-
পশ্চিমা একাধিপত্যবাদের যুগ শেষ হয়ে গেছে: মোহাম্মদ জাওয়াদ জারিফ
মার্চ ২৯, ২০২১ ১২:০১ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশ্বব্যবস্থায় পশ্চিমা একাধিপত্যবাদের যুগ শেষ হয়ে গেছে। বার্তা সংস্থা ইরনা জানিয়েছে ড. জাওয়াদ জারিফ তাজিকিস্তানে চলমান 'হার্ট অব এশিয়া' সম্মেলনের অবকাশে সিকা'র নির্বাহী সম্পাদক কাইরাত সারিবাই'র সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। সিকা হলো কনফারেন্স অন ইন্টার-অ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজারস ইন এশিয়া। ড. জারিফ ওই মন্তব্যের পাশাপাশি আন্তর্জাতিক ব্যবস্থার বর্তমান সমীকরণে এশিয় অঞ্চলের দেশগুলোর গুরুত্বের ওপরও জোর দেন।
-
ইউরোপে পণ্য পরিবহনের জন্য সহজ পথ হতে পারে ইরানের করিডোর
মার্চ ২৯, ২০২১ ১১:৫২এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের জন্য সুয়েজ খালের তুলনায় প্রস্তাবিত ইরানের নর্থ-সাউথ করিডোর বা এনএসটিসি রুটের ঝুঁকি অনেক কম এবং অনেক বেশি লাভজনক। এনএসটিসি ভারত থেকে ইউরোপে পণ্য পরিবহনের সময় ২০ দিন এবং খরচ শতকরা অন্তত ৩০ ভাগ কমাতে পারবে। মস্কোয় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি এক টুইটার বার্তায় এ কথা বলেছেন।
-
হামলার চেষ্টা ব্যর্থ করেছে আইআরজিসি: এক সন্ত্রাসী নিহত
মার্চ ২৯, ২০২১ ১০:৩১ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশের শুশ শহরে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সঙ্গে গোলাগুলিতে এক সন্ত্রাসী নিহত হয়েছে। আইআইরজিসি জানিয়েছে, নিহত ব্যক্তি কথিত আরব স্ট্রাগল মুভমেন্ট ফর দ্যা লিবারেশন অব আহওয়াজ নামের একটি সন্ত্রাসবাদী সংগঠনের সদস্য।
-
চীনের সঙ্গে কৌশলগত চুক্তি আর্থ-রাজনৈতিক শক্তি অর্জনে ভূমিকা পালন করবে: স্পিকার
মার্চ ২৯, ২০২১ ০৯:১১ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, চীনের সঙ্গে সম্প্রতি তার দেশ যে ২৫ বছরের কৌশলগত চুক্তি সই করেছে তা আর্থ-রাজনৈতিক শক্তি অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেব।
-
ইরানের প্রতিরক্ষার ফ্রন্ট লাইনে রয়েছে বিমান প্রতিরক্ষা ইউনিট: কমান্ডার
মার্চ ২৮, ২০২১ ১১:৪৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, বিমান প্রতিরক্ষা ইউনিট হচ্ছে ইরানের প্রতিরক্ষা ক্ষেত্রের ফ্রন্ট লাইন এবং এই বাহিনী গোটা দেশের দৃঢ়তা ও শক্তিমত্তার প্রতীক।
-
ইরান-চীন ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি: সম্পর্ক বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা
মার্চ ২৮, ২০২১ ১০:১৫আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু এবং অভিন্ন লক্ষ্য ও স্বার্থ রক্ষায় ইরান ও চীনের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রয়েছে। এ সহযোগিতা দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ককে আরো জোরদার করেছে।
-
সুয়েজ খালের তুলনায় নর্থ-সাউথ করিডোরে ঝুঁকি কম লাভ বেশি: ইরান
মার্চ ২৮, ২০২১ ০৬:৩২ইরান বলেছে, এশিয়া থেকে ইউরোপে পণ্য পরিবহনের জন্য সুয়েজ খালের তুলনায় প্রস্তাবিত নর্থ-সাউথ করিডোর বা এনএসটিসি রুটের ঝুঁকি অনেক কম এবং অনেক বেশি লাভজনক। সুয়েজ খালে একটি বিশাল জাহাজ আড়াআড়িভাবে আটকে পড়ার কারণে গত কয়েকদিন ধরে সেখানে অসংখ্য জাহাজের জট আছে এবং এর ফলে প্রতিদিন শত শত কোটি ডলারের ক্ষতি হচ্ছে।
-
জাতিসংঘের মানবাধিকার রিপোর্টের ভুল ও মিথ্যাচার ধরিয়ে দিল ইরান
মার্চ ২৮, ২০২১ ০৫:৩০ইরানের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার কমিশন যে বিতর্কিত প্রতিবেদন প্রকাশ করেছে তার মিথ্যাচার ও বিকৃতিগুলো ধরিয়ে দিয়েছে তেহরান। ইরানের পক্ষ থেকে জাতিসংঘকে একটি বিস্তারিত চিঠি লিখে এসব ভুলভ্রান্তি ধরিয়ে দেয়া হয়েছে।
-
এবার প্রেস টিভি’র পেজ স্থায়ীভাবে বন্ধ করে দিল ফেসবুক
মার্চ ২৮, ২০২১ ০৫:১৭ইরানের ইংরেজি-ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির অফিসিয়াল পেজ বন্ধ করে দিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে বাক স্বাধীনতার ধ্বজাধারী আমেরিকা-ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আবারো তার ইরান-বিদ্বেষী আচরণের প্রমাণ দিল।
-
চলতি বছরের শেষ নাগাদ করোনার টিকা রপ্তানি করবে ইরান: রুহানি
মার্চ ২৮, ২০২১ ০১:৩১ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশে তৈরি করোনার টিকা বাজারে এসে গেলে চলতি বসন্তকালে ইরানে করোনাভাইরাস পরিস্থিতির অনেক উন্নতি হবে। ইরান চলতি ফার্সি ১৪০০ সালের শেষ নাগাদ করোনার টিকা রপ্তানি করতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন।