ইরানের আয়ের উৎস সম্পর্কে ভুল হিসাব করেছিল শত্রুরা: প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i90872-ইরানের_আয়ের_উৎস_সম্পর্কে_ভুল_হিসাব_করেছিল_শত্রুরা_প্রেসিডেন্ট_রুহানি
ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের আয়ের উৎস সম্পর্কে শত্রুরা ভুল হিসাব-নিকাশ করেছে। তিনি আজ (বৃহস্পতিবার) পানি শিল্পের চারটি বৃহৎ প্রকল্প উদ্বোধনের পর এ কথা বলেন।
(last modified 2026-02-17T13:30:44+00:00 )
এপ্রিল ২৯, ২০২১ ১৬:৫৭ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, ইরানের আয়ের উৎস সম্পর্কে শত্রুরা ভুল হিসাব-নিকাশ করেছে। তিনি আজ (বৃহস্পতিবার) পানি শিল্পের চারটি বৃহৎ প্রকল্প উদ্বোধনের পর এ কথা বলেন।

রুহানি আরও বলেন, শত্রুরা পেট্রো-কেমিক্যাল, ইস্পাত, গ্যাস ও বিদ্যুৎ খাত থেকে ইরানের আয়-উপার্জনের কথা হিসাব করেনি। তিনি বলেন, আমরা গত কয়েক বছর ধরে অর্থনৈতিক যুদ্ধের মধ্যে আছি। এই যুদ্ধের মধ্যে আয়ের অন্য উৎসগুলো কাজে এসেছে এবং সরকারকে সহযোগিতা করেছে।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, পেট্রো-কেমিক্যাল ও ইস্পাত খাত এগিয়ে এসেছে। গ্যাস ও বিদ্যুৎ রপ্তানিতে নয়া অধ্যায়ের সূচনা হয়েছে। তেলজাত পণ্যও এ ক্ষেত্রে কাজে এসেছে। শত্রুরা এসব খাতের সম্ভাবনাকে বুঝতেই পারেনি।

রুহানি বলেন, বিদ্যুৎ, পানি, শোধনাগার, পেট্রো-কেমিক্যাল ও ইস্পাত খাতে বেশ উন্নতি হয়েছে। এ ক্ষেত্রে জনগণ ও জ্ঞানভিত্তিক কোম্পানিগুলো সহযোগিতা করেছে।

তিনি বলেন, কয়েক বছর আগেও ইরান ডিজেল, পেট্রোল এমনকি গ্যাস আমদানি করত, কিন্তু এখন ডিজেল, পেট্রোল, বিদ্যুৎ ও গ্যাস রপ্তানি করছে ইরান।#

পার্সটুডে/এসএ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন