছে ইরান। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
-
ইয়েমেনের ওপর থেকে সৌদি জোটের অবরোধ প্রত্যহার করুন: ইরান
ডিসেম্বর ২৯, ২০২২ ০৬:০৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ইয়েমেনের ওপর থেকে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোটের অবরোধ প্রত্যহার করার আহ্বান জানিয়েছেন। ওমান সরকারকারী আমির-আব্দুল্লাহিয়ান গতকাল (বুধবার) মাস্কাটে ইয়েমেনের জাতীয় ঐক্যমত্য সরকারের প্রধান আলোচক মোহাম্মাদ আব্দুস সালামের সঙ্গে সাক্ষাতে রিয়াদের প্রতি এ আহ্বান জানান।
-
‘ফিলিস্তিনি জনগণের মানবাধিকার নিয়ে নির্লজ্জ ভণ্ডামি করছে পাশ্চাত্য’
ডিসেম্বর ২৯, ২০২২ ০৬:০৩ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে আমেরিকা ও ইউরোপীয় দেশগুলোর নির্লজ্জ ভণ্ডামির তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
-
ভিয়েনায় চুক্তিতে পৌঁছার দরজা চিরদিন খোলা থাকবে না: পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ২৯, ২০২২ ০৬:০০ওমান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনর্বহালের আলোচনা থেকে একটি চুক্তিতে পৌঁছার দরজা চিরদিন খোলা থাকবে না। তিনি ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী বাকি পক্ষগুলোকে বাস্তবদর্শী হওয়ার আহ্বান জানিয়েছেন।
-
স্টারলিঙ্ক স্যাটেলাইটের তৎপরতার জন্য দেশীয় আইন মানতে হবে: ইরান
ডিসেম্বর ২৮, ২০২২ ১৪:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ঈসা জারেপুর বলেছেন, ইরানের আইন মেনে স্টারলিঙ্ক স্যাটেলাইটের তৎপরতা চালানো হলে তাতে কোনো আপত্তি থাকবে না।
-
প্রথমবার রুশ জাহাজ মেরামত করছে ইরান
ডিসেম্বর ২৮, ২০২২ ১৩:৪৩প্রথমবারের মতো রুশ জাহাজ মেরামতের কাজে হাত দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের সাদরা কোম্পানির ভারপ্রাপ্ত প্রধান মেইসাম রাইয়াত আজাদ আজ (বুধবার) এ তথ্য জানিয়েছেন।
-
প্রেসিডেন্ট রায়িসির বিশেষ বার্তা নিয়ে ওমান সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ২৮, ২০২২ ০৬:২০বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে ওমানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান মাস্কাট পৌঁছেছেন। এ সফরে তিনি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসির একটি বিশেষ বার্তা ওমানের সুলতান হিশাম বিন তারিকের কাছে পৌঁছে দেবেন।
-
মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে না: মুখপাত্র
ডিসেম্বর ২৮, ২০২২ ০৬:০৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে আরব সরকারগুলোর সম্পর্ক স্বাভাবিক করার ঘটনায় মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষিত হবে না। সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক মন্তব্যের পর কানয়ানি এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।