-
আমার ডি-এক্সিং শখ : এস এম নাজিমউদ্দিন
এপ্রিল ১০, ২০২২ ০০:০৩সেই কবেকার কথা! ১৯৯১ সাল; সবে মাধ্যমিক বিদ্যালয়ে পা দিয়েছি। আমাদের গ্রামের হাটে একটি গাড়ী এসে উপস্থিত হল। বায়োস্কোপ দেখানোর গাড়ীর মতো। কৌতূহলী হয়ে পৌঁছালাম গাড়ীর কাছে। দেখলাম- মোবাইল বাইবেল প্রচার কেন্দ্র। বাইবেল ও যীশুর কাহিনী নিয়ে ছোট ছোট পুস্তিকা নামমাত্র মূল্যে অথবা বিনামূল্যে বিতরণ করছে। আমি সেখান থেকে তার কিছু সংগ্রহ করেছিলাম।
-
'নওরোজে প্রচারিত রংধনু অনুষ্ঠানটি মনকে নাড়া দিতে সক্ষম হয়েছে'
এপ্রিল ০৮, ২০২২ ১৩:০৭মহোদয়, গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বাংলাদেশের জনজীবন একেবারে অতিষ্ঠ। তারপরও শিক্ষাপ্রতিষ্ঠান চলমান। করোনায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় বর্তমানে কাজের পরিধি অনেক প্রসারিত হয়েছে। ফলে নিয়মিত চিঠি লিখার ইচ্ছাকে বাস্তবে রূপ দিতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। তবে অনুষ্ঠান প্রায় নিয়মিত শোনার চেষ্টা করি।
-
'রেডিও তেহরান আমাদের পরিবারের অংশ হয়ে গেছে'
এপ্রিল ০৭, ২০২২ ১০:৫০বিশ্বের বিভিন্ন দেশের আন্তর্জাতিক বেতার কেন্দ্রগুলো প্রায় ৬০-৬৫ বছর কিংবা তার বেশি সময় ধরে আমাদেরকে সেবা দিয়ে আসছে। আমার পূর্বপুরুষরা যেমন বেতার শুনেছেন এবং উপকৃত হয়েছেন; তাঁদের থেকে শিখে আমরাও কালের পরিক্রমায় এখনো বেতার শুনে আসছি। আমাদের পাশাপাশি শুনছে আমাদের সন্তানরাও। এভাবেই বেতার আমাদের পরিবার-পরিজন সকলের হৃদয়ে স্থান করে নিয়েছে।
-
বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের বিপদে-আপদে সহায়তা করে আসছে ইরান
এপ্রিল ০৭, ২০২২ ০৮:৩৪১৯৭৯ সালে ইসলামি বিপ্লব বিজয়ের পর থেকেই ইরান বিশ্বের বিভিন্ন দেশ ও জনপদের নির্যাতিত মানুষের পাশে দাঁড়িয়েছে। ইরানের এ ভূমিকার সাথে বাংলা ভাষাভাষী মানুষকে পরিচিতি করার লক্ষ্যে ‘আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ’ বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ প্রকাশিত হলো প্রতিযোগিতায় যৌথভাবে তৃতীয় পুরস্কারপ্রাপ্ত ঢাকার প্রতিযোগী মাহমুদুল হাসানের লেখা।
-
'ভিন্ন ধর্মাবলম্বী হলেও আমি ইসলামের রীতিনীতি ও আদর্শের প্রতি গভীর শ্রদ্ধাশীল'
এপ্রিল ০৬, ২০২২ ১৫:১৭মহাশয়, নমস্কার নেবেন। আশা করি সবাই ভালো আছেন। মাহে রমজান উপলক্ষে রেডিও তেহরান থেকে ৪ এপ্রিল পরিবেশিত বিশেষ অনুষ্ঠান "রমজান: আত্মশুদ্ধির মহোৎসব" শুনলাম। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে এত সুন্দরভাবে জানবার কোথাও কোনোদিন সুযোগ পাইনি।
-
রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা 'আত্মশুদ্ধির মহোৎসব' সম্পর্কে অভিমত
এপ্রিল ০৫, ২০২২ ১৩:১৪রেডিও তেহরানের বাংলা বিভাগের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সকল কলাকুশলীসহ শ্রোতাদের জানাই পবিত্র রমজান মাসের জান্নাতি শুভেচ্ছা। আশা করি সকলেই কুশলেই আছেন এবং কামনাও তাই।
-
'ইরানের প্রকৃতি দিবসে প্রচারিত বিশেষ অনুষ্ঠানটি ছিল মনোমুগ্ধকর'
এপ্রিল ০৪, ২০২২ ১১:৩৮প্রিয় মহোদয়, প্রথমে আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আশা রাখি সবাই কুশলে আছেন। ইরানের প্রকৃতি দিবস উপলক্ষে ২ এপ্রিল (শনিবার) সান্ধ্য অধিবেশনে শ্রদ্ধেয় গাজী আব্দুর রশীদ এবং রেজওয়ান হোসেনের উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠানটি অত্যন্ত মনোগ্রাহী লেগেছে।
-
‘রেডিও তেহরান : পাশ্চাত্য মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে এক সাহসী সংবাদমাধ্যম’
এপ্রিল ০১, ২০২২ ০৮:৫৩প্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। আমার প্রীতি ও শুভেচ্ছা জানবেন। পাশ্চাত্য মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে রেডিও তেহরান সাহসী এক সংবাদমাধ্যম। বিশ্বের মানুষ যখন সঠিক ও নিরপেক্ষ খবর খবরের প্রত্যাশায় উদগ্রীব, রেডিও তেহরান তখন তাদেরকে আশ্বস্ত করছে। এটিই রেডিও তেহরানের মাহাত্ম্য।
-
'ভালোবাসার তীব্র আবেগে শ্রোতাদেরকে আষ্ঠেপৃষ্ঠে জড়িয়ে রেখেছে রেডিও তেহরান'
মার্চ ৩১, ২০২২ ১২:১৩আসসালামু আলাইকুম! আশাকরি রেডিও তেহরান বাংলা বিভাগের সকল কলাকুশলী এবং শ্রোতাবন্ধু সবাই কুশলে আছেন। আমিসহ আমার শ্রোতা ক্লাবের সবাই খুব ভালো আছি ও নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনছি। আপনাদের ওয়েবসাইট ভিজিট করছি, ফেসবুক পেজ দেখছি। লাইক দিচ্ছি, মতামত লিখছি, পোস্ট শেয়ার করছি।
-
'ফার্সি নতুন বছরের প্রথম প্রিয়জন অনুষ্ঠানটি ছিল নতুনত্ব ও বৈচিত্র্যে ভরা'
মার্চ ৩০, ২০২২ ১১:২৫সুপ্রিয় মহাশয়, আসসালামু আলাইকুম। শুরুতেই ফার্সি নববর্ষের প্রীতি ও প্রাণঢালা শুভেচ্ছা ও শুভকামনা রইল। ইরানের ফার্সি নওরোজের প্রথম মাস ফারভারদিনের প্রথম চিঠিপত্রের আসর প্রিয়জন অনুষ্ঠানটি বিগত বছরের তুলনায় ভিন্ন আঙ্গিকে সাজানো ও পরিবেশিত হয়েছে।