-
ইরানে পালিত হলো হযরত ইমাম হাসান (আ)'র পবিত্র জন্মবার্ষিকী
এপ্রিল ২৮, ২০২১ ১১:৫৭১৫ রমজান বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)'র বড় নাতি হযরত ইমাম হাসান মুজতবা (আ.)'র পবিত্র জন্ম-বার্ষিকী। মুসলিম বিশ্বের যোগ্য ইমাম হিসেবে তাঁকে গড়ে তুলেছিলেন তাঁরই নানা মহানবী (সা.), পিতা আমিরুল মু'মিনিন আলী (আ.) ও মা হযরত ফাতিমা (সালামুল্লাহি আলাইহা)। তাঁর জন্ম হয়েছিল মদীনায় হিজরি তৃতীয় সনে ও মুয়াবিয়ার ষড়যন্ত্রে তিনি শহীদ হন হিজরি ৫০ সনে।
-
ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদীদের কেনা গোলাম ছিলেন: ইরানের প্রেসিডেন্ট
এপ্রিল ২৮, ২০২১ ০৯:৪৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, জেনারেল কাসেম সোলাইমানি ইহুদিবাদী ইসরাইল ও আমেরিকার ষড়যন্ত্র নস্যাৎ করেছেন। তিনি আঞ্চলিক পররাষ্ট্রনীতি নির্ধারণে সরকারের সবচেয়ে ভালো উপদেষ্টা ছিলেন। আজ (বুধবার) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ কথা বলেন।
-
একযোগে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানাল ইরান, চীন ও রাশিয়া
এপ্রিল ২৮, ২০২১ ০৬:৩৬ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে অবিলম্বে পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে চীন, রাশিয়া ও ইরান। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী এই তিন দেশের প্রতিনিধিরা মঙ্গলবার এক বৈঠক থেকে এ আহ্বান জানান।
-
হিজবুল্লাহ ও হামাসকে ধন্যবাদ জানালেন ইরানের সর্বোচ্চ নেতা
এপ্রিল ২৮, ২০২১ ০১:০৩ইরানের কুদস ফোর্সের উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল সাইয়েদ মোহাম্মাদ হেজাজির মৃত্যুতে শোক প্রকাশ করায় লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ও ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধন্যবাদ জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা।
-
জারিফের সাক্ষাৎকার প্রকাশকারীদের শনাক্ত করার নির্দেশ দিলেন রুহানি
এপ্রিল ২৮, ২০২১ ০০:৩২ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের একটি গোপন সাক্ষাৎকারের খণ্ডিত অংশ প্রকাশ করার দায়ে জড়িতদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট হাসান রুহানি। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি সাক্ষাৎকারটি প্রকাশ করে দেয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ঘটনা দেশের জাতীয় স্বার্থের প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।
-
আর্থ-রাজনৈতিক দিক দিয়ে জারিফের ইরাক সফরের গুরুত্ব
এপ্রিল ২৭, ২০২১ ১১:৫১ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দুদিনের রাষ্ট্রীয় সফরে ইরাকে অবস্থান করছেন। বাগদাদে দেশটির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও ইরাকের কুর্দিস্তান এলাকার কর্মকর্তাদের সঙ্গেও তিনি আলোচনায় মিলিত হবেন বলে কথা রয়েছে।
-
ইরানের উপর আরো চাপ সৃষ্টি করতে চায় আমেরিকা: রিপোর্ট
এপ্রিল ২৭, ২০২১ ১১:১৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা একই সঙ্গে ইরানের পরমাণু কর্মসূচির রাশ টেনে ধরতে চায় আবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার মেশিন মোতায়েন রাখতে চায়।
-
গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি পাল্টাবে ইরান ও তুরস্ক
এপ্রিল ২৭, ২০২১ ০৭:১১ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং তুরস্ক একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি পরিবর্তন করতে চায়। ২০১৫ সালে দু দেশের মধ্যে এই শূল্কমুক্ত বাণিজ্য চুক্তি সই হয়েছিল। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে এবং করোনাভাইরাসের মহামারী ছড়িয়ে পড়ার পর এই চুক্তি থেকে ইরান ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়েছে।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো পথ খোলা নেই: প্রেসিডেন্ট রুহানি
এপ্রিল ২৭, ২০২১ ০০:৪৪ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গোটা বিশ্ব আজ একথা মনে নিয়েছে যে, ইরানের সঙ্গে সমঝোতা এবং এদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো উপায় নেই। এ বিষয়টিকে তিনি ইরানের জন্য বিরাট সাফল্য বলে উল্লেখ করেছেন।
-
নিজের শয়তানি কর্মকাণ্ডই ইহুদিবাদী ইসরাইলের ধ্বংস ডেকে আনবে: আইআরজিসি
এপ্রিল ২৭, ২০২১ ০০:৩৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র শীর্ষ কমান্ডার বলেছেন, মধ্যপ্রাচ্যে ইহুদিবাদী ইসরাইলের অপকর্মগুলো তাদের জন্যই উল্টো ফল বয়ে আনবে। মেজর জেনারেল হোসেইন সালামি গতকাল (সোমবার) লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবাণী উচ্চারণ করেন।