বিশ্ব
  • পানিবণ্টন নিয়ে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: তালেবান

    পানিবণ্টন নিয়ে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: তালেবান

    জুন ২১, ২০২২ ০৫:২৮

    একটি আফগান প্রতিনিধিদলের সাম্প্রতিক ইরান সফরে দু’দেশের মধ্যদিয়ে প্রবাহিত হিরমান্দ নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে কাবুল। আফগানিস্তানের জ্বালানি ও পানিসম্পদ মন্ত্রণালয় বলেছে, ওই মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি তেহরান সফর করেছে।

  • ইরানের বৈজ্ঞানিক অগ্রগতিতে বিস্মিত হয়েছি: প্রেসিডেন্ট মাদুরো

    ইরানের বৈজ্ঞানিক অগ্রগতিতে বিস্মিত হয়েছি: প্রেসিডেন্ট মাদুরো

    জুন ২১, ২০২২ ০২:৫৮

    ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরান সফর শেষে দেশে ফিরে বলেছেন, তিনি ইরানের বিজ্ঞান ও প্রযুক্তিগত অগ্রগতি দেখে বিস্মিত হয়েছেন।সোমবার কারাকাসে আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে মাদুরো বলেন, বিগত কয়েক বছরে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে ইরান যে অভূতপূর্ব উন্নতি অর্জন করেছে তা দেখে বিস্মিত হয়েছি।

  • মানবাধিকার ইস্যুতে মার্কিন দ্বৈত নীতি: সমালোচনার মুখে বাইডেন প্রশাসন

    মানবাধিকার ইস্যুতে মার্কিন দ্বৈত নীতি: সমালোচনার মুখে বাইডেন প্রশাসন

    জুন ২০, ২০২২ ১৫:২০

    মার্কিন যুক্তরাষ্ট্র সৌদি আরবের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেল বাণিজ্য এবং মানবাধিকার ইস্যু- এই দুইয়ের মধ্যে এখন পর্যন্ত তেলকেই বেছে নিয়েছে। তাই আগামী মাসে সৌদি আরবে প্রেসিডেন্ট জো বাইডেনের আসন্ন সফর অস্বাভাবিক কোনো ঘটনা নয়।

  • রাশিয়ার তেলকূপ খনন স্থাপনায় হামলা; বেশ কয়েকজন আহত

    রাশিয়ার তেলকূপ খনন স্থাপনায় হামলা; বেশ কয়েকজন আহত

    জুন ২০, ২০২২ ১৪:৩৭

    কৃষ্ণ সাগরের ক্রিমিয়া উপকূলে রাশিয়ার তেলকূপ খনন স্থাপনায় হামলা হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হন এবং অনেককে সেখান থেকে উদ্ধার করা হয়। হামলার জন্য ক্রিমিয়া অঞ্চলের প্রধান সের্গেই আকসিয়োনভ ইউক্রেনকে দায়ী করেছেন।

  •  ‘অস্ত্র না থাকলে আমরা শাবল দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব’

    ‘অস্ত্র না থাকলে আমরা শাবল দিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করব’

    জুন ২০, ২০২২ ১২:৪১

    ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, তার দেশের সেনাদের কাছে যদি কোনো অস্ত্র না থাকে তাহলেও কিয়েভ সরকার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রাখবে। ফলে পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে গতি বাড়াতে হবে। অন্যথায় ইউক্রেনের সেনাদের নিহত হওয়ার জন্য তাদেরকে দায় নিতে হবে।

  • ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ব্রিটিশ বাহিনীকে প্রস্তুত হতে হবে’

    ‘রাশিয়ার সঙ্গে যুদ্ধের জন্য ব্রিটিশ বাহিনীকে প্রস্তুত হতে হবে’

    জুন ২০, ২০২২ ১১:৫৩

    ব্রিটেনের নতুন জেনারেল স্টাফ জেনারেল প্যাট্রিক স্যান্ডার্স বলেছেন, ইউরোপে আরেকবার যুদ্ধ করার জন্য তার দেশের সামরিক বাহিনীকে প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন, রাশিয়াকে পরাজিত করার সক্ষমতা অর্জন করা জরুরি হয়ে পড়েছে।

  • কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী গুস্তাভো

    কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বামপন্থী গুস্তাভো

    জুন ২০, ২০২২ ১০:২২

    কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী ও সাবেক এম-১৯ গেরিলা আন্দোলনের নেতা গুস্তাভো পেট্রো বিজয়ী হয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথম প্রগতিশীল কোনো বাম নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। নির্বাচনের সময় গুস্তাভো দেশের সামাজিক ও অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

  • ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো চীন

    ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালালো চীন

    জুন ২০, ২০২২ ০৭:৫৯

    চীন ঘোষণা করেছে যে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে এবং তারা যেমনটি প্রত্যাশা করেছিল তেমনই সফলতা এসেছে বলে জানিয়েছে।

  • আমেরিকা ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে: ওয়াশিংটন পোস্ট

    আমেরিকা ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে: ওয়াশিংটন পোস্ট

    জুন ২০, ২০২২ ০৬:০১

    আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনে দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট। ইউক্রেন যুদ্ধ ‘বহু বছর স্থায়ী’ হতে পারে বলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট- ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সতর্ক করে দেয়ার পর দৈনিকটি এ খবর দিল।