-
পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি পর্যবেক্ষণে রয়েছে: আইআরজিসি
মে ০১, ২০২১ ০৪:৩৮ইরানের ইসলামী বিপ্লব গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজের গতিবিধি সম্পূর্ণভাবে নজরদারিতে রয়েছে।
-
'হরমুজ শান্তি পরিকল্পনা' বাস্তবায়ন ইতিবাচকতার দিকে এগিয়ে যাচ্ছে: জারিফ
এপ্রিল ৩০, ২০২১ ১৩:০২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ প্রথমে কাতার সফর শেষ করে এরপর ইরাক, ওমান ও কুয়েত সফর করেছেন। ধারাবাহিক এসব সফর এবং ওই দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং এ অঞ্চলে টেকসই শান্তি ও নিরাপত্তা রক্ষার বিষয়ে কথাবার্তা হয়েছে।
-
ইহুদিবাদীদের কোনো দুষ্কর্ম বিনা জবাবে পার পাবে না: ইরান
এপ্রিল ৩০, ২০২১ ০১:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকারের সিনিয়র সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, পবিত্র জেরুজালেম আল-কুদস শহরের সাম্প্রতিক ঘটনাবলী সুস্পষ্টভাবে প্রমাণ করেছে যে, ইহুদিবাদী ইসরাইলের কোনো দুষ্কর্ম বিনা জবাবে পার পাবে না।
-
বিদেশি মদদপুষ্ট ১০ সন্ত্রাসী আটক করল ইরানি গোয়েন্দারা
এপ্রিল ২৯, ২০২১ ১৬:৪৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দা বাহিনী দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কেরমান প্রদেশ থেকে বিদেশি মদদপুষ্ট ১০ জন উগ্র তাকফিরি সন্ত্রাসীকে আটক করেছে।
-
ইরানের প্রথম সামরিক স্যাটেলাইট নূর-১ সঠিকভাবে কাজ করছে: আইআরজিসি
এপ্রিল ২৯, ২০২১ ১৩:৪৬ইরানের প্রথম সামরিক উপগ্রহ নূর-১ মহাকাশে সাফল্যের সঙ্গে কাজ অব্যাহত রেখেছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ফোর্সের কমান্ড আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছে।
-
ইরানের আয়ের উৎস সম্পর্কে ভুল হিসাব করেছিল শত্রুরা: প্রেসিডেন্ট রুহানি
এপ্রিল ২৯, ২০২১ ১২:২৭ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের আয়ের উৎস সম্পর্কে শত্রুরা ভুল হিসাব-নিকাশ করেছে। তিনি আজ (বৃহস্পতিবার) পানি শিল্পের চারটি বৃহৎ প্রকল্প উদ্বোধনের পর এ কথা বলেন।
-
‘ইরান-সৌদির মধ্যে সুসম্পর্ক বজায় থাকলে মুসলিম বিশ্ব খুবই উপকৃত হতো’
এপ্রিল ২৯, ২০২১ ১১:০৫প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ২১ এপ্রিল, বুধবার প্রচারিত অনুষ্ঠানগুলো হল বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, বিশেষ অনুষ্ঠান (রমজান: খোদা প্রেমের অনন্য উৎসব), কথাবার্তা ও কুরআনের আলো। প্রতিটি অনুষ্ঠানই ছিল দারুণ শিক্ষণীয় ও উপভোগ্য।
-
ওমান সফরে ইয়েমেনি নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন জারিফ
এপ্রিল ২৯, ২০২১ ০১:০২ওমান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ মাস্কাটে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আলোচক মোহাম্মাদ আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে তিনি গত ছয় বছরের সৌদি আগ্রাসনে ইয়েমেনে সৃষ্ট ভয়াবহ পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করেন।
-
কাতার ও ইরাক সফরের পর ওমান গেলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ
এপ্রিল ২৯, ২০২১ ০০:৩৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ কাতার ও ইরাক সফর শেষে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছেছেন। বুধবার বিকেলে মাস্কাট বিমানবন্দরে তাকে স্বাগত জানান ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বদর বিন হামান আল-বুসাইদি।
-
ইরানের লক্ষ্য একটাই-নিষেধাজ্ঞা একবারে তুলে নিতে হবে: ভিয়েনায় আরাকচি
এপ্রিল ২৮, ২০২১ ১৩:১০মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য ইরানের সংসদ 'স্ট্র্যাটেজিক অ্যাকশান প্ল্যান' নামে যে প্রস্তাব পাশ করেছে দেশটির সরকার তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এবং ইউরোপীয়রাও তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হওয়ায় পর ইরান এ পদক্ষেপ নেয়।