বিশ্ব
  • ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দেবে না বাইডেন প্রশাসন

    ইউক্রেনকে দীর্ঘপাল্লার অস্ত্র দেবে না বাইডেন প্রশাসন

    মে ৩১, ২০২২ ১১:১২

    ইউক্রেন থেকে রাশিয়ায় আক্রমণ করা সম্ভব -এমন দীর্ঘপাল্লার কোনো অস্ত্র কিয়েভ সরকারকে দেবে না মার্কিন প্রশাসন। গতকাল (সোমবার) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দিয়েছেন।

  • ৫০ বছরের মধ্যে জার্মানিতে মুদ্রাস্ফীতি এখন সর্বোচ্চ

    ৫০ বছরের মধ্যে জার্মানিতে মুদ্রাস্ফীতি এখন সর্বোচ্চ

    মে ৩১, ২০২২ ১০:১৩

    জার্মানিতে গত ৫০ বছরের মধ্যে মুদ্রাস্ফীতির হার এই মুহূর্তে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির সরকারি হিসাব অনুসারে, বর্তমানে মুদ্রাস্ফীতির হার ৭.৯ ভাগ।

  • রাশিয়া-ইউক্রেন নতুন দফা আলোচনার প্রস্তাব দিল তুরস্ক

    রাশিয়া-ইউক্রেন নতুন দফা আলোচনার প্রস্তাব দিল তুরস্ক

    মে ৩১, ২০২২ ০৫:০৬

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান নতুন করে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। গতকাল (সোমবার) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন। এরদাগান বলেছেন, নতুন দফা আলোচনার স্বাগতিক দেশ হতে তুরস্ক প্রস্তুত রয়েছে।

  • হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

    হল্যান্ডকে গ্যাস সরবরাহ বন্ধ করতে পারে রাশিয়া

    মে ৩১, ২০২২ ০৪:১০

    রাশিয়ার প্রধান গ্যাস কোম্পানি গ্যাজপ্রম বলেছে, হল্যান্ড যদি রাশিয়ার নিজস্ব মুদ্রার রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে না চায় তাহলে আজ ৩১ মে থেকে দেশটিকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হবে। হল্যান্ডের কাছে এপ্রিল মাসের গ্যাসের বিল বাকি রয়েছে।

  • পতনের মুখে ইউক্রেনের সেভেরোদভিনস্ক; শহরের গভীরে রুশ সেনারা

    পতনের মুখে ইউক্রেনের সেভেরোদভিনস্ক; শহরের গভীরে রুশ সেনারা

    মে ৩০, ২০২২ ১৪:০০

    ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্কের সেভেরোদভিনস্ক শহরের গভীরে ঢুকে পড়েছে রুশ সেনারা। দোনবাস তথা লুহানস্ক ও দোনেৎস্ক-কে স্বাধীন করাই ইউক্রেনে বিশেষ অভিযানের মূল লক্ষ্য বলে রাশিয়া ঘোষণা করার পরপরই এই শহরে রুশ বাহিনীর অগ্রযাত্রার খবর এলো। 

  • রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়ন কেন ব্যর্থ?

    রাশিয়ার ওপর তেল নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়ন কেন ব্যর্থ?

    মে ৩০, ২০২২ ১৩:৩০

    রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠদফা নিষেধাজ্ঞার প্যাকেজ বাস্তবায়নের বিষয়ে একটি ঐক্যমতে পৌঁছানোর ব্যাপারে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। হাঙ্গেরির বিরোধীতায় নিষেধাজ্ঞার এ প্যাকেজ বাস্তবায়ন হতে পারে নি বলে জানা গেছে।

  • রাষ্ট্রীয় জরুরি অবস্থা তুলে নিতে বাধ্য হয়েছে সুদানের জান্তা সরকার

    রাষ্ট্রীয় জরুরি অবস্থা তুলে নিতে বাধ্য হয়েছে সুদানের জান্তা সরকার

    মে ৩০, ২০২২ ০৯:৪৮

    সুদানে অভ্যুত্থান-বিরোধীদের রক্তক্ষয়ী সংঘর্ষের পর দেশটির জান্তা সরকারের প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান রাষ্ট্রীয় জরুরি অবস্থা তুলে দিতে বাধ্য হয়েছেন। সুদানে গত ২৫ অক্টোবর থেকে রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করা ছিল এবং শনিবার সেখানে অভ্যুত্থানবিরোধী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।

  • মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হলেন মার্কিন স্পিকারের স্বামী

    মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়ে আটক হলেন মার্কিন স্পিকারের স্বামী

    মে ৩০, ২০২২ ০৪:০৩

    মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর সময় আটক হয়েছেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নাপা কাউন্টি থেকে তিনি ট্রাফিক পুলিশের হাতে আটক হন।

  • আর্কটিক সার্কেলে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করবে ফিনল্যান্ড

    আর্কটিক সার্কেলে এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করবে ফিনল্যান্ড

    মে ২৯, ২০২২ ১৪:১১

    আর্কটিক সার্কেলে অবস্থিত রোভানিয়েমি বিমানঘাঁটিতে মার্কিন নির্মিত এফ-৩৫ জঙ্গিবিমান মোতায়েন করবে ফিনল্যান্ড। এ বিমানঘাঁটিটি ফিনল্যান্ডের সর্ব-উত্তরের বিমানঘাঁটি এবং এটি স্যান্টাক্লজ এলাকার কাছে অবস্থিত।