দুর্ভিক্ষ মোকাবেলায় কাজ করবে দেশের যুবসমাজ: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i115286-দুর্ভিক্ষ_মোকাবেলায়_কাজ_করবে_দেশের_যুবসমাজ_প্রধানমন্ত্রী
যুবসমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্ভিক্ষ মোকাবিলায় যুবসমাজকে উদ্যোগী হতে হবে। মঙ্গলবার সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালী যোগ দিয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
নভেম্বর ০১, ২০২২ ১৪:৫৬ Asia/Dhaka
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    প্রধানমন্ত্রী শেখ হাসিনা

যুবসমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দুর্ভিক্ষ মোকাবিলায় যুবসমাজকে উদ্যোগী হতে হবে। মঙ্গলবার সকালে গণভবন থেকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ভার্চুয়ালী যোগ দিয়ে জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এসময় উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে, যুবসমাজের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, জাতীয় যুবদিবস-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ২১ জনকে যুব পুরস্কার দেয়া হয়। এসময় প্রধানমন্ত্রী বলেন, যুবসমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে কাজ করছে সরকার। খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে, যুব সমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে যুবকরাই প্রধান শক্তি। উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকট মোকাবেলা করতে, যুব সমাজের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি উদ্যোগে প্রশিক্ষিত হয়ে বায়োগ্যাস প্লান্ট তৈরি এবং ব্যবহার করতেও যুবকদের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাকুরির পেছনে না ছুটে যুবসমাজকে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, অর্থনৈতিক মন্দা ও দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে মুক্ত রাখতে দেশের প্রতি ইঞ্চি জমিতে চাষাবাদ, পণ্য উৎপাদন ও প্রক্রিয়াজাত করার বিশেষ ব্যবস্থা নিতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন সংস্থা বলছে সারা বিশ্বব্যাপী আগামীতে দুর্ভিক্ষ দেখা দেবে, খাদ্যভাব দেখা দেবে। অনেক উন্নত দেশ সেখানেও কিন্তু এ ধরনের অর্থনৈতিক মন্দা বিরাজমান। সেই অবস্থায় আমাদের বাংলাদেশকে মুক্ত রাখতে হলে আমাদের খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাত করা তার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। সেক্ষেত্রে যুব সমাজকে আরো উদ্যোগী হওয়ার আহবান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ, বয়ঃবৃদ্ধের দেশ হয়ে গেছে। কিন্তু এখনো বাংলাদেশে আমাদের অনেক কর্মক্ষম যুবক শ্রেণি রয়ে গেছে। এটা আমাদের অনেক বড় শক্তি। কিন্তু এই শক্তিটাই আমাদের যথাযথভাবে কাজে লাগাতে হবে।#

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।