-
পরমাণু সমঝোতা পুনর্বহাল নিয়ে ভণ্ডামি করছে আমেরিকা: পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ১৭, ২০২২ ১২:২০ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনার ব্যাপারে আমেরিকা দ্বিমুখী নীতি গ্রহণ করেছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আমেরিকা একদিকে ইরানকে এই মর্মে বার্তা দিচ্ছে যে, তারা যতদ্রুত সম্ভব পরমাণু সমঝোতা পুনর্বহাল করতে চায় অন্যদিকে ভণ্ডামির আশ্রয় নিয়ে মার্কিন গণমাধ্যমগুলোকে বলছে, সমঝোতাটি এই মুহূর্তে তাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে না।
-
গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকবার কুঠারাঘাত করল আমেরিকা
নভেম্বর ১৭, ২০২২ ১১:৪১গণমাধ্যমের স্বাধীনতার ওপর আরেকবার কুঠারাঘাত করে মার্কিন সরকার ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি’র প্রধান পেইমান জেবেলি ও বিশ্ব কার্যক্রমের প্রধান আহমাদ নওরোজিসহ আইআরআইবির ছয় শীর্ষস্থানীয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
-
নিরাপত্তারক্ষীরা মানুষের নিরাপত্তার জন্য শহীদ হন: ইরানের সর্বোচ্চ নেতা
নভেম্বর ১৭, ২০২২ ১১:৩৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, শাহাদাৎ হলো আত্মত্যাগের প্রকাশ। শহীদেরা অন্যদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন। একজন ব্যক্তি যখন নিরাপত্তা রক্ষার জন্য জীবন দেন তখন তিনি এর মাধ্যমে অন্যকে নিরাপদে রাখতে চান।
-
পরস্পরের তেল ট্যাংকার ছেড়ে দিল ইরান ও গ্রিস
নভেম্বর ১৭, ২০২২ ১১:১৫ইরানে আটক গ্রিসের দুটি তেল ট্যাংকার ছেড়ে দেয়ার খবর নিশ্চিত করেছে তেহরান। গত এপ্রিলে গ্রিসের উপকূল থেকে এথেন্স একটি ইরানি তেলবাহী ট্যাংকার আটক করার পর মে মাসে পারস্য উপসাগরে নিজের পানিসীমা থেকে ওই দু’টি গ্রিক ট্যাংকার আটক করেছিল তেহরান।
-
খুজেস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় জড়িত তিনজনকে আটক করেছে ইরান
নভেম্বর ১৭, ২০২২ ১১:১০ইসলামী প্রজাতন্ত্র ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের ইযেহ শহরে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় জড়িত থাকার দায়ে তিনজনকে আটক করা হয়েছে।
-
সাম্প্রতিক নৈরাজ্যে অর্থনৈতিকভাবে ক্ষতির শিকার হয়েছে ইরান
নভেম্বর ১৬, ২০২২ ১৬:২৫শত্রুদের উস্কানিতে বিভিন্ন শহরে সম্প্রতি দাঙ্গা ও সহিংস ঘটনার কারণে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়ার পাশাপাশি অর্থনৈতিক ক্ষেত্রেও ক্ষতির শিকার হয়েছে ইসলামি এ দেশটি।
-
নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কণ্ঠস্বর পৌঁছে যাবে গোটা বিশ্বে: আইআরআইবি প্রধান
নভেম্বর ১৬, ২০২২ ১২:০৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি'র প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, শত্রুদের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসলামি ইরানের কণ্ঠস্বর বিশ্ববাসীর কাছে পৌঁছে যাবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক অঙ্গনে প্রেসটিভি'র শক্তিশালী প্রতিদ্বন্দ্বী রয়েছে।
-
ইউরোপকে অগঠনমূলক পন্থা বন্ধ করতে হবে: আমির আবদুল্লাহিয়ান
নভেম্বর ১৬, ২০২২ ১১:৪৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন: ইউরোপের উচিত অগঠনমূলক পন্থা বন্ধ করা। আইএইএ'র নির্বাহী পরিষদের বৈঠকে ইরান বিরোধী প্রস্তাব পাসের জন্য ইউরোপীয় পক্ষগুলো চেষ্টা চালাচ্ছে। তারই প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান ওই মন্তব্য করেন।
-
জাতিসংঘে ইউক্রেন সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে কেন ভোট দিল ইরান
নভেম্বর ১৬, ২০২২ ০৫:৪৪জাতিসংঘের সাধারণ পরিষদে ‘ইউক্রেনের ওপর আগ্রাসনের ক্ষতিপূরণ ও প্রতিকার’ শীর্ষক একটি প্রস্তাব পাস হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় সময় সোমবার সাধারণ পরিষদের ১৯৩টি দেশের মধ্যে ৯৪টি দেশ প্রস্তাবের পক্ষে এবং ১৪টি দেশ বিপক্ষে ভোট দেয়। ইরান প্রস্তাবটির বিপক্ষে ভোট দিয়েছে। অন্যদিকে ভোট দানে বিরত ছিল ৭৩টি দেশ যাদের অন্যতম ছিল বাংলাদেশ।
-
মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে প্রধান অন্তরায় ইসরাইল: ইরান
নভেম্বর ১৬, ২০২২ ০৪:১০ইরান বলেছে, মধ্যপ্রাচ্যকে গণবিধ্বংসী অস্ত্রমুক্ত করার পথে ইহুদিবাদী ইসরাইল প্রধান বাধা সৃষ্টি করে রেখেছে এবং আমেরিকার অনুণ্ঠ সমর্থন এ কাজে তেল আবিবকে বেপরোয়া করে তুলেছে। নিউ ইয়র্কে জাতিসংঘের একটি সম্মেলনে ইরানের এ অবস্থানের কথা তুলে ধরেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি।