-
‘অন্ধকার ভেদ করে সমাজ ও বিশ্বকে আলোকিত করে যাচ্ছে রেডিও তেহরান’
জুলাই ২৮, ২০২১ ০৮:৪৪সুপ্রিয় মহোদয়, সালাম ও শুভেচ্ছা রইল। রেডিও তেহরান-এর একজন নিয়মিত শ্রোতা আমি। নানা গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়সহ তথ্যবহুল চমকপ্রদ সব অনুষ্ঠানের মাধ্যমে সাজানো রেডিও তেহরান এতোটাই ভালো লাগে যে, সকালের চা-নাশতাসহ রাতের খাবার টেবিলে রেডিও তেহরান এখন আমার ও আমার পরিবারের নিয়মিত সঙ্গী।
-
‘রেডিও তেহরান বিশ্বমানের বিশ্বসংবাদ পরিবেশক’
জুলাই ২৭, ২০২১ ০৮:০৫ভাই সকল, আমি বিগত বেশ কয়েক বছর ধরে রেডিও তেহরান শুনে আসছি। সালটা সম্ভবত হবে ১৯৯৪। আমাদের পরম শ্রদ্ধেয় শ্রী বিশ্বনাথ মন্ডল উনি ওই সময় বিজ্ঞান প্রদর্শনী মেলাতে অংশগ্রহণ করে একটি স্টল করেছিলেন আন্তর্জাতিক বেতার সম্বন্ধে। সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে রেডিও তেহরান শোনা শুরু করেছিলাম। বর্তমানে তাতে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি।
-
‘ছোট্ট মণিদের অংশগ্রহণে রেডিও তেহরানের ঈদের অনুষ্ঠানটি ছিল অনবদ্য’
জুলাই ২৫, ২০২১ ০৮:৩০আসসালামু আলাইকুম ওয়া রাহমতুল্লাহি ওয়া বারাকাতুহ্। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরান গত ২২ জুলাই রংধনু আসরে বিশেষ অনুষ্ঠান ‘ত্যাগের ঈদ’ আমাদের উপহার দিয়েছে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও প্রযোজনার দায়িত্বে মুহম্মদ আশরাফুর রহমান ভাই। আশরাফ ভাইয়ের সুন্দর বিন্যাসে আর গাজী আবদুর রশিদ ভাই ও আক্তার জাহান আপার সুন্দর পরিবেশনায় সর্বোচ্চ পর্যায়ের মনোমুগদ্ধকর অনুষ্ঠান ছিল ওইদিনের রংধনুর আসর। রংধনু অনুষ্ঠানটি ভীষণভাবে উপভোগ করেছি।
-
ভারতের দুই শ্রোতা দৃষ্টিতে ঈদুল আজহা উপলক্ষে রেডিও তেহরানের বিশেষ অনুষ্ঠান
জুলাই ২৩, ২০২১ ১২:৩৯পবিত্র ঈদুল আজহার দিন রেডিও তেহরানের বাংলা বিভাগ 'আল্লাহর প্রেমে সর্বোচ্চ ত্যাগের উৎসব ঈদুল আজহা' শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করে। এ অনুষ্ঠানটি সম্পর্কে বেশকিছু শ্রোতা মতামত জানিয়েছেন। এখানে আমরা ভারতের দুই শ্রোতার মতামত তুলে ধরছি।
-
‘ঈদের মতোই আনন্দময় হোক রেডিও তেহরানের সম্প্রচার ধারার প্রতিটি দিন’
জুলাই ২০, ২০২১ ১১:৩৫সুপ্রিয় মহোদয়, আসসালামু আলাইকুম। বছর ঘুরে সময়ের স্রোতধারায় মুসলমানদের জীবনে আবারো এলো হযরত ইব্রাহিম (আ.) ও হযরত ইসমাইল (আ.)-এর পূণ্য স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজাহা।
-
‘১২ জুলাই প্রিয়জনের আসরে বসেছিল নবীন-প্রবীণ শ্রোতাদের মিলনমেলা’
জুলাই ১৬, ২০২১ ০৯:২০প্রিয় মহোদয়, লেখনির প্রারম্ভে একরাশ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন। আমি রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের একজন নিয়মিত শ্রোতা। বিশ্বের বেশ কয়েকটি বেতার কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনে থাকলেও রেডিও তেহরানের মতো তথ্যবহুল, সময়োপযোগী ও ব্যতিক্রম বৈশিষ্ট্যধর্মী অনুষ্ঠান অন্য কোন বেতারে খুঁজে পাই না। আর তাই প্রতিনিয়ত রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে যাচ্ছি।
-
প্রিয়জনের একটি আসর সম্পর্কে বিশ্লেষণধর্মী মতামত
জুলাই ১৪, ২০২১ ১৩:১৪আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বাংলা বিভাগের সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা ও ভালবাসা জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি এবং রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনছি পছন্দ মতো ওয়েব পেজ, রেডিও, ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে। বলাই বাহুল্য প্রিয়জনের আসর সহ পুরো অনুষ্ঠান দারুণভাবে উপভোগ করলাম।
-
‘তেহরান শ্রোতাদেরকে দেশপ্রেমিক, সত্যবাদী ও চরিত্রবান হতে শেখায়’
জুলাই ১৪, ২০২১ ০৯:৫২রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের পাশাপাশি মানসম্মত লেখাগুলো ধারাবাহিকভাবে পার্সটুডে ডটকমে প্রকাশিত হচ্ছে। আজ প্রকাশিত হলো বাংলাদেশের ঝিনাইদহের শ্রোতাবন্ধু মো: নজরুল ইসলামের লেখা।
-
চট্টগ্রামে বেড়াতে এসে রেডিও তেহরানের সাথে পরিচয়
জুলাই ১০, ২০২১ ২০:০৮আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা বেশ কিছুদিন হলো চট্টগ্রামে আমার আন্টির বাসায় বেড়াতে এসেছি। আংকেলসহ আমরা প্রায় প্রতিদিন ডাইনিং-এ বসে রাতের খাবার খাই। আংকেল খাবার খেতে খেতে ফেসবুক লাইভে রেডিও তেহরানের খবর শোনেন। ওনার সুবাদে আমাদের সকলেরই খবর শোনা হয়।
-
‘প্রকৃত সত্য উদ্ঘাটন একমাত্র রেডিও তেহরানেই সম্ভব’
জুলাই ১০, ২০২১ ১৪:০৪প্রিয় মহোদয়, রেডিও তেহরানের বাংলা বিভাগের সকল কলাকুশলী ও শ্রোতৃবৃন্দকে আমার অন্তরের ভালোবাসা ও প্রীতিময় শুভেচ্ছা জানাই। ২৪ ঘণ্টা খবরের মধ্যে থাকার সুযোগ করে দেওয়ার জন্য মন ভরে কৃতজ্ঞতা প্রকাশ করছি।