আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং আয়োজিত কুইজের ফল প্রকাশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i107810-আইআরআইবি_ফ্যান_ক্লাব_ও_ভয়েস_অব_ডি_এক্সিং_আয়োজিত_কুইজের_ফল_প্রকাশ
আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে ২০২২ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১১, ২০২২ ১৪:২০ Asia/Dhaka
  • আইআরআইবি ফ্যান ক্লাব ও ভয়েস অব ডি-এক্সিং আয়োজিত কুইজের ফল প্রকাশ

আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জ এবং ভয়েস অব ডি-এক্সিং-এর যৌথ উদ্যোগে ২০২২ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত অনলাইন কুইজ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে।

এই পর্বে বাংলাদেশ ও ভারতের ১১০ জন প্রতিযোগী অংশ নিলেও সঠিক উত্তর দিয়েছেন ১০৬ জন। তাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরার প্রতিযোগী গিয়াস উদ্দিন আহম্মেদ।

বিজয়ীর ঠিকানায় পুরস্কার হিসেবে একটি রেডিও সেট ও সনদপত্র পাঠিয়ে দেওয়া হবে।

প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

পার্সটুডে/আশরাফুর রহমান/১১