বিশ্ব
  • ফ্রান্স, ইতালি এবং স্পেনের ৮৫ কূটনীতিক বহিষ্কার করলো মস্কো

    ফ্রান্স, ইতালি এবং স্পেনের ৮৫ কূটনীতিক বহিষ্কার করলো মস্কো

    মে ১৯, ২০২২ ০৬:৪২

    ইউরোপীয় দেশগুলোর শত্রুতামূলক তৎরতার জবাবে ফ্রান্স, ইতালি এবং স্পেনের ৮৫ জন কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। ইউক্রেনে রাশিয়া সামরিক অভিযান শুরুর পর থেকে ইউরোপীয় দেশগুলো দফায় দফায় রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। তারই জবাব দিতে গতকাল (বুধবার) প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে তিন দেশের ৮৫ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দেয় মস্কো।

  • মারিওপলে ইউক্রেনের কত সেনা আত্মসমর্পণ করল?

    মারিওপলে ইউক্রেনের কত সেনা আত্মসমর্পণ করল?

    মে ১৮, ২০২২ ১৭:০৭

    ইউক্রেনের আজভস্ট্যাল ইস্পাত কারখানায় আটকে পড়া সেনাদের মধ্যে এ পর্যন্ত ৯৫৯ জন রাশিয়ার সামরিক বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (বুধবার) সকালে এ খবর দিয়েছে।

  • ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনা আটকে দিয়েছে তুরস্ক

    ন্যাটো জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনা আটকে দিয়েছে তুরস্ক

    মে ১৮, ২০২২ ১৬:৩০

    মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে ফিনল্যান্ড ও সুইডেনের অন্তর্ভুক্তির আলোচনা শুরু করতে দেয় নি তুরস্ক। দেশটি বলেছে, যতক্ষণ পর্যন্ত তুরস্কের নিরাপত্তার প্রতি সম্মান দেখানো না হবে, ততক্ষণ পর্যন্ত ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটো জোটের সদস্য হতে দেয়া হবে না।

  • ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি ইস্যুতে যে শর্ত দিল তুরস্ক

    ন্যাটোতে সুইডেন ও ফিনল্যান্ডের অন্তর্ভুক্তি ইস্যুতে যে শর্ত দিল তুরস্ক

    মে ১৮, ২০২২ ১৪:০৬

    সুইডেন ও ফিনল্যান্ডকে ন্যাটোর সদস্য হতে হলে তুরস্কের শর্ত মানতে হবে। রুশ বার্তা সংস্থা স্পুতনিক জানিয়েছে, সুইডেন ও ফিনল্যান্ডকে শর্ত দিয়েছে তুরস্ক সরকার।

  • শ্বেতাঙ্গ আধিপত্যবাদ সমাজের জন্য বিষ: জো বাইডেন

    শ্বেতাঙ্গ আধিপত্যবাদ সমাজের জন্য বিষ: জো বাইডেন

    মে ১৮, ২০২২ ১১:২৬

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, নিউইয়র্কের বাফেলো শহরে গত শনিবার উগ্রবাদী শ্বেতাঙ্গবাদী নাগরিকের গুলিতে যে ১০ ব্যক্তি নিহত হয়েছে তা নিতান্তই শ্বেতাঙ্গ আধিপত্যকামিতার ফসল। এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদ সমাজের জন্য বিষের মতো।

  • ন্যাটো জোটভুক্ত হতে সুইডেন, ফিনল্যান্ডের আবেদন

    ন্যাটো জোটভুক্ত হতে সুইডেন, ফিনল্যান্ডের আবেদন

    মে ১৮, ২০২২ ১০:২৮

    সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। আজ বুধবার এ দু'দেশ আবেদন জানায়।

  • 'রাশিয়ার তেল বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার'

    'রাশিয়ার তেল বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার'

    মে ১৮, ২০২২ ০৮:০১

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের পক্ষে রাশিয়ার বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার হবে। রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করার জন্য যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা সদস্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন তখন রুশ প্রেসিডেন্ট এই বক্তব্য দিলেন।

  • ‘মারিউপোলে আত্মসমর্পণকারী সব বেটাকে গুলি করে মারুন’

    ‘মারিউপোলে আত্মসমর্পণকারী সব বেটাকে গুলি করে মারুন’

    মে ১৮, ২০২২ ০৪:৫৩

    ইউক্রেনের মারিউপোল শহরে দুই মাসেরও বেশি সময় ধরে প্রতিরোধ চালানোর পর সোমবার আত্মসমর্পণকারী ইউক্রেনের সেনাদেরকে গুলি করে হত্যা করার দাবি জানিয়েছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। এসব সেনার বেশিরভাগ উগ্র জাতীয়তাবাদী ‘আজভ’ মিলিশিয়া যাদেরকে রাশিয়া ‘নাৎসিবাদী’ হিসেবে উল্লেখ করেছে। মস্কো বলছে, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য দেশটিকে ‘নাৎসিমুক্ত’ করা।

  • ন্যাটো জোটের সদস্য হওয়ার পক্ষে ভোট দিল ফিনল্যান্ডের জাতীয় সংসদ

    ন্যাটো জোটের সদস্য হওয়ার পক্ষে ভোট দিল ফিনল্যান্ডের জাতীয় সংসদ

    মে ১৭, ২০২২ ১৫:৪২

    মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য ফিনল্যান্ডের জাতীয় সংসদ একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এর আগে ফিনল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রী ন্যাটো জোটে যোগ দেয়ার পক্ষে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেন।