সিলেটের কানাইঘাটে রেডিও তেহরানের লিফলেট বিতরণ
https://parstoday.ir/bn/news/bangladesh-i101096-সিলেটের_কানাইঘাটে_রেডিও_তেহরানের_লিফলেট_বিতরণ
সিলেট কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ‘রেডিও তেহরান’ বাংলা বিভাগের প্রচারণা চালিয়েছে বেতারবিষয়ক শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর শাহপরান শাখা, সিলেট। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ১০, ২০২১ ১৭:৪৪ Asia/Dhaka
  • সিলেটের কানাইঘাটে রেডিও তেহরানের লিফলেট বিতরণ

সিলেট কানাইঘাট উপজেলার ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নে ইরানের রাষ্ট্রীয় প্রচারমাধ্যম ‘রেডিও তেহরান’ বাংলা বিভাগের প্রচারণা চালিয়েছে বেতারবিষয়ক শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)-এর শাহপরান শাখা, সিলেট। 

আজ (শুক্রবার) লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কাড়াবাল্লা, আটগ্রাম, সুরমা বাজার এবং বড়চাতল গ্রামে এ প্রচারণা করা হয়। একাধিক আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার সভাপতি মখলিছুর রহমানের নেতৃত্বে প্রচারণা কার্যক্রমে অংশ নেন ক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল।

এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখার যুগ্ম সম্পাদক-২ রায়হান উদ্দীন ও কার্যনির্বাহী সদস্য মো. সেলিম উদ্দীন চৌধুরী, ফুজায়েল আহমদ চৌধুরী, তানভীর আহমেদ চৌধুরী, নাঈম আহমেদ চৌধুরী, ফাহিম আহমেদ চৌধুরী, হামিদুর রহমান, ইত্তেফাক চৌধুরী হামজা, খছরুল আহমদ, মঈন উদ্দিন চৌধুরী, রুবেল আহমদ, কাড়াবাল্লা উত্তর সুরমা ফুটবল একাদশ দলের উপদেষ্টা মো. ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস আহমদ, সদস্য মো. জামিল আহমদ, হাসান আহমদ, মো. আল আমিন, মুহিন আহমদ, মো. আলবাব হোসেন, রেজাউল করিম, জয়নাল আহমদ, সালেকুর রহমান, মো. সাহেদ আহমদ, নাঈম আহমদ, মো. শাহ আলম ও হাসান আহমদ, মায়রুফ আহমদ শিপলু চৌধুরী, ফাহিম আহমদ, সুমন আহমদ লস্কর, মো. ফয়ছল আহমদ চৌধুরী প্রমুখ।

প্রচারণার সময় স্থানীয় কিশোর-তরুণ, যুবক ও মধ্যবয়সীদের মাঝে রেডিও তেহরান বাংলা বিভাগের লিফলেট বিতরণ করা হয় এবং রেডিও কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনতে উৎসাহিত করা হয়।#

 

বার্তা প্রেরক,

মো. সাখাওয়াত হোসেন

সাধারণ সম্পাদক, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান শাখা।

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।