-
প্রতিরোধ সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলায় ৮ ইসরাইলি হতাহত
মে ১২, ২০২৩ ১১:৪০ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ ইসরাইলি হতাহত হয়েছে। ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার জবাবে ফিলিস্তিনী সংগ্রামী যোদ্ধারা পাল্টা ক্ষেপনাস্ত্র হামলা চালায়। তাদের হামলায় অন্তত ১ জন ইহুদিবাদী নিহত এবং আরও ৭জন আহত হওয়ার খবর দিয়েছে ইহুদিবাদী মিডিয়াগুলো ।
-
গাজায় ইসলামি জিহাদের পঞ্চম কমান্ডারকে হত্যা করেছে ইসরাইল
মে ১২, ২০২৩ ১০:৪৪অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের একজন শীর্ষস্থানীয় কমান্ডার নিহত হয়েছেন। আজ (শুক্রবার) ভোররাতে ওই কমান্ডার শহীদ হন।
-
আসকালানে ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো উন্নত মানের: ইসরাইল
মে ১১, ২০২৩ ১৬:৪৯আসকালান উপশহরে ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো উন্নত মানের বলে স্বীকার করেছে দখলদার ইসরাইল।
-
তেহরানে নিয়োগের জন্য রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে সৌদি আরব
মে ১১, ২০২৩ ১৫:৩৮ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিয়োগের জন্য নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা করেছে সৌদি আরব। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে এ তথ্য জানিয়েছেন।
-
ইসরাইলি হামলা চলছে, বাড়ছে শহীদের সংখ্যা; ঐক্যবদ্ধ থেকে মোকাবেলার আহ্বান হামাসের
মে ১১, ২০২৩ ১৩:৪০দখলদার ইসরাইলের বর্বর হামলার প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি সংগ্রামীদের ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া প্রতিরোধ সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, আগ্রাসীদের সব ধরণের তৎপরতা মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছেন।
-
মার্কিন ভূমিকার নিন্দা ও সমালোচনা করলেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী
মে ১১, ২০২৩ ১৩:৩৮তুরস্কের আসন্ন প্রেসিডেন্ট এবং সংসদ নির্বাচনের ওপর প্রভাব বিস্তারের ক্ষেত্রে পশ্চিমা মিডিয়ায় নেতৃত্ব দেয়ার জন্য আমেরিকার সমালোচনা করেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেয়মান সোইলু। তিনি বলেন, তুর্কি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আমেরিকা জোরালোভাবে পরিকল্পনা নিয়েছে।
-
মার্কিন চাপ উপেক্ষা করে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনে সৌদি আরব ও সিরিয়া কাজ চালিয়ে যাচ্ছে
মে ১১, ২০২৩ ০৯:৫৩সৌদি আরবের পরারাষ্ট্র মন্ত্রণালয় সিরিয়ার সাথে পূর্ণাঙ্গ সম্পর্ক স্থাপনের প্রক্রিয়া শুরু করার খবর দিয়েছে। মন্ত্রণালয়ের এক টুইটার-বার্তায় বলা হয়েছে, সৌদি আরব ও সিরিয়া হচ্ছে ভ্রাতৃপ্রতিম দেশ। তাই আরবদের অভিন্ন কর্মকাণ্ড এগিয়ে নেয়া এবং এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার স্বার্থে দামেস্কের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।
-
গাজা উপত্যকায় ইসরাইলি গণহত্যার নিন্দা জানালেন জাতিসংঘ মহাসচিব
মে ১১, ২০২৩ ০৬:৩৭ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের গণহত্যার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, ইসরাইলের হত্যাকাণ্ড কোনভাবেই গ্রহণযোগ্য নয়।
-
ইসরাইলি বিমান হামলার জবাবে জিহাদ আন্দোলনের ৪০০ রকেট নিক্ষেপ
মে ১১, ২০২৩ ০৫:১৭ইহুদিবাদী ইসরাইল অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে। গতকাল (বুধবার) বিকেল থেকে শুরু হওয়া নতুন হামলায় এ পর্যন্ত অন্তত ১১ জন ফিলিস্তিনি শহীদ এবং বহু আহত হয়েছেন। শহীদ ফিলিস্তিনিদের মধ্যে ইসলামি জিহাদ আন্দোলনের রকেট ইউনিটের কমান্ডার রয়েছেন বলে জানা গেছে।
-
নির্বাচনের আগ মুহূর্তে সরকারি কর্মচারিদের বেতন বাড়ালেন এরদোগান
মে ১০, ২০২৩ ১৪:৪৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার দেশের সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন শতকরা ৪৫ ভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। আগামী ১৪ মে তুরস্কে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। তার আগ মুহূর্তে এরদোগান রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারিদের বড় রকমের বেতন বাড়ানোর উদ্যোগ নিলেন।