-
মহানবী (স.) মহড়ার চূড়ান্ত পর্ব চলছে; ১৮০০ কি. মি. দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত
জানুয়ারি ১৬, ২০২১ ১৫:০৭মহানবী (স.) মহড়ার দ্বিতীয় ও চূড়ান্ত পর্বে আজ দূর পাল্লার ক্ষেপণাস্ত্রের সাহায্যে ১ হাজার ৮০০ কিলোমিটার দূরের বিভিন্ন লক্ষ্যবস্তু ধ্বংস করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র এই মহড়া গতকাল থেকে শুরু হয়েছে।
-
ট্রাম্প প্রশাসনবিহীন বিশ্ব আগের চেয়ে অনেক সুন্দর হবে: ইরান
জানুয়ারি ১৬, ২০২১ ০৩:৩৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ট্রাম্প প্রশাসনবিহীন বিশ্ব আগের চেয়ে অনেক সুন্দর হবে।তিনি গতকাল (শুক্রবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
-
ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র নয়া শক্তি যোগ করেছে: আইআরজিসি
জানুয়ারি ১৬, ২০২১ ০৩:০৭ইরানের নতুন প্রজন্মের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি ব্যবহার করার ফলে এগুলো ইরানের সামরিক সক্ষমতায় নয়া শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরআলী হাজিজাদে একথা জানিয়েছেন।
-
ইরানে মহানবী (স.) মহড়ার প্রথম পর্ব সম্পন্ন; মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
জানুয়ারি ১৫, ২০২১ ১৫:৪০ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র অ্যারোস্পেস ডিভিশনের 'মহানবী (স.)-১৫' মহড়ার প্রথম পর্ব আজ (শুক্রবার) অনুষ্ঠিত হয়েছে। 'কাভিরে মারকাজি' মরুভূমিতে এ মহড়ার আয়োজন করা হয়।
-
ইরানে জ্বালানি তেলের রিজার্ভ আরও বাড়লো; যুক্ত হলো ৭৪ কোটি ব্যারেল
জানুয়ারি ১৫, ২০২১ ১৩:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের জ্বালানি তেলের রিজার্ভ আরও বেড়েছে। 'নাফ্তে ফালাতে কা'রেয়ে ইরান' কোম্পানির কারিগরি বিভাগের পরিচালক আলী খাজুয়ি বলেছেন, পারস্য উপসাগরের পানি সীমায় অবস্থিত চারটি তেল খনিতে নতুন রিজার্ভ সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এর ফলে ইরানের তেল রিজার্ভে ৭৪ কোটি ব্যারেল যুক্ত হয়েছে।
-
ইরানের মহড়াস্থলের কাছে বিদেশি সাবমেরিনের উপস্থিতি; শনাক্তের পর পলায়ন
জানুয়ারি ১৫, ২০২১ ১৩:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌ মহড়াস্থলের কাছে একটি বিদেশি সাবমেরিন শনাক্তের পর তা পর্যবেক্ষণ করেছে দেশটির সামরিক বাহিনী।
-
ইরানের মুক্ত অঞ্চলগুলোতে ৫৬ শতাংশ পুঁজি বিনিয়োগ বেড়েছে: রুহানি
জানুয়ারি ১৫, ২০২১ ০২:৫৬ইরানের মুক্ত অর্থনৈতিক অঞ্চলগুলোতে শতকরা ৫৬ ভাগ বিদেশি পুঁজি বিনিয়োগ বেড়ে যাওয়ার ঘটনাকে আমেরিকার অর্থনৈতিক সন্ত্রাসবাদ ও সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ব্যর্থতা বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট হাসান রুহানি।
-
সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানল ইরানের ক্রুজ ক্ষেপণাস্ত্র
জানুয়ারি ১৪, ২০২১ ১৬:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনী বিশাল আকারের সামরিক মহড়ার দ্বিতীয় দিনে ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। পারস্য উপসাগরে অবস্থানরত কয়েকটি যুদ্ধজাহাজ থেকে এসব ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। পাশাপাশি ইরানের সমুদ্র উপকূল থেকেও ছোঁড়া হয় ক্ষেপণাস্ত্র।
-
তেহরান চুল্লির জ্বালানি উৎপাদনে ইরান গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছে
জানুয়ারি ১৪, ২০২১ ১৫:০০আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ-তে নিযুক্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি কাজেম গরিবাবাদি বলেছেন, তেহরান পরমাণু গবেষণা চুল্লির জন্য জ্বালানি উৎপাদন করতে তার দেশ গবেষণা এবং উন্নয়ন তৎপরতা শুরু করেছে।
-
ভ্যাকসিন আমদানি না করার ঘোষণায় ক্ষুব্ধ ব্রিটেন ও যুক্তরাষ্ট্র: ইরানের ওপর নিষেধাজ্ঞা
জানুয়ারি ১৪, ২০২১ ১৪:০৫বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতেও মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বহাল রেখেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা থেকে সরে যাবার মাত্র ছয় দিন আগে গতকাল ফের নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছেন ইরানের ওপর। এমনকি ইরান যাতে করোনা পরিস্থিতি মোকাবেলা করতে না পারে সেজন্যও ট্রাম্প শেষ মুহূর্তেও সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।