-
শেষ প্রতিরক্ষা ব্যুহ বিধ্বস্ত; রাশিয়ার পূর্ণ নিয়ন্ত্রণে মারিউপোল
মে ২১, ২০২২ ০৫:২৬ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী মারিউপোলের বহুল আলোচিত আজভস্টাল ইস্পাত কারখানার সর্বশেষ প্রতিরোধ ব্যুহ ভেঙে দিয়ে এটিকে পুরোপুরি দখল করার ঘোষণা দিয়েছে রাশিয়া। রুশ সেনারা নগরীটির নিয়ন্ত্রণ গ্রহণ করা সত্ত্বেও উগ্র জাতীয়তাবাদী আজভ মিলিশিয়ারা মারিউপোলের ওই বিশাল ইস্পাত কারখানায় অবস্থান নিয়ে গত কয়েক সপ্তাহ ধরে প্রতিরোধ চালিয়ে যাচ্ছিল।
-
শিগগিরই লুহানস্ক অঞ্চলটি পুরোপুরি মুক্ত হবে: রুশ প্রতিরক্ষামন্ত্রী
মে ২০, ২০২২ ১৫:২৯রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, খুব শিগগিরই লুহানস্ক অঞ্চলটি ইউক্রেনের কবল থেকে পুরোপুরি মুক্ত হবে। তিনি আজ (শুক্রবার) যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে এ কথা বলেন।
-
৪ বছরের মধ্যে ডলারের বিপরীতে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল
মে ২০, ২০২২ ১৪:১৯রাশিয়ার মুদ্রা রুবল চার বছরের মধ্যে মার্কিন ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। এছাড়া ইউরোর বিপরীতে সাত বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রুবল।
-
ইউক্রেনের জন্য আরো সামরিক তহবিল যোগান দিচ্ছে আমেরিকা
মে ২০, ২০২২ ০৫:৪৫ইউক্রেনকে সহায়তা দিতে মার্কিন সিনেটে পাস হওয়া চার হাজার কোটি ডলারের মধ্যে শিগগিরই ১০ কোটি ডলারের সামরিক সহায়তার চালান পাঠানো হবে বলে জানিয়েছে পেন্টাগন। গতকাল (বৃহস্পতিবার) পেন্টাগনের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
-
বাফেলো হত্যাকাণ্ড: পেইটন জেনড্রনকে অভিযুক্ত করলেন গ্র্যান্ড জুরি
মে ২০, ২০২২ ০৪:১২আমেরিকার নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলো শহরে বন্দুক হামলায় ১০ ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় সন্দেহভাজন পেইটন জেনড্রনের বিরুদ্ধে অভিযোগ আনার পক্ষে ভোট দিয়েছেন এইরি কাউন্টির গ্র্যান্ড জুরি। গতকাল (বৃহস্পতিবার) জেনড্রনকে আদালতে হাজির করা হয়। এরইমধ্যে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ আনা হয়েছে।
-
৪ হাজার কোটি ডলারের প্যাকেজ প্রস্তাব পাস করল মার্কিন সিনেট
মে ২০, ২০২২ ০৩:৫২ইউক্রেনের জন্য চার হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মার্কিন সরকার ইউক্রেনে যত সহায়তা পাঠিয়েছে এই প্যাকেজ তার মধ্যে সবচেয়ে বড়।
-
পাম তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিল ইন্দোনেশিয়া
মে ১৯, ২০২২ ১৫:৪৪পাম তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া। দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো আজ (বৃহস্পতিবার) বলেছেন, আগামী সোমবার থেকে পুনরায় পাম তেল রপ্তানি শুরু হবে।
-
ইউক্রেনে অস্ত্র পাঠিয়ে যুদ্ধের আগুন ছড়াচ্ছে আমেরিকা: ইভো মোরালেস
মে ১৯, ২০২২ ১৫:১৮বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেস বলেছেন, ইউক্রেনে শত শত কোটি ডলারের অস্ত্র পাঠিয়ে আমেরিকা যুদ্ধের আগুন ছড়িয়ে দিচ্ছে।
-
‘অবন্ধুসুলভ’ দেশের তালিকা প্রকাশ করল রাশিয়া
মে ১৯, ২০২২ ১৪:২৮রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার চেয়ারম্যানের ভিয়েচেস্লাভ ভলোদিন মস্কোর জন্য অবন্ধুসুলভ দেশের তালিকা প্রকাশ করেছেন। ইউক্রেনের চলমান সংঘাতকে কেন্দ্র করে যেসব দেশ রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেসব দেশকেই মূলত তিনি অবন্ধুসুলভ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছেন।
-
মারিওপলে আরো প্রায় ৮০০ যোদ্ধা আত্মসমর্পণ করেছে
মে ১৯, ২০২২ ১৩:৫৯ইউক্রেনের মারিওপল শহরের আজভস্টাল ইস্পাত কারখানা থেকে অবরুদ্ধ আরো ৭৭১ জন যোদ্ধা রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এ নিয়ে আজভস্টাল ইস্পাত কারখানা থেকে রাশিয়ার কাছে আত্মসমর্পণ করার সেনা সংখ্যা দাঁড়াল ১৭৩০-এ।