পশ্চিম এশিয়া
  • 'গাজায় ইসরাইলের স্থল অভিযানে ৫ হাজার মার্কিন সেনা জড়িত'

    'গাজায় ইসরাইলের স্থল অভিযানে ৫ হাজার মার্কিন সেনা জড়িত'

    অক্টোবর ২৯, ২০২৩ ১৩:২৫

    ইহুদিবাদী ইসরাইলের সেনাবাহিনী শুক্রবার রাতে গাজায় যে স্থল অভিযান চালিয়েছে তাতে প্রায় পাঁচ হাজার মার্কিন সেনা জড়িত ছিল। কয়েকটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরানের বার্তা সংস্থা তাসনিম এ খবর দিয়েছে।

  • গাজায় স্থল হামলা ইসরাইলের সবচেয়ে বড় একিলিস হিল

    গাজায় স্থল হামলা ইসরাইলের সবচেয়ে বড় একিলিস হিল

    অক্টোবর ২৯, ২০২৩ ১১:১১

    গাজায় ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনের ২৩ তম দিন আজ। এই সময়ের মধ্যে বেশ কিছু লক্ষণীয় বিষয় আলোচনার দাবি রাখে। প্রথমত গাজায় ইসরাইলি স্থল অভিযান ব্যর্থ হয়েছে এবং ইসরাইলি সেনাবাহিনী তাদের অগ্রযাত্রা চালিয়ে যেতে সক্ষম হয়নি। উল্টো ইহুদিবাদী সেনাবাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এমনকি ইসরাইলি পদস্থ এক সামরিক কমান্ডার হামাস বাহিনীর হাতে বন্দী হয়েছে বলে জানা গেছে।

  • বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত কিন্তু ইসরাইল আটকে রেখেছে: হামাস

    বন্দী বিনিময়ের জন্য প্রস্তুত কিন্তু ইসরাইল আটকে রেখেছে: হামাস

    অক্টোবর ২৯, ২০২৩ ১০:৩৩

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অন্যতম শীর্ষ নেতা ইয়াহিয়া সিনাওয়ার জানিয়েছেন, তার সংগঠন তাৎক্ষণিকভাবে বন্দী বিনিময় করার জন্য প্রস্তুত রয়েছে কিন্তু ইহুদিবাদী ইসরাইল তা আটকে রেখেছে। গতকাল (শনিবার) এক বিবৃতিতে তিনি বলেন, “ইসরাইলের জেলে আটক সমস্ত ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে আমরা তাৎক্ষণিকভাবে ইসরাইলি বন্দীদের বিনিময় করার জন্য চুক্তি সই করতে প্রস্তুত রয়েছি।”

  • ‘বিপর্যয়কর’ পরিণতির জন্য আমেরিকাকে সতর্ক করেছে সৌদি আরব

    ‘বিপর্যয়কর’ পরিণতির জন্য আমেরিকাকে সতর্ক করেছে সৌদি আরব

    অক্টোবর ২৯, ২০২৩ ০৯:৩৬

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের সম্ভাব্য স্থল হামলার বিষয়ে মার্কিন কর্মকর্তাদের কাছে গভীর উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব বলেছে, “এই অনুপ্রবেশ মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হতে পারে।”

  • ইহুদিবাদী ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করা হবে: এরদোগানের প্রতিশ্রুতি

    ইহুদিবাদী ইসরাইলকে ‘যুদ্ধাপরাধী’ ঘোষণা করা হবে: এরদোগানের প্রতিশ্রুতি

    অক্টোবর ২৯, ২০২৩ ০৭:১২

    ইহুদিবাদী ইসরাইলকে যুদ্ধাপরাধী ঘোষণা করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। গতকাল (শনিবার) ফিলিস্তিন-পন্থি লাখ লাখ মানুষের সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, “আমরা গোটা বিশ্বকে জানিয়ে দেব ইসরাইল যুদ্ধাপরাধী। আমরা সেজন্য প্রস্তুতি নিচ্ছি। আমরা ইসরাইলকে যুদ্ধাপরাধী ঘোষণা করব।”

  • কেউ সতর্ক করেনি; ‘ভয়াবহ ব্যর্থতা’র স্বীকারোক্তি নেতানিয়াহুর

    কেউ সতর্ক করেনি; ‘ভয়াবহ ব্যর্থতা’র স্বীকারোক্তি নেতানিয়াহুর

    অক্টোবর ২৯, ২০২৩ ০৭:০৪

    ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত ৭ অক্টোবর ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের আল-আকসা তুফান অভিযান প্রতিহত করতে ‘ভয়াবহ ব্যর্থতার’ কথা স্বীকার করেছেন। হামাসের ওই অভিযানের পর গতকাল (শনিবার) প্রথমবারের মতো তেল আবিবে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ ব্যর্থতা স্বীকার করেন।

  • ইসরাইলি সাঁজোয়া যান ধ্বংস; ১৪ দখলদার সেনাকে হত্যার দাবি হামাসের

    ইসরাইলি সাঁজোয়া যান ধ্বংস; ১৪ দখলদার সেনাকে হত্যার দাবি হামাসের

    অক্টোবর ২৯, ২০২৩ ০৬:১৬

    ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেড গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে ঢুকে পড়া ইসরাইলের একটি সাঁজোয়া যান ধ্বংস করার দাবি করেছে।  ওই যানে ১৪ জন ইসরাইলি সেনা ছিল বলেও দাবি করেছে হামাস।

  • ভয়াবহ যুদ্ধের মধ্যেও 'পূর্ণ শক্তি' দিয়ে ইসরাইলকে মোকাবেলা করছে হামাস

    ভয়াবহ যুদ্ধের মধ্যেও 'পূর্ণ শক্তি' দিয়ে ইসরাইলকে মোকাবেলা করছে হামাস

    অক্টোবর ২৮, ২০২৩ ২০:১০

    ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ বিমান হামলার মধ্যেই ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস দখলদার সেনাদের পূর্ণ শক্তি দিয়ে মোকাবেলা করে চলেছে। ইসরাইলি সেনারা এরইমধ্যে গাজা উপত্যকায় স্থল আক্রমণ বাড়িয়েছে এবং সেখানকার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে।

  • ইসরাইল পাগল হয়ে গেছে, যুদ্ধ বন্ধ করুন: এরদোগান

    ইসরাইল পাগল হয়ে গেছে, যুদ্ধ বন্ধ করুন: এরদোগান

    অক্টোবর ২৮, ২০২৩ ১১:০৪

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইসরাইল পাগল হয়ে গেছে, রাষ্ট্রীয় এই উন্মাদনা থেকে তিনি দ্রুত বেরিয়ে আসতে এবং গাজার ওপর হামলা বন্ধ করতে তেল আবিবের প্রতি আহ্বান জানান।