-
ইরানি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম: কমান্ডার
নভেম্বর ১১, ২০২২ ০৫:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে এবং এ ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার ভেদ করতে সক্ষম। এ তথ্য জানিয়েছেন, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ।
-
"প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক এবং সম্পর্ক উন্নয়নই ইরানের রাষ্ট্রীয় মূলনীতি'
নভেম্বর ১০, ২০২২ ১৪:৩১ইসলামি প্রজাতন্ত্র ইরান তার প্রতিবেশী সব দেশের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার পাশাপাশি সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে প্রধান মূলনীতি হিসেবে বিবেচনা করে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। প্রতিবেশি আর্মেনিয়ার সঙ্গে সুসম্পর্ককে জড়িয়ে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন। একই সঙ্গে তিনি বলেন, কোনো এক প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার অর্থ এই নয় যে তা অন্য প্রতেবেশীর সঙ্গে সম্পর্কের বিরোধী।
-
নিষেধাজ্ঞা এবং অস্থিতিশীলতা সৃষ্টি শত্রুদের দুটি কৌশলগত ভুল: রায়িসি
নভেম্বর ১০, ২০২২ ১২:৪৭ইরানের প্রেসিডেন্ট বলেছেন: নিষেধাজ্ঞা আরোপ এবং অস্থিতিশীলতা তৈরি ইরানি জাতির ব্যাপারে শত্রুদের দুটি কৌশলগত ভুল।
-
জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়া জানালো ইরানের পররাষ্ট্রমন্ত্রী
নভেম্বর ১০, ২০২২ ১২:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
-
জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে জি-সেভেন: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
নভেম্বর ১০, ২০২২ ০৮:২৫শিল্পোন্নত সাত জাতিগোষ্ঠী বা জি-সেভেন ইরানের অভ্যন্তরীণ বিষয়ে বিবৃতি প্রকাশ করে জাতিসংঘ ঘোষণা লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি। তিনি বলেছেন, এ বিবৃতি প্রকাশের মাধ্যমে ইরানে নৈরাজ্য ও সহিংসতাকে উস্কে দেয়া হয়েছে এবং সন্ত্রাসী হামলার প্রতি সমর্থন জানানো হয়েছে। বিবৃতি প্রকাশকারীদেরকে ইরানি জনগণের কাছে জবাবদিহী করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।
-
মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে তেহরান: ইতালি
নভেম্বর ১০, ২০২২ ০৪:০৮আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনিও তাজানি। তিনি বুধবার তার ইরানি সমকক্ষ হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় [মধ্যপ্রাচ্যে] শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে তেহরান।
-
ইরান শর্টকাট পন্থায় দ্রুত সামরিক উন্নতি সাধন করেছে: আইআরজিসি
নভেম্বর ০৯, ২০২২ ১৪:০৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, তারা শর্টকাট বা সহজ পন্থায় সামরিক উন্নয়ন ঘটিয়েছেন।
-
রাশিয়ার সঙ্গে ৪ হাজার কোটি ডলারের জ্বালানি চুক্তি সই করল ইরান
নভেম্বর ০৯, ২০২২ ১৩:২৯রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাজপ্রমের সঙ্গে চার হাজার কোটি ডলারের সমঝোতা চুক্তি সই করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
-
নাগরনো-কারাবাখ সংকটে বহিঃশক্তির হস্তক্ষেপ কাম্য নয়: ইরান
নভেম্বর ০৯, ২০২২ ০৪:৫১ককেশাস সংকটের আন্তঃআঞ্চলিক সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। সেই সঙ্গে তেহরান আবারও এ অঞ্চলের সংকট নিরসনে বহিঃশক্তির হস্তক্ষেপের বিরোধিতা করেছে। নাগরনো-কারাবাখের নিয়ন্ত্রণ নিয়ে যখন মধ্য এশিয়ার দুই প্রতিবেশ দেশ আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তখন এ সংকট নিরসনের ব্যাপারে ইরানের এ অবস্থান তুলে ধরলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি।
-
'বভার-৩৭৩' ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাল্লা আরও বাড়ানো হবে: ইরান
নভেম্বর ০৮, ২০২২ ১৫:৩৪ইরানের সেনাবাহিনীর অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার আলী রোজা সাবাহিফার্দ বলেছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'বভার-৩৭৩' এর পাল্লা বাড়িয়ে ৪০০ কিলোমিটার করা হবে, এ বিষয়ে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।