-
‘ইরানের পরমাণু জ্বালানি খাতে ৫,০০০ কোটি ডলার বিনিয়োগ হবে’
এপ্রিল ০৭, ২০২২ ০১:৩৩ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশের পরমাণু জ্বালানি ও প্রযুক্তি খাতে আগামী ১৫ বছরে কমপক্ষে পাঁচ হাজার কোটি ডলারের পুঁজি বিনিয়োগ হবে। তিনি ইরানের জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে এক সাক্ষাৎকারে এ ভবিষ্যদ্বাণী করেছেন। আগামী শনিবার ৯ এপ্রিল ইরানের ১৬তম জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হবে।
-
ইরানের সর্বোচ্চ নেতার উপস্থিতিতে ক্বারি হামেদ শকেরনেজাদের মনোমুগ্ধকর তেলাওয়াত
এপ্রিল ০৬, ২০২২ ১৬:০৩আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইরানি ক্বারি হামেদ শকেরনেজাদ গত ৩ এপ্রিল (১ রমজান) রাজধানী তেহরানে ইমাম খোমেনী (রহ.) হুসাইনিয়াতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর উপস্থিতিতে মনোমুগ্ধকর কুরআন তেলাওয়াত করেছেন।
-
ইউক্রেন ন্যাটোর সদস্য হলে মারাত্মক হুমকির মুখে পড়ত রাশিয়া: জেনারেল মুসাভি
এপ্রিল ০৬, ২০২২ ১৩:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, ইউক্রেন যুদ্ধের কারণে আমেরিকা, ন্যাটো ও ইউরোপের শক্তি হ্রাস পেয়েছে।
-
মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না: ইরানের প্রেসিডেন্ট
এপ্রিল ০৬, ২০২২ ১১:২৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টির কোনো সুযোগ দেওয়া উচিত নয়। তিনি আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে এ কথা বলেন।
-
ইরানের মাশহাদে তিন আলেমকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
এপ্রিল ০৬, ২০২২ ১০:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের উত্তর-পূর্বের মাশহাদ শহরে তিন আলেমকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এর ফলে একজন নিহত ও দুই জন আহত হয়েছে। আহত দুই জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
-
ইহুদিবাদী ইসরাইলকে অবিলম্বে এনপিটি স্বাক্ষরে বাধ্য করুন: ইরান
এপ্রিল ০৬, ২০২২ ০০:৫৬ইহুদিবাদী ইসরাইলকে অবিলম্বে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ স্থায়ী প্রতিনিধি জাহরা এরশাদি মঙ্গলবার এই সংস্থার বার্ষিক পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান।
-
আমেরিকার অত্যধিক দাবি মেনে নেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০৫, ২০২২ ০১:১৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ আমেরিকার অত্যধিক দাবি-দাওয়ার কাছে নতি স্বীকার করবে না। তিনি আরো বলেছেন, হোয়াইট হাউজ বাস্তবসম্মত পথে হাঁটলে ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে একটি চুক্তি বের করে আনা সম্ভব।
-
রেডিও তেহরানের মার্চ-২০২২-এর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
এপ্রিল ০৪, ২০২২ ১৩:২২ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় মার্চ-২০২২-এর ফল ঘোষণা করা হয়েছে।
-
আমেরিকাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, আমরা আজীবন অপেক্ষা করবে না: ইরান
এপ্রিল ০৪, ২০২২ ১২:৩৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, ভিয়েনায় কোনো সমঝোতা চাইলে আমেরিকাকে দ্রুত রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে। তিনি আজ (সোমবার) রাজধানী তেহরানে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
ভিয়েনা সংলাপ প্রলম্বিত হওয়ার জন্য সরাসরি আমেরিকা দায়ী
এপ্রিল ০৪, ২০২২ ১০:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পরমাণুর সমঝোতা পুনর্বহালের জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে যে আলোচনা চলছে তা মূলত আমেরিকার কারণেই প্রলম্বিত হয়েছে।