লোডশেডিং নিয়ে বিএনপি কথা বলে কোন মুখে: প্রশ্ন সেতুমন্ত্রীর
সেপ্টেম্বরের আগে লোডশেডিং কাটবে না: তৌফিক-ই-এলাহী
বাংলাদেশের চলমান বিদ্যুতের লোডশেডিং আগামী সেপ্টেম্বরের আগে কাটবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী। সেপ্টেম্বরের দিকে বেশ কয়েকটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করবে। তখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হবে বলে জানান তিনি।
আজ (বৃহস্পতিবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গ্যাস ও বিদ্যুৎ উৎপাদন, বিতরণ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, এই সময়টা যুদ্ধের মতো। এ যুদ্ধ মোকাবেলায় সকলকে সহযোগিতা করতে হবে।
তিনি বলেন, 'সেপ্টেম্বর পর্যন্ত গ্রিডে সাড়ে ১৪ হাজার পর্যন্ত চাহিদা হতে পারে। সেখান থেকে কতটা কমাতে পারি সেই চিন্তা করা হচ্ছে। আমরা সাশ্রয়ী হলে হয়তো চাহিদা সাড়ে ১২ হাজারে নামিয়ে আনতে পারব। দোকানপাটগুলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ করা, অফিসের সময় কমিয়ে আনা যায় কি না (৯টা-৩টা), সেই চিন্তা করা হচ্ছে। এ ছাড়া প্রতিদিন অফিসে না গিয়ে ওয়ার্ক ফ্রম হোমের কথাও ভাবা হচ্ছে।
লোডশেডিং নিয়ে বিএনপি কথা বলে কোন মুখে: প্রশ্ন সেতুমন্ত্রীর
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা দেশে শতভাগ বিদ্যুৎ দিয়েছেন। সেই শতভাগ বিদ্যুৎ শতভাগই থাকবে।
দেশের কোথাও কোথাও লোড শেডিং হলেও এটা সাময়িক উল্লেখ ওবায়দুল কাদের জনগণকে এই পরিস্থিতিতে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন।
এ সমন্বয়, তিনি বিএনপি-জামায়াত আমলের সমালোচনা করে বলেন, বিএনপি-জামায়াত বিদ্যুৎ নিয়ে কথা বলে কোনো মুখে? তাদের কী বড় কথা বলার কিছু আছে। মনে আছে ফখরুল সাহেব আপনাদের সময় ঘণ্টায় ঘণ্টায় লোড শেডিং, দিনের পর দিন লোড শেডিং। আপনাদের লজ্জা যদি থাকতো লোড শেডিং নিয়ে কথা বলতেন না। জনগণ ভুলে যায়নি বিদ্যুৎ না দিয়ে খাম্বা দিয়েছেন, সে খাম্বায় দুর্নীতি।
এদিকে, ঈদুল আজহা উদযাপনে কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। এছাড়াও ঈদুল আজহার নামাজের জামাতে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। আজ বৃহস্পতিবার (৭ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনার দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।