-
চীন-রাশিয়ার ভেটোর মুখে মার্কিন প্রস্তাব বাতিল
মে ২৮, ২০২২ ১০:২১নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার পর উত্তর কোরিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন সরকার। মার্কিন অর্থ মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) ওই নিষেধাজ্ঞা আরোপ করে।
-
বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য রাশিয়াকে দায়ী করা অর্থহীন: পুতিন
মে ২৮, ২০২২ ০৬:২০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বব্যাপী খাদ্য সংকটের জন্য তার দেশকে দায়ী করার যে চেষ্টা করা হচ্ছে তা সম্পূর্ণ অর্থহীন।তিনি অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নাহামেরের সঙ্গে এক টেলিফোনালাপে একথা বলেন।ওই টেলিফোনালাপের বরাত দিয়ে ক্রেমলিন এ তথ্য জানিয়েছে।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রস্তাবে ভেটো দিল চীন ও রাশিয়া
মে ২৭, ২০২২ ০৭:৩৩উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া ও চীন। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৩ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও চীন ও রাশিয়ার ভেটোর কারণে এটি পাস হতে পারেনি।
-
পার্টিগেট কেলেঙ্কারি: অকপটে দায় স্বীকার করে ক্ষমা চাইলেন জনসন
মে ২৭, ২০২২ ০৩:২০ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন করোনা মহামারির সময় কয়েকটি পার্টিতে নিজের উপস্থিতির জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছেন। করোনা মহামারির কারণে যখন ব্রিটেনজুড়ে লকডাউন চলছিল এবং গণজমায়েত সম্পূর্ণ নিষিদ্ধ ছিল তখন এসব পার্টির খবর প্রকাশের ঘটনা জনসন সরকারের জন্য বড় ধরনের কেলেঙ্কারির জন্ম দিয়েছে এবং একে ‘পার্টিগেট কেলেঙ্কারি’ নামে অভিহিত করা হচ্ছে।
-
নিষেধাজ্ঞা তুলে নিলে খাদ্য সংকট এড়াতে অবদান রাখব: পুতিন
মে ২৭, ২০২২ ০২:৫২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমারা যদি তার দেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেয়, তাহলে বিশ্বব্যাপী খাদ্য সংকট এড়াতে মস্কো উল্লেখযোগ্য অবদান রাখতে প্রস্তুত। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে এক ফোনালাপে এ কথা বলেন তিনি।
-
রাশিয়ার হামলার মুখে কিছুই করছে না ন্যাটো
মে ২৬, ২০২২ ১৪:০৫রাশিয়ার হামলার মুখে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট তেমন কিছুই করছে না বলে তীর্যক মন্তব্য করেছে ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রীর দিমিত্র কুলেবা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, রাশিয়ার হামলার মুখে ন্যাটো জোট তারা দেশকে সাহায্য করার বিষয়ে নিষ্ক্রিয় রয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করে তিনি বলেন, ২৭ জাতির এই জোট তার দেশকে সমর্থনের ক্ষেত্রে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে।
-
ইউক্রেনে বিদেশি অস্ত্রবাহী বিমান ভূপাতিত করল রাশিয়া
মে ২৬, ২০২২ ১৩:৪৯ইউক্রেনে বিদেশি অস্ত্রবাহী একটি সামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনাশেনকভ আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানিয়েছেন।
-
রাশিয়ার সামান্যই বৈদেশিক সম্পদ আটক করতে পেরেছে ইউরোপীয় ইউনিয়ন
মে ২৬, ২০২২ ১২:৫৬ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার দুই হাজার ৩০০ কোটি ইউরো বা দুই হাজার ৪৫০ কোটি ডলার মূল্যের বৈদেশিক সম্পদ আটক করতে পেরেছে। ইউরোপীয় ইউনিয়নের জাস্টিস কমিশনার দিদিয়ের রেইন্ডার্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
-
৬ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে: ইমরান খান
মে ২৬, ২০২২ ১২:৪৩ছয় দিনের মধ্যে পার্লামেন্ট ভেঙে নির্বাচনের তারিখ ঘোষণা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই'র চেয়ারম্যান ইমরান খান।
-
ফিনল্যান্ড ও সুইডেন প্রশ্নে তুরস্কের অবস্থানে পরিবর্তন নেই
মে ২৬, ২০২২ ১২:৩৪তুরস্ক সরকারের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছেন, তাই দেশের নিরাপত্তা বিষয়ক উদ্বেগ নিরসন না হওয়া পর্যন্ত সুইডেন এবং ফিনল্যান্ড ন্যাটো সামরিক জোটে যোগ দিতে পারবে না।