-
নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে ইরানি শিক্ষাবিদদের বিক্ষোভ সমাবেশ
এপ্রিল ২৬, ২০২২ ১৩:০৬নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে ইরানের শিক্ষাবিদরা বিক্ষোভ ও সমাবেশ করেছে।
-
‘আন্তর্জাতিক আইনে আল-আকসা মসজিদকে সুরক্ষা দিতে হবে’
এপ্রিল ২৬, ২০২২ ০৪:১০মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদকে আন্তর্জাতিক আইনের আওতায় সুরক্ষা দেয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি সোমবার রাতে নিরাপত্তা পরিষদে ফিলিস্তিন বিষয়ক এক বৈঠকে দেয়া ভাষণে এ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আল-আকসা মসজিদকে কেন্দ্র করে বড় ধরনের বিপর্যয় এড়াতে এই ঐতিহাসিক স্থাপনাকে আন্তর্জাতিক সুরক্ষা দেয়ার কোনো বিকল্প নেই।
-
ইরান ও আমেরিকার মধ্যে দুটি দৃষ্টিভঙ্গির সংঘাত চলছে: মুখপাত্র
এপ্রিল ২৬, ২০২২ ০০:৫৯ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, দীর্ঘ বিরতি ভিয়েনা সংলাপের জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না। এ বিষয়ে ইরান ও ইউরোপীয় ইউনিয়ন অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে বলেও তিনি জানিয়েছেন।
-
আফগানিস্তানে ধ্বংসযজ্ঞ ছাড়া আর কিছু দিতে পারেনি আমেরিকা: রায়িসি
এপ্রিল ২৬, ২০২২ ০০:৩৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আফগানিস্তানে আমেরিকা ও ন্যাটোর উপস্থিতি ধ্বংসযজ্ঞ ও হত্যালীলা ছাড়া দেশটিকে আর কিছু দিতে পারেনি। এছাড়া, মার্কিন ও ন্যাটো জোটের সেনারা আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জন্যও নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
-
ইরান-সৌদি আলোচনা ষষ্ঠ দফায় গড়ালো: সম্পর্ক উন্নয়ন চেষ্টার তীব্র বিরোধী ইসরাইল
এপ্রিল ২৫, ২০২২ ১২:৩৩ইরাকের রাজধানী বাগদাদে ইরান ও সৌদি আরবের মধ্যে পঞ্চম দফা আলোচনার পর ষষ্ঠ দফা সংলাপের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। ইরাকের মধ্যস্থতায় তেহরান-রিয়াদ আলোচনা শুরু হলেও এবারের পঞ্চম দফা আলোচনায় গঠনমূলক মধ্যস্থতার ভূমিকা পালন করেছে ওমান।
-
ইরানের মোকাবেলায় পরাজয়ে অভ্যস্ত হয়ে পড়েছে আমেরিকা: মুখপাত্র
এপ্রিল ২৫, ২০২২ ১২:০২ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, ইরানের মোকাবেলায় পরাজয়ে অভ্যস্ত হয়ে পড়েছে আমেরিকা। ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন ব্যর্থ অভিযানের কথা তুলে ধরে তিনি আজ (সোমবার) আরও বলেছেন, ইরানি জনগণ আমেরিকাকে বারবার পরাজয়ের স্বাদ আস্বাদন করাতে পেরেছে, কারণ তারা ঈমানি শক্তিতে বলিয়ান।
-
ইরানে মার্কিন ব্যর্থ অভিযানের বার্ষিকী পালিত হচ্ছে
এপ্রিল ২৫, ২০২২ ১০:৩৯ইরানের তাবাস মরুভূমিতে মার্কিন বাহিনীর ব্যর্থ অভিযানের বার্ষিকী আজ। পারস্য উপসাগর থেকে চালানো এ অভিযানের মাধ্যমে মার্কিন বাহিনী তেহরান থেকে ৫৩ জন গুপ্তচরকে উদ্ধারের পরিকল্পনা করেছিল।
-
পারস্য উপসাগর থেকে ২,০০,০০০ লিটার চোরাই তেলসহ জাহাজ আটক
এপ্রিল ২৫, ২০২২ ০৪:৪৫পারস্য উপসাগর থেকে চুরি করা তেল বহন করে নিয়ে যাওয়ার সময় ২ লাখ লিটার তেলসহ একটি ট্যাংকার আটক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এই নিয়ে চলতি মাসে এ ধরনের তৃতীয় জাহাজ আটক করল ইরান। আইআরজিসি ঘোষণা দিয়েছে, পারস্য উপসাগর এখন আর চোরাকারবারীদের জন্য নিরাপদ কোনো স্থান নয়।
-
আমেরিকার অভ্যন্তরীণ বিরোধের কারণে পরমাণু সমঝোতা সম্ভব হচ্ছে না: ইরান
এপ্রিল ২৪, ২০২২ ১৩:৫৪মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিরোধের কারণে ইরানের পরমাণু ইস্যুতে সমঝোতা সম্ভব হচ্ছে না। এ কথা বলেছেন ইরানের পরমাণু বিষয়ক আলোচক দলের উপদেষ্টা সাইয়্যেদ মোহাম্মাদ মারান্দি।
-
রাশিয়ায় ইরানি অস্ত্র পাঠানোর খবর ডাহা মিথ্যা: রুশ দূতাবাস
এপ্রিল ২৪, ২০২২ ১১:১১রাশিয়ায় ইরানি সমরাস্ত্র পাঠানোর বিষয়ে সংবাদ মাধ্যমে যে খবর এসেছে তা সত্য নয় বলে জানিয়েছে তেহরানে অবস্থিত রুশ দূতাবাস।