-
গুরুত্বপূর্ণ বৈঠক করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী ও সৌদি যুবরাজ
আগস্ট ১৮, ২০২৩ ১৪:২৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান আজ (শুক্রবার) জেদ্দায় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন। সৌদি যুবরাজের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম বৈঠক।
-
শান্তি চুক্তির মেয়াদ বাড়ানোর আলোচনা করতে ইয়েমেনে ওমানি প্রতিনিধিল
আগস্ট ১৮, ২০২৩ ১১:১৪সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট ও ইয়েমেনের মধ্যে শান্তি চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে আলোচনা করতে সানা সফরে গেছে ওমানের একটি প্রতিনিধিদল। ইয়েমেনের জাতীয় আলোচক দলের প্রধান মোহাম্মাদ আব্দুস সালামের বরাত দিয়ে দেশটির আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, ওমানের প্রতিনিধিদলটি গতকাল (বৃহস্পতিবার) ইয়েমেনের রাজধানী সানায় পৌঁছেছে।
-
ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে বহু মার্কিন বিমানের অবতরণ
আগস্ট ১৭, ২০২৩ ১৩:৫০ইরাকের আল-আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে বিশাল আকারের কয়েকটি মার্কিন বিমান অবতরণ করেছে। নির্ভরযোগ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ইরাকের নিউজ পোর্টাল আল-মালুমা এ তথ্য জানিয়েছে।
-
জেনিন শহরে প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যে অভিনন্দন জানালো হামাস
আগস্ট ১৭, ২০২৩ ১৩:২৪ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জেনিন শহরে প্রতিরোধ যোদ্ধাদের সাফল্যকে অভিনন্দন জানিয়েছে। ওই শহরে ইহুদিবাদী সেনাবাহিনীর আগ্রাসন প্রতিহত করছে সক্ষম হয়েছে প্রতিরোধ যোদ্ধারা।
-
ইয়েমেন সংকটের একটি স্থায়ী সমাধান চায় জাতিসংঘ: গ্রুন্ডবার্গ
আগস্ট ১৭, ২০২৩ ১২:২১ইয়েমেন সংকটের একটি স্থায়ী সমাধান চায় জাতিসংঘ। জাতিসংঘের দূত হান্স গ্রুন্ডবার্গ আরও জানান যুদ্ধের অবসান ঘটাতে সমাধানের উপায় বের করতে বিবদমান দুই পক্ষও প্রস্তুত।
-
এবার সামরিক অ্যাটাশে বিনিময় করবে ইরান ও সৌদি আরব
আগস্ট ১৭, ২০২৩ ০৬:৫৪ইরান ও সৌদি আরবের সামরিক কর্মকর্তারা দু’দেশের মধ্যে সামরিক অ্যাটাশে বিনিময় করতে সম্মত হয়েছেন। চীনের মধ্যস্থতায় এক চুক্তির ভিত্তিতে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন ও দূতাবাস চালু হওয়ার পর সামরিক অ্যাটাশে বিনিময় করতে সম্মত হলো দু’দেশ।
-
লেবাননের হিজবুল্লাহ মহাসচিবের হুমকিকে গুরুত্ব দিচ্ছে ইসরাইলি গণমাধ্যম
আগস্ট ১৬, ২০২৩ ১৪:১৪লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর হুমকিকে গুরুত্বের সঙ্গে নিয়েছে ইসরাইলি গণমাধ্যম।
-
হামলা থেকে মার্কিন সেনারাও নিরাপদ থাকবে না: ইয়েমেনি বাহিনী
আগস্ট ১৬, ২০২৩ ১৩:৪৭ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের এক কর্মকর্তা বলেছেন: আমেরিকা শান্তি চায় না। ইয়েমেনি বাহিনীর পরবর্তী হামলার টার্গেট থেকে আমেরিকার সামরিক বাহিনী নিরাপদ থাকবে না।
-
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ইসরাইল মারাত্মক হুমকি সৃষ্টি করেছে
আগস্ট ১৬, ২০২৩ ১৩:০১সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আলী মাহমুদ আব্বাস বলেছেন, ইহুদিবাদী ইসরাইল পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হয়ে উঠেছে। তিনি বলেন, দখলদার এই শক্তি আমেরিকার আগ্রাসী নীতি বাস্তবায়নে সহযোগিতা করছে।
-
পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসনে দুই ফিলিস্তিনি শহীদ
আগস্ট ১৬, ২০২৩ ১১:৫৯অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের পূর্বাঞ্চলে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের আগ্রাসনে দুই ফিলিস্তিনি তরুণ শহীদ হওয়ার পর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।