রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তার আশ্বাস ইরানের: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত
https://parstoday.ir/bn/news/bangladesh-i114946-রোহিঙ্গা_প্রত্যাবাসনে_বাংলাদেশকে_সহায়তার_আশ্বাস_ইরানের_প্রধানমন্ত্রীর_সঙ্গে_বৈঠকে_রাষ্ট্রদূত
জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে ইরান সরকার বাংলাদেশকে সমর্থন করবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ২৫, ২০২২ ১৩:৪৪ Asia/Dhaka
  • রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশকে সহায়তার আশ্বাস ইরানের: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে রাষ্ট্রদূত

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের বিষয়ে ইরান সরকার বাংলাদেশকে সমর্থন করবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ মঙ্গলবার সকালে গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

রাষ্ট্রদূত মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্য নিয়েও তারা আলোচনা করেন।

এসময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বহুমুখীকরণে উভয় দেশেরই অনেক বেশি সম্ভাবনা রয়েছে।

ইরানের সঙ্গে ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অনেক ফারসি শব্দ, যার সংখ্যা প্রায় সাত হাজার, বাংলা ভাষায় সংযোজিত হয়েছে।

বাংলাদেশ ও ইরান অভিন্ন সংস্কৃতিক বন্ধনে আবদ্ধ বলেও আলোচনা করেন তারা। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।