ভোটের অধিকার ফিরে পেতে সংগ্রাম করছে বিএনপি: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i115796-ভোটের_অধিকার_ফিরে_পেতে_সংগ্রাম_করছে_বিএনপি_মির্জা_ফখরুল
বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চোরের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১২, ২০২২ ১৫:৫৩ Asia/Dhaka
  • মির্জা ফখরুল
    মির্জা ফখরুল

বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ চোরের দ্বারা পরিবেষ্টিত হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে ফরিদপুর শহরের কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, গত এক যুগে এই সরকারের আমলে ১০ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। দেশের সম্পদ লুট করে তারা বিদেশে পাচার করছে। সরকার কোথায় চুরি করেনি, প্রশ্ন রেখে তিনি বলেন, মেগা প্রজেক্ট থেকে শুরু করে বেকার ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা পর্যন্ত চুরি করেছে আওয়ামীলীগ সরকার। এখন বলছে রিজার্ভের টাকা তারা চিবিয়ে খায়নি। ফখরুল বলেন, আওয়ামীলীগ রিজার্ভের টাকা চিবিয়ে নয় গিলে খেয়েছে। 

তিনি আরও বলেন, আট হাজার মাইল দূর থেকে গণতন্ত্রের জন্য লড়াই করছেন তাদের নেতা তারেক রহমান। তিন দিন ধরে এখানে যারা শুয়ে লড়াই করছেন, তারা ভোটের অধিকার ফিরে পেতে এই লড়াই করছেন।

মির্জা ফখরুল বলেন, আজকে দেশের ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। কিন্তু সরকার বলে মধ্য আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। আওয়ামী লীগ সরকার রাজনীতিকে ধ্বংস করে দিয়েছে, দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। #

পার্সটুডে/নিলয় রহমান/রেজওয়ান হোসেন/১২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।