-
ইসরাইলকে সরিয়ে না দিলে আবার মোসাদ ঘাঁটিতে হামলা হবে
মার্চ ১৮, ২০২২ ০৪:৫৫ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামেজান শরীফ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের কর্মকর্তারা যদি ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচরবৃত্তির তৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা না নেন তাহলে মোসাদের ঘাঁটিতে আবার হামলা চালানো হবে।
-
‘ব্রিটেনের কাছ থেকে পাওনা আদায়ের সঙ্গে বন্দি মুক্তির সম্পর্ক নেই’
মার্চ ১৭, ২০২২ ০৩:৩৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ব্রিটেন ইরানের দীর্ঘদিনের পাওনা পরিশোধ করেছে ঠিকই কিন্তু এর সঙ্গে ইরান থেকে নিরাপত্তাগত কারণে কারাদণ্ড ভোগ করা দুই ব্রিটিশ নাগরিকের মুক্তির কোনো সম্পর্ক নেই।তিনি বলেছেন, ব্রিটেনের কাছে ইসলামি বিপ্লবের আগের আমলের ৩৯ কোটিরও বেশি পাউন্ড পাওনা ছিল যা আমরা কয়েকদিন আগে হাতে পেয়েছি।
-
কারাবাস শেষে মুক্তি পেল ব্রিটিশ গুপ্তচর; ইরানের পাওনা পরিশোধের খবর
মার্চ ১৬, ২০২২ ১৪:৪৭কারাবাসের মেয়াদ শেষে মুক্তিপ্রাপ্ত নাজনিন জাগরিকে ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। ব্রিটিশ সরকারের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক ৫ বছর জেল খেটেছেন।
-
ফুটবল বিশ্বকাপের সময় সাগরে নিরাপত্তা নিশ্চিত করবে ইরান
মার্চ ১৬, ২০২২ ১২:৪৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের সীমান্তরক্ষী বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আলী গুদার্জি বলেছেন, কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের সময় সাগরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
-
দেশে তৈরি স্মার্ট সাবমেরিন পেল আইআরজিসি’র নৌবাহিনী
মার্চ ১৬, ২০২২ ০৫:২২ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র নৌ শাখা নতুন করে দেশে তৈরি বেশ কিছু অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়েছে। এসব সমরাস্ত্রের মধ্যে রয়েছে স্মার্ট সাব মেরিন এবং ক্ষেপণাস্ত্র ও নতুন প্রযুক্তিসম্পন্ন স্পিডবোট।
-
আমেরিকাকে ‘অত্যধিক চাহিদা’ তুলে ধরা থেকে বিরত থাকতে হবে: ইরান
মার্চ ১৬, ২০২২ ০৪:২৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ‘অত্যধিক চাহিদা’ তুলে ধরা থেকে বিরত থাকতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার কার্যকর করতে হলে অতিরিক্ত দাবি-দাওয়া থেকে তাদের বিরত থাকতে হবে।
-
‘প্রতিশ্রুতি ভঙ্গকারী, দুর্বল ও অক্ষম আমেরিকার জন্য ইউক্রেনের এই দশা’
মার্চ ১৬, ২০২২ ০৪:০১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, ইউক্রেনের চলমান পরিস্থিতির জন্য বিশ্বাসের অযোগ্য, দুর্বল ও অক্ষম আমেরিকাই দায়ী।তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে আইআরজিসি’র কমান্ডার ও জওয়ানদের এক সমাবেশে দেয়া বক্তৃতায় একথা বলেন।
-
রাশিয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের সমঝোতায় বাধা তৈরি করবে না: ইরান
মার্চ ১৫, ২০২২ ১৭:০৬ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সমঝোতা অর্জনের পথে রাশিয়া কোনো বাধা তৈরি করবে না। তিনি আরও বলেন, ভিয়েনা সংলাপে প্রথম থেকে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করে এসেছে মস্কো।
-
রাশিয়া গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মার্চ ১৫, ২০২২ ১২:১০ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (মঙ্গলবার) ভোরে রাশিয়া সফরে গেছেন। আঞ্চলিক পরিস্থিতি এবং ভিয়েনা সংলাপ নিয়ে রুশ কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে কথা রয়েছে।
-
ফোর্দো পরমাণু স্থাপনায় ইসরাইলি সাবোটেজ নস্যাৎ, ষড়যন্ত্রকারীরা আটক
মার্চ ১৫, ২০২২ ১০:০৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের ফোর্দো পরমাণু স্থাপনায় অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। একইসঙ্গে অন্তর্ঘাতমূলক তৎপরতার পরিকল্পনায় জড়িত ষড়যন্ত্রকারীদের আটক করা হয়েছে।