-
ইরানের জবাবের মুখে ইসরাইল টিকতে পারবে না: ইরানি সেনাপ্রধান
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৫১ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহীম মুসাভি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি কোনো ধরনের শত্রুতাপূর্ণ তৎপরতা চালায় তাহলে ইরানের জবাব এতটাই কঠোর হবে যে, তার মুখে এই অবৈধ শক্তি টিকে থাকতে পারবে না। ইসরাইল থেকে যেকোনো ধরনের হুমকির কথাও তিনি নাকচ করে দেন।
-
মোসাদের চারটি দলকে সনাক্ত ও গ্রেফতার করলো নিরাপত্তা বাহিনী
ডিসেম্বর ২২, ২০২২ ১২:৫০ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইহুদিবাদী ইসরাইলের পক্ষে গুপ্তচরবৃত্তিতে তৎপর চারটি টিমকে গ্রেফতার করেছে।
-
ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন দিতে চীন প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রদূত
ডিসেম্বর ২২, ২০২২ ১০:৪৯তেহরানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত চ্যাং হুয়া বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জানাতে তার দেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ইরানের সঙ্গে চীনের সম্পর্ক কৌশলগত এবং ইরানের ভৌগোলিক অখণ্ডতার প্রতি চীনের চূড়ান্ত শ্রদ্ধা রয়েছে।
-
ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত ইরানের তাবাস জিওপার্ক
ডিসেম্বর ২২, ২০২২ ০৮:১২ইরানের খোরাসান প্রবেশের তাবাস জিওপার্ক সম্প্রতি জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো'র গ্লোবাল জিওপার্কস (ইউজিজিপি)-এর তালিকায় নিবন্ধিত হয়েছে।
-
আমেরিকার চোখে ইরানি জনগণের জন্য অশ্রু শোভা পায় না: মুখপাত্র
ডিসেম্বর ২২, ২০২২ ০৫:৫৬ইরানের একটি ঐতিহ্যবাহী রাত উপলক্ষে মার্কিন সরকার যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়ে তেহরান বলেছে, ইরানি জনগণের মানবাধিকার লঙ্ঘনে সীমাহীন পদক্ষেপ নেয়ার পর এখন এদেশের মানুষের জন্য মায়াকান্না কাঁদছে ওয়াশিংটন।
-
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা; সংলাপ চালাতে আগ্রহী রিয়াদ
ডিসেম্বর ২১, ২০২২ ১৪:৪৭ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সৌদি আরব প্রস্তুত রয়েছে। এ তথ্য জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
বোরেল-আব্দুল্লাহিয়ান বৈঠক: পরমাণু সমঝোতা ও ইরান পরিস্থিতি নিয়ে মতবিনিময়
ডিসেম্বর ২১, ২০২২ ১১:৪১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জর্দানের রাজধানী আম্মানে দ্বিতীয় ‘বাগদাদ সম্মেলনের' অবকাশে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়েছেন। এ সাক্ষাতে ইরানের পরমাণু সমঝোতার বিষয়ে কথাবার্তা হয়েছে।
-
‘পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ভিয়েনা আলোচনার জন্য অপেক্ষা করবে না’
ডিসেম্বর ২১, ২০২২ ০৮:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহম্মাদ ইসলামি বলেছেন, তেহরান তার পরমাণু কর্মসূচি জোরদার করতে ভিয়েনা আলোচনার জন্য অপেক্ষা করবে না। শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের পরমাণু কর্মসূচি অব্যাহত থাকবে।
-
ফিলিস্তিনি জনগণ অচিরেই তাদের মাতৃভূমি মুক্ত করবে: জেনারেল কায়ানি
ডিসেম্বর ২১, ২০২২ ০৭:১৫ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ফিলিস্তিনি জনগণ শিগগিরই তাদের মাতৃভূমি ইসরাইলি দখলদারিত্ব থেকে মুক্ত করবে। তিনি ইহুদিবাদী ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, হামলা চালিয়ে বিনা জবাবে পার পেয়ে যাওয়ার দিন শেষ হয়ে এসেছে।
-
পরমাণু সমঝোতার ব্যাপারে পাশ্চাত্যকে ‘গঠনমূলক’ ভূমিকা নিতে হবে: ইরান
ডিসেম্বর ২১, ২০২২ ০৭:০৪ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য এতে স্বাক্ষরকারী অপর পক্ষগুলোকে ‘গঠনমূলক ও বাস্তবসম্মত’ পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে তেহরান। ইরান বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত এই সমঝোতা পুনরুজ্জীবনের স্থগিত হয়ে যাওয়া আলোচনা আবার চালু করার জন্য পশ্চিমা দেশগুলোকে কঠিন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে।