-
কয়েক ঘণ্টা আগে জাতীয় পরিষদের অধিবেশন ডাকলেন প্রেসিডেন্ট আলভি
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ০৬:১৮পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করেছেন। তাকে পাশ কাটিয়ে জাতীয় পরিষদ সচিবালয় পার্লামেন্টের অধিবেশন ডাকার দু’দিন পর গত মধ্যরাতে প্রেসিডেন্ট আলভি এ পদক্ষেপ নেন। আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায় অধিবেশন বসেছে।
-
মার্কিন নিষেধাজ্ঞা 'প্রযোজ্য নাও হতে পারে': পাক জ্বালানিমন্ত্রী
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১৭:০১পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানিমন্ত্রী মোহাম্মাদ আলী বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দেশটির ওপর আমেরিকা যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ইরান-পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্প নির্মাণের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে। ইসলামবাদের পক্ষ থেকে এই প্রকল্পের কাজ নতুন করে শুরু করার আগ মুহূর্তে তিনি এই মন্তব্য করলেন।
-
ইউক্রেনে ন্যাটো সেনা মোতায়েন করলে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১৫:২৯রাশিয়ার জাতীয় সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের ভাইস স্পিকার কনস্টান্টিন কোসাচেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সেনা মোতায়েন করা হলে তাকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে বিবেচনা করা হবে এবং এতে বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হবে।
-
ফিলিস্তিনিদের দুর্ভিক্ষে ফেলার জন্য ইসরাইলকে জবাবদিহিতার আওতায় আনতেই হবে
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ১০:১২জাতিসংঘের খাদ্য অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি মাইকেল ফাখরি বলেছেন, গাজায় যুদ্ধাপরাধ এবং ইচ্ছাকৃতভাবে সেখানকার ফিলিস্তিনিদেরকে দুর্ভিক্ষের মুখে ফেলার কারণে ইহুদিবাদী ইসরাইলকে অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে।
-
গাজার রাফাহ শহরে আগ্রাসনের পরিণতির হবে ভয়াবহ: মিসর
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৬:১৩গাজা উপত্যকার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে স্থল আগ্রাসন চালানোর ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে মিসর। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি গতকাল (মঙ্গলবার) জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদ বা ইউএনএইচসিআর- এর ৫৫তম সম্মেলনে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
যুদ্ধবিরতির সম্ভাবনা তৈরি হয়নি, বাইডেন ‘অপরিপক্ক’ মন্তব্য করেছেন: হামাস
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৬:০৩গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আসন্ন হয়ে পড়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তাকে ‘অপরিপক্ক’ বলে নিন্দা জানিয়েছে হামাস। সংগঠনটির একজন কর্মকর্তা বলেছেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি না জেনেই বাইডেন এ মন্তব্য করেছেন।
-
ইউক্রেনে সেনা পাঠালে ইউরোপের সঙ্গে সংঘাত অনিবার্য হয়ে উঠবে: রাশিয়া
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ০৫:৪৮ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের সেনা মোতায়েন করার ব্যাপারে এই জোটের ইউরোপীয় সদস্যদেশগুলোকে সতর্ক করে দিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, সেরকম কিছু হলে ইউরোপের সঙ্গে রাশিয়ার যুদ্ধ অনিবার্য হয়ে উঠবে।
-
পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটা সম্পর্কে বোরেলের স্বীকারোক্তি
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:১৩ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল স্বীকার করেছেন যে ইউক্রেনে রুশ সামরিক অভিযান ও গাজায় যুদ্ধ শুরু হওয়ার মধ্য দিয়ে পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটেছে।
-
পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটা সম্পর্কে বোরেলের স্বীকারোক্তি
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ১১:০৪ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেফ বোরেল স্বীকার করেছেন যে ইউক্রেনে রুশ সামরিক অভিযান ও গাজায় যুদ্ধ শুরু হওয়ার মধ্য দিয়ে পাশ্চাত্যের বৈশ্বিক একাধিপত্যের অবসান ঘটেছে।
-
পাকিস্তান সংসদের অধিবেশন ডেকেছে জাতীয় পরিষদ সচিবালয়
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ০৯:১৭পাকিস্তানে আগামী বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করেছে জাতীয় পরিষদ সচিবালয়। প্রেসিডেন্ট আরিফ আলভি অধিবেশন আহ্বান না করায় জাতীয় পরিষদ সচিবালয় এই অধিবেশন ডেকেছে।