-
ব্রিকস জোট এবং বিশ্ব ব্যবস্থায় নয়া মেরুকরণ
আগস্ট ৩০, ২০২৩ ১০:০২ব্রিকস গ্রুপে ৬টি নতুন দেশ যুক্ত হওয়ায় ১১টি দেশের এই সংস্থাটি বৈশ্বিক পর্যায়ে একটি নতুন মেরুকরণ তৈরি করবে।
-
গ্যাবনে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে সামরিক বাহিনী, নির্বাচনে বিশ্বাসহীনতার অভিযোগ
আগস্ট ৩০, ২০২৩ ০৯:৫৯পশ্চিম আফ্রিকার দেশ গ্যাবনে সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই সামরিক বাহিনী ওই নির্বাচনে বিশ্বাসহীনতার অভিযোগ তুলে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে।
-
মহাপ্রলয়ের’ ঝুঁকির মধ্যে পড়তে যাচ্ছে পৃথিবী: মেদভেদেভ
আগস্ট ৩০, ২০২৩ ০৬:৪৩রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পাশ্চাত্য যদি ইউক্রেনকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিতে শুরু করে তাহলে পৃথিবী ‘মহাপ্রলয়ের’ ঝুঁকির মধ্যে পড়ে যাবে যা তার ধ্বংস ডেকে আনবে।
-
বাণিজ্যিক ইস্যুকে ‘রাজনীতিকরণ’ করার বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
আগস্ট ৩০, ২০২৩ ০৬:২৭বাণিজ্যিক ইস্যুগুলোকে ‘রাজনীতিকরণ’ করার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে চীন। বেইজিং বলেছে, এ ধরনের পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য ‘বিপর্যয়কর’ প্রমাণিত হবে।
-
ইয়েভগেনি প্রিগোঝিন নিজের শহর সেন্ট পিটার্সবার্গে সমাহিত
আগস্ট ৩০, ২০২৩ ০৬:১৭ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাশিয়ার প্রাইভেট সামরিক কোম্পানি ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোঝিনকে তার নিজের শহর সেন্ট পিটার্সবার্গে সমাহিত করা হয়েছে। ওয়াগনারের জনসংযোগ শাখা টেলিগ্রামে সংক্ষিপ্ত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
-
ইমরান খানের কারাদণ্ড স্থগিত করে মুক্তির আদেশ দিলো ইসলামাবাদ হাইকোর্ট
আগস্ট ২৯, ২০২৩ ১৫:০২ইসলামাবাদ হাইকোর্ট পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আদেশ দিয়েছে। কারাগারে থাকা ইমরান খানের আবেদন পরীক্ষা করার পর আদালত তার কারাদণ্ড স্থগিত করে মুক্তির আদেশ দেয়।
-
আল্টিমেটাম সত্ত্বেও নাইজার ত্যাগ করবেন না ফরাসি রাষ্ট্রদূত: ম্যাকরন
আগস্ট ২৯, ২০২৩ ১১:৪৩ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, সামরিক অভ্যুত্থান-কবলিত নাইজারের সামরিক সরকার দেশটি ত্যাগ করতে চূড়ান্ত সময়সীমা বেধে দিলেও দেশটিতে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সেদেশ ত্যাগ করবেন না। তিনি গতকাল (সোমবার) রাজধানী প্যারিসে কূটনীতিকদের এক সম্মেলনে দেয়া বক্তব্যে একথা ঘোষণা করেন।
-
আমেরিকার ‘বেপরোয়া তৎপরতার’ কারণে পরমাণু যুদ্ধের আশঙ্কা বেড়ে যাচ্ছে
আগস্ট ২৯, ২০২৩ ০৮:২৩মার্কিন যুক্তরাষ্ট্র তার বেপরোয়া সংঘাতমূলক তৎপরতার মাধ্যমে কোরীয় উপদ্বীপে ‘পরমাণু যুদ্ধের’ আশঙ্কা বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উন আজ (মঙ্গলবার) সেদেশের নৌবাহিনী দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময় এ অভিযোগ করেন।
-
কোনো সংলাপ নয়, চাই আরএসএফের পরাজয়: সুদানের সেনাপ্রধান
আগস্ট ২৯, ২০২৩ ০৬:৩৭সুদানের সেনাপ্রধান জেনালে আব্দেল ফাত্তাহ আল-বুরহান প্রতিদ্বন্দ্বী আধা সামরিক বাহিনী- র্যাপিড সাপোর্ট ফোর্স বা আরএসএফের সঙ্গে যেকোনো ধরনের সংলাপের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, অবধারিত বিজয়ের মাধ্যমে আরএসএফকে পরাজয়ের স্বাদ আস্বাদন করানো হবে।
-
'ইউক্রেনে ন্যাটো জোটের কৌশল ব্যর্থ হয়েছে'
আগস্ট ২৮, ২০২৩ ১১:৩৯ইতালির সাবেক প্রধানমন্ত্রী জিসেপ কোন্তে বলেছেন, রাশিয়াকে পরাজিত করা এবং দেশটির অর্থনীতিকে ভেঙে দেয়ার জন্য মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট যে সমস্ত চেষ্টা চালিয়েছে এবং কৌশল অবলম্বন করেছে তার সবই ব্যর্থ হয়েছে।