-
আমেরিকায় সহিংসতা, ভয় ও আতঙ্কের মাত্রা ছাড়িয়ে গেছে: জো বাইডেনের স্বীকারোক্তি
মে ২৯, ২০২২ ১২:৫৯আমেরিকায় সহিংসতার মাত্রা ছাড়িয়ে গেছে, এখানে ভয়ের মাত্রা ছাড়িয়ে গেছে, এখানে আতঙ্কের মাত্রা ছাড়িয়ে গেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এভাবেই বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে খ্যাত নিজ দেশের ভয়ানক পরিস্থিতির কথা তুলে ধরেছেন।
-
নেপালের নিখোঁজ বিমান বিধ্বস্তের শব্দ শুনেছেন স্থানীয়রা
মে ২৯, ২০২২ ১২:০৮কয়েক জন বিদেশিসহ ২২ জন যাত্রীকে নিয়ে নিখোঁজ হয়েছে নেপালের একটি বিমান। এটি বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারলাইনসের বলে জানা গেছে।
-
ইউক্রেনের লিমান শহর নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া
মে ২৯, ২০২২ ১০:০৮রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানিয়েছে, ইউক্রেনের দোনবাস অঞ্চলের লিমান শহরটি পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছে রুশ সেনারা। শহরটি বর্তমানে রুশ সেনারা এবং ওই অঞ্চলের রুশপন্থি যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। লিমান শহরটি ‘রেলওয়ে হাব’ হিসেবে পরিচিত।
-
ইউরোপীয় ইউনিয়নের কাছে জবাব চান জেলেনস্কি
মে ২৯, ২০২২ ০৯:০১ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হল্যান্ডের রেডিও চ্যানেল এনওএস-কে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের কোনো ভবিষ্যৎ আছে কিনা তা হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুত্তেকে পরিষ্কার করে বলতে হবে। ইউরোপীয় ইউনিয়নে ইউক্রেনের সদস্যপদের বিষয়ে যেসব নেতা আপত্তি করে আসছেন হল্যান্ডের প্রধানমন্ত্রী রুত্তে তার অন্যতম।
-
ইউক্রেনের কাছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে আমেরিকা
মে ২৯, ২০২২ ০৮:১১রাশিয়ার সামরিক বাহিনীকে মোকাবেলার জন্য ইউক্রেনের কাছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পাঠাবে আমেরিকা। ইউক্রেনকে অস্ত্র দেয়া থেকে বিরত থাকতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের হুঁশিয়ারি উপেক্ষা করেই ওয়াশিংন এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে। এতে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার চলমান সংকট আরো গভীর হবে বলে আশংকা করা হচ্ছে।
-
'রাশিয়ার সঙ্গে চুক্তি করে লাভ নেই, শক্তি প্রয়োগেই থামাতে হবে'
মে ২৯, ২০২২ ০৭:২৩ইউক্রেনের প্রধান শান্তি আলোচক মিখাইলো পোদোলিয়াক বলেছেন, রাশিয়ার সঙ্গে চুক্তি করার চিন্তা করে কোনো লাভ নেই বরং তাকে শক্তি প্রয়োগের মাধ্যমেই থামাতে হবে। গতকাল (শনিবার) টেলিগ্রামে দেয়া এক পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী একথা বলেন।
-
ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ: পাশ্চাত্যকে আবার হুঁশিয়ারি দিল রাশিয়া
মে ২৯, ২০২২ ০৩:৩৯রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে- এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পাশ্চাত্যের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। পশ্চিমাদের উদ্দেশে তিনি বলেন, ‘যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটা হবে মারাত্মক একটি পদক্ষেপ।’
-
উত্তেজনার মধ্যেই হাইপারসনিক 'জিরকন' ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া
মে ২৮, ২০২২ ১৭:২৯হাইপারসনিক ক্ষেপণাস্ত্র 'জিরকন' সফলভাবে উৎক্ষেপণ করেছে রাশিয়া। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ এবং গোটা ইউরোপ ও আমেরিকার সঙ্গে উত্তেজনার মধ্যেই এটি উৎক্ষেপণ করল মস্কো।
-
রাশিয়ার সঙ্গে জার্মানির সরাসরি সংঘাত বাধতে পারে: সাবেক গোয়েন্দা প্রধান
মে ২৮, ২০২২ ১৩:১৫জার্মানির সাবেক গোয়েন্দা প্রধান হ্যান্স-গিয়োর্গ ম্যাসেন সতর্ক করে বলেছেন, ইউক্রেনকে বার্লিন যেসব অস্ত্র সরবরাহ করছে তার কারণে রাশিয়ার সঙ্গে জার্মানির সরাসরি সংঘাত শুরু হতে পারে।
-
ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ ভাড়াটে যোদ্ধা
মে ২৮, ২০২২ ১২:২৮ইউক্রেনে যুদ্ধ করতে গিয়ে মৃত্যুদণ্ডের মুখে পড়েছে ব্রিটেন ও মরক্কোর সন্দেহভাজন তিন ভাড়াটে যোদ্ধা। তারা ইউক্রেনের সেনাদের পক্ষে লড়াইয়ে যোগ দেয় এবং পরবর্তীতে দোনেস্ক পিপলস রিপাবলিকের বাহিনীর হাতে ধরা পড়ে। সেখানকার সরকারি কৌঁসুলির কার্যালয় থেকে শুক্রবার বলা হয়েছে, এসব ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেয়ার সম্ভাবনা রয়েছে।