-
আকাশ থেকে সন্দেহজনক বস্তুর পতন শনাক্ত করল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা
সেপ্টেম্বর ৩০, ২০২০ ০৬:২৮ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের মালেকান কাউন্টির লেইলান পাহাড়ে আকাশ থেকে অপরিচিত ও সন্দেহজনক বস্তুর পতন হয়েছে। উত্তর-পশ্চিম ইরানে মোতায়েন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই বস্তু শনাক্ত করার খবর দিয়েছে।
-
পরমাণু সমঝোতা রক্ষা: ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করলেন রুহানি
সেপ্টেম্বর ৩০, ২০২০ ০২:৫৫২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার প্রতি সমর্থন অব্যাহত রাখার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি।
-
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গোপন বৈঠকের দাবি: তেহরানের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৫:০৯কুয়েতের সাময়িকী 'আল জারিদে' সম্প্রতি এক প্রতিবেদনে দাবি করেছে 'পরমাণু বিষয়ে চূড়ান্ত ও নতুন সমঝোতায় উপনীত হবার ব্যাপারে ওমানে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মধ্যে বৈঠক শুরু হয়েছে। এমনকি দু'পক্ষই সহযোগিতামূলক চুক্তিতে পৌঁছাতে প্রস্তুত রয়েছে।'
-
করোনাভাইরাস: ইরানে ২৪ ঘণ্টায় শনাক্ত ৩ হাজার ৬৭৭ জন
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১৪:১২ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ২০৭ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৫ হাজার ৯৮৬ জনে পৌঁছেছে।
-
সন্ত্রাসী গোষ্ঠীর ব্যাপারে সৌদি অভিযোগ সর্বৈব মিথ্যা: ইরান
সেপ্টেম্বর ২৯, ২০২০ ১২:৫৭সৌদি আরব ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সন্ত্রাসী গোষ্ঠীর সন্ধান পাওয়ার যে দাবি করেছে তাকে সর্বৈব মিথ্যা বলে অভিহিত করেছে তেহরান। সেইসঙ্গে মূল্যহীন ও অন্য দেশের চাপিয়ে দেয়া চিত্রনাট্যে নাটক তৈরি না করে সততা ও প্রজ্ঞার পথ অনুসরণ করতে সৌদি শাসকদের পরামর্শ দিয়েছে ইরান।
-
আমেরিকার সঙ্গে ইরানের কোনো আলোচনা হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয়
সেপ্টেম্বর ২৯, ২০২০ ০২:২২ওমানে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা পরস্পরের সঙ্গে আলোচনা করেছেন বলে মার্কিন গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
‘ইসরাইল ইরানের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করলে আমিরাত শত্রু বলে গণ্য হবে’
সেপ্টেম্বর ২৮, ২০২০ ২০:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মাদ হোসেইন বাকেরি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের মাধ্যমে যদি ইরানের নিরাপত্তা সামান্যতম ক্ষতিগ্রস্ত হয় তাহলে সংযুক্ত আরব আমিরাতকে শত্রু বলে বিবেচনা করা হবে এবং তার দায়ভার আবুধাবিকে নিতে হবে। সম্প্রতি ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে আমিরাত।
-
খোররামবাদ শহরের অত্যন্ত সুন্দর একটি পাহাড়ি জঙ্গল
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৭:১৯বিশাল আয়তনের দেশ ইরান। ইতিহাস-ঐতিহ্য, পুরাতত্ত্ব আর সংস্কৃতির বিচিত্র উপাদানে সমৃদ্ধ দেশ ইরান।
-
আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য প্রথম গাইডেড রকেট উদ্বোধন করল ইরান
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৬:৫৯আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য প্রথম গাইডেড রকেট উদ্বোধন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। রাজধানীতে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অ্যারোস্পেস বিভাগের স্থানী প্রদর্শনীতে আজ (সোমবার) এই গাইডেড রকেটের মোড়ক উন্মোচন করা হয়।
-
ইরানে করোনাভাইরাসে মৃত্যু ও শনাক্তের সংক্ষিপ্ত চিত্র
সেপ্টেম্বর ২৮, ২০২০ ১৫:২৭ইসলামি প্রজাতন্ত্র ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১৯০ জন। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২৫ হাজার ৭৭৯ জনে পৌঁছেছে।