-
মার্কিন বাহিনীর মারাত্মক বিমান হামলার প্রতিশোধ গ্রহণ এখনো সম্পন্ন হয়নি
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ০৬:২৩ইরাকের হারাকাত হিজবুল্লাহ আন-নুজাবা আন্দোলনের মহাসচিব আকরাম আল-কাবি ঘোষণা করেছেন যে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ের গুরুত্বপূর্ণ স্তম্ভ পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধাদের ওপর মার্কিন বাহিনী যে প্রাণঘাতী হামলা চালিয়েছে তার প্রতিশোধ গ্রহণ এখনো পুরোপুরিভাবে নেয়া হয়নি।
-
ইসরাইলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালালো হিজবুল্লাহ
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ০৬:১৯লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইসরাইলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার জনগণের প্রতি সমর্থন জানিয়ে দখলদার বাহিনীর ওপর তারা এই হামলা চালায়।
-
ইরাক থেকে মার্কিন নেতৃত্বাধীন সেনাজোটের পলায়ন কি আসন্ন?
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১৫:৩৬ইরাকের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আলআরাজি বলেছেন, সব ইরাকি রাজনৈতিক দল তাদের দেশে মার্কিন নেতৃত্বাধীন বিদেশী সেনা জোটের উপস্থিতির অবসান ঘটানোকে জরুরি মনে করছে।
-
জনতার ওপর ঘোড়া দাবড়ে দিয়ে বিপাকে নেতানিয়াহু সরকার: তদন্ত শুরু
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১৪:১৫ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেল আবিবে যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভরত জনতার ওপর ঘোড়া দাবড়ে দিয়ে বিপাকে পড়েছে তেল আবিব সরকার। শনিবার রাতের ওই ঘটনার অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর এ ব্যাপারে তদন্ত শুরু করতে বাধ্য হয়েছে ইসরাইলি পুলিশ।
-
মার্কিন তেল ট্যাংকার ও যুদ্ধজাহাজগুলোতে হামলা চালাল ইয়েমেন
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১১:০০লোহিত সাগর ও এডেন সাগরে একটি মার্কিন তেল ট্যাংকার এবং কয়েকটি মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি সমির্থত সশস্ত্র বাহিনী। গাজা উপত্যকার ওপর ইসরাইলের ভয়াবহ গণহত্যায় সহযোগিতা করার কারণে মার্কিন জাহাজগুলোতে হামলা চালানো হয়েছে।
-
তেল আবিবে বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি পুলিশের ব্যাপক সংঘর্ষ
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ১০:৪৬আলোচনার মাধ্যমে অবরুদ্ধ গাজায় আটক পণবন্দিদের মুক্ত করার যথেষ্ট উদ্যোগ না নেয়ায় ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীরা নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করেছেন। গতকাল (শনিবার) বিক্ষোভ করার সময় তেল আবিবের রাজপথ থেকে অন্তত ২১ জন আটক হয়েছেন।
-
গাজা গণহত্যার মধ্যেই ৩,৩০০ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১৪:৪৪গাজা উপত্যকায় ভয়াবহ গণহত্যা চালিয়ে যাওয়ার একই সময়ে জর্দান নদীর পশ্চিম তীরে আরো অন্তত ৩,৩০০ ইহুদি বসতি নির্মাণের পরিকল্পনা অনুমোদন করেছে ইসরাইলি মন্ত্রিসভা।
-
সেনা প্রত্যাহার না করা পর্যন্ত ইসরাইলি পণবন্দি সেনারা মুক্তি পাবে না: হামাস
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ১১:২০গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য মিশরের রাজধানী কায়রো এবং ফ্রান্সের রাজধানী প্যারিসে ব্যাপকভিত্তিক আলোচনা চলছে। এসব আলোচনার বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও বিভিন্ন সূত্র থেকে কিছু কিছু খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে।
-
ইয়েমেনের ওপর নতুন করে হামলা চালিয়েছে ইঙ্গো-মার্কিন বাহিনী
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৯:৪৬ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় আল-হুদাইদা প্রদেশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটিশ বাহিনী। লোহিত সাগরে আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরাইলের জাহাজে যে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুথি আনসারুলাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী তার জের ধরে আমেরিকার সেনারা ইয়েমেনের বিরুদ্ধে এই আগ্রাসন চালালো।
-
মার্কিন বিমান ইসরাইলের যুদ্ধাপরাধ সংঘটনে সহযোগিতা করছে
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ০৫:৫৪দখলদার ইহুদিবাদী ইসরাইলকে যুদ্ধাপরাধ সংঘটনে সহায়তা করার জন্য মার্কিন গোয়েন্দা বিমানগুলো অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর গুপ্তচরবৃত্তির মিশন চালাচ্ছে। লেবাননে নিযুক্ত হামাসের প্রতিনিধি ওসামা হামদান গতকাল (শুক্রবার) এ অভিযোগ করেছেন।